ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত


ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এলজিইডি ফেনীর সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম. এ খালেক।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা এবং ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুদ্দিন খান নয়ন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন এবং পিআইবি’র সিনিয়র শিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সংবাদ পরিবেশনে আধুনিক মাল্টিমিডিয়া উপকরণের ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই'র এর সঠিক প্রয়োগ এবং ভুয়া তথ্য রোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে পিআইবি’র এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই প্রশিক্ষণের মাধ্যমে ফেনীর গণমাধ্যমকর্মীরা আরও বেশি দক্ষ ও পেশাদারিত্বের পরিচয় দিতে পারবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক বনিক বার্তার ফেনী জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন, দৈনিক সকালের সময়ের সোনাগাজী উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

তিনদিন ব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন পিআইবি'র সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন,
বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার ও রিসোর্স পার্সন তাওসিফ আকবর, ইউল্যাব'র শিক্ষক নাজিয়া আফরিন নমানী।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় ফেনী জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : স্পেনে সংঘটিত দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষের কারণে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানাতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পুরো স্প্যানিশ ফুটবল পরিবার একতাবদ্ধ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে দাঁড়াতেও আমরা প্রস্তুত।”

বিবৃতিতে আরও বলা হয়, “বুধবার সকালে টলেডো প্রদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং সংহতি জানিয়ে আজ বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিতব্য কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আরএফইএফ।”

ফেডারেশন জানায়, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এবং শুরুর সময় সম্পর্কে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ প্রাথমিক হিসাব অনুযায়ী, মাদ্রিদের প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণে সংঘটিত এই ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জন। আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, এক দিনে দুই জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, এক দিনে দুই জয়

ফিফা অ-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভালে বাংলাদেশের জন্য একটি অসাধারণ দিন ছিল। আজারবাইজানে একই দিনে সিশেলস এবং সিঙ্গাপুরকে পরাজিত করে বাংলাদেশের কিশোর ফুটবলাররা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। উভয় ম্যাচেই নির্ধারিত সময়ে সমতা থাকার কারণে জয়ী নির্ধারণ করা হয়েছে টাইব্রেকারে।

দিনের প্রথম ম্যাচে সকালে সিশেলসের বিরুদ্ধে বাংলাদেশের মুখোমুখি হওয়া হয়। ম্যাচের শেষ পাঁচ মিনিট আগে বাংলাদেশ একটি গোল করে এগিয়ে যায়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে সিশেলস সমতায় ফেরে। এরপর টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ছিল। তারা চারটি শট জালে পাঠায়, যেখানে সিশেলস দুটি গোল করতে সক্ষম হয়। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার দুটি শট রক্ষা করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সিশেলসকে পরাজিত করার পর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। বিকেলের ম্যাচেও নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।

ফিফা প্রথমবারের মতো অ-১৫ পর্যায়ে এই বৈশ্বিক ফুটবল উৎসবের আয়োজন করছে। এতে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। বাংলাদেশের অবস্থান ছিল ‘সি’ গ্রুপে। ছয় দলের গ্রুপে পঞ্চম স্থান অধিকার করেছিল বাংলাদেশ। সেই অবস্থানের ভিত্তিতে এখন তারা অন্য গ্রুপের পঞ্চম হওয়া দলগুলোর সঙ্গে নকআউট পর্বে প্রতিযোগিতা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ ঢাকায়

ঢাকায় স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই কর্মসূচিতে স্তন ক্যানসার নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পরে, আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য স্ক্রিনিং সেবা প্রদান করা হয়।

বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ উদ্যোগটি গ্রহণ করে।

অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান। এছাড়া, বক্তব্য দেন ফোরামের অন্যতম সমন্বয়কারী ইকবাল মাহমুদ এবং চিকিৎসক সাদিয়া হাবিব অর্পি।

আলোচনা শেষে, ফোরামের দুইজন নারী চিকিৎসক আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য স্তন ক্যানসার স্ক্রিনিং সেবা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিকে যারা ভোট দিয়েছে ও দেয়নি, তারা নিরাপদে থাকবে: নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


বিএনপিকে যারা ভোট দিয়েছে ও দেয়নি, তারা নিরাপদে থাকবে: নয়ন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন মন্তব্য করেছেন যে, একটি কুচক্রী মহল সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ওই চক্র জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে পার্লামেন্টে এক কথা বললেও, পার্লামেন্টের বাইরে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন আরও উল্লেখ করেন, জ্বালানি তেলের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও, এটি সরকারের ইচ্ছাকৃত নয়। এই পরিস্থিতিকে বিরোধীরা এবং ষড়যন্ত্রকারীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, "আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো।"

তিনি বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, জনগণ আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে এবং সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের আগে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহারকে সফল করার চেষ্টা করছেন।

নয়ন উল্লেখ করেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি— উভয় শ্রেণির নাগরিকই বর্তমান সরকারের আমলে সমানভাবে নিরাপদ থাকবে। তিনি নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, "আগামী দিনে আমরা সরকারকে যেমন সহায়তা করব, একইভাবে রাজপথেও সতর্ক থাকব— যাতে এই সরকারের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করছে, তাদের আমরা রুখে দিতে পারি।"

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু প্রমুখ যশোর জেলা যুবদলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%