০৪:১০ পি.এম
ব্রাজিল জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পাওয়া আন্দ্রে লুইজকে গতকাল বাংলাদেশের জার্সি উপহার দেওয়া হয়েছে। করিন্থিয়ান্সের এই ডিফেন্সিভ মিডফিল্ডার জার্সিটি গ্রহণ করেছেন।
আজ আবার আর্জেন্টাইন ফুটবলার ফ্লাকো লোপেজের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়া হয়েছে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের এই স্ট্রাইকার সর্বশেষ ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।
শাহনুর রুমেন বর্তমানে ব্রাজিলের সাও পাওলোতে বসবাস করছেন। ছবি: ফেসবুক
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের হাতে বাংলাদেশের জার্সি শোভা পাচ্ছে, যা তাদের লাল-সবুজের দেশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে সহায়তা করছে। এর পেছনে রয়েছেন এক প্রবাসী বাংলাদেশি, যার নাম শাহনুর রুমেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা শাহনুর রুমেন ভাগ্যের সন্ধানে এক যুগেরও বেশি সময় আগে ব্রাজিলে চলে যান। সেখানে কাজের পাশাপাশি তিনি আলোকচিত্র সাংবাদিকতায় যুক্ত হন। বর্তমানে তিনি ব্রাজিল সাংবাদিক সমিতির সদস্য এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিক হিসেবে দেশটির বড় বড় ফুটবল ক্লাব ও ফুটবলারদের নিয়ে কাজ করছেন।
গত এপ্রিলে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দিয়ে আলোচনায় আসেন শাহনুর রুমেন। এরপর মে মাসে তিনি একটি মর্যাদাপূর্ণ মুহূর্তের সাক্ষী হন।
নেইমারকেও বাংলাদেশের জার্সি উপহার দিয়েছেন শাহনুর রুমেন। ছবি: ফেসবুক
আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনি ১২ কোটির বেশি আবেদন জমা
গত ১৮ মে ফিফা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণার সময় বিশ্বের প্রায় ৭০০ পেশাদার সাংবাদিক উপস্থিত ছিলেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিবন্ধিত ফটো সাংবাদিক হিসেবে সেখানে শাহনুর রুমেনও উপস্থিত ছিলেন।
শুধু ব্যক্তিগত পরিচিতি নয়, বরং বিশ্ব ফুটবলের আঙিনায় বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতেই শাহনুর রুমেনের এই উদ্যোগ। তার প্রচেষ্টা আবারও প্রমাণ করেছে যে দেশের গণ্ডি পেরিয়ে ফুটবল কিভাবে গোটা পৃথিবীকে এক সুতোয় গেঁথে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন