ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা


কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মাসুম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা ও আমরাজুরি ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে প্রশাসনকে সবার সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। কোনো এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির আনাগোনা দেখা গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। পাশাপাশি অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। উপজেলার প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের বেলায় নিজস্ব ব্যবস্থাপনায় পাহারার ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি পরিলক্ষিত হলে তা গোপন না রেখে দ্রুত প্রশাসন ও পুলিশকে জানাতে হবে। বিশেষ করে রাতের বেলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিজস্ব পাহারার ব্যবস্থা রাখতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কাউখালীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক এবং সহ-প্রচার সম্পাদক অনিক ফেরদৌস।
এ সময় জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্রকামী ও সচেতন জনগণ এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না।
বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


বরগুনায় জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মশালা

বরগুনা, ১৮ নভেম্বর ২০২৬ : জেলায় আজ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় জাল নোট প্রচলন প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল হক।

সোনালী ব্যাংক পিএলসি’র বরগুনা শাখার সহকারি মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল নোট সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল হক মন্তব্য করেন, "জালনোট সম্পর্কে জনসাধারণকে সচেতন হতে হবে। নোটের ডিজাইন, সুতা, জলছাপ, বৃত্ত প্রভৃতি বৈশিষ্ট্য সম্পর্কে সবাই কে সতর্ক থাকতে হবে।"

এ কর্মশালায় জেলার সকল ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের তুরাগ নদ থেকে ৩৩-৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


গাজীপুরের তুরাগ নদ থেকে ৩৩-৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গী এলাকায় তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার করা হয় ওই মরদেহটি। পুলিশ জানায়, নিহত যুবকের বয়স ৩৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলের দিকে টঙ্গীর তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর তারা তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত যুবকের নাম এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার মৃত্যু কীভাবে এবং কেন ঘটেছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন জানিয়েছেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বাসের চাপায় পুলিশ সদস্য সাজু চক্রবর্তী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


বান্দরবানে বাসের চাপায় পুলিশ সদস্য সাজু চক্রবর্তী নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় বাসের চাপায় নিহত হয়েছেন সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ সদস্য।

এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সিবাতলী এলাকায়।

নিহত সাজু আলীকদম থানায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি কক্সবাজার জেলায় অবস্থিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সাজু চক্রবর্তী বিকেলে মোটরসাইকেলযোগে আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন। সিবাতলী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এই ঘটনায় সাজু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%