ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩


হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩

নেত্রকোনার কলমাকান্দা এলাকায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জেলে।

 

আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের পুত্র। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) এবং দীননাথ দাস (৪৫)। তারা সকলেই পেশায় জেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে চারজন জেলে একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত ও বৃষ্টিপাত শুরু হয়। এই সময় বজ্রপাতে রতন ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিন জেলে আহত হন।

আরও পড়ুন: নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভোরে চার জেলে নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাতে রতন দাস ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজন আহত হন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৪

ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মাদক পাচারের অভিযোগে এটি সর্বশেষ হামলা বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করেছে। 

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযো গমাধ্যম এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজটির মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হামলায় চারজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা হামলার সঠিক স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, জাহাজটি ক্যারিবিয়ানে পরিচিত একটি মাদক পাচারের পথ দিয়ে চলাচল করছিল।

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মাদক পরিবহনের অভিযোগে অভিযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় এখন পর্যন্ত ২১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা এসব হামলার সমালোচনা করেছেন। তাদের মতে, হামলাগুলো বেআইনি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। এর আগে সোমবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় হামলায় নিহত হয়েছেন দুইজন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারহাট্টায় যুবলীগ নেতা রাজিব আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


বারহাট্টায় যুবলীগ নেতা রাজিব আটক

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬ ১৬:২০

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা যুবলীগ নেতা মো. রাসেল ইকবাল রাজিব খান পাঠান (৩০) বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশের হাতে আটক হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে, সাহতা ইউনিয়নের পাটলী গ্রামে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক হওয়া ব্যক্তি পাটলী গ্রামের দুলাল খান পাঠানের পুত্র।

পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল পাটলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ নিশ্চিত করেছে যে, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানিয়েছেন, আটক আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বুধবার নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধরমন্ডলে গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ধরমন্ডলে গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডলে ঐতিহ্যবাহী গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাউছিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা নাঈম উদ্দিন দিলমোহন কাদেরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া ট্রেডার্সের পরিচালক ও তরুণ ব্যবসায়ী মো. শরীফ উদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক নবীপ্রেমী মুসল্লি।

অনুষ্ঠানে নাতে রাসুল (সা.) পরিবেশন, ধর্মীয় আলোচনা ও র‍্যালির আয়োজন করা হয়। পরে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে তুলে ধরা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ বিতরণ এবং নতুন কুঁড়ি চ্যাম্পিয়নদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি বলেন, সরকার মানবিক রাষ্ট্র গড়তে কাজ করছে।

তথ্য অধিদফতর থেকে পাঠানো বিবরণীতে প্রতিমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরা হয়েছে।

মীর শাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়- সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়বে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল পৌঁছে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়; এটি তার শিক্ষাজীবনকে আরো সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার একটি মানবিক দায়িত্ব। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। সেইসাথে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সেজন্য রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%