০৮:১৩ পি.এম
গোপালগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান প্রশাসনের মধ্যে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। তিনি প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন।
বুধবার জাতীয় সংসদের শেষ দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশগ্রহণের সময় তিনি এই প্রস্তাব উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নাজিবুর রহমান উল্লেখ করেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজকেও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার হবে। এই সমস্ত বিলের যে বিষয়গুলো সুবিধা, সুফল জনগণ ভোগ করতে পারবে না।’
আরও পড়ুন: মেয়ে শিশুকে হত্যা মামলায় মাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত আছেন। জেলায় জেলায়, প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি গঠিত হোক। তিনি গতকাল বলেছিলেন, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শুধু বদলি বা ট্রান্সফার করলেই হবে না।
নিজ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছেন। কিছু দিন আগে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন।
তিনি আরো বলেন, ‘পরশুদিন দেখলাম, এক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বলেছে, “জনাব ওসি, আমি যদি মুখ খুলি তাহলে কি আপনি থাকতে পারবেন?” সেই ওসিও নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে অবস্থান করছেন। তার ট্রান্সফারও হচ্ছে না, কোনো শাস্তিও হচ্ছে না।’ এ ধরনের ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে ক্লোজ করা হলেও পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র্যালি
সাইফুল আলম বলেন, ‘গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা। এখান থেকে গোপালগঞ্জের এই তাণ্ডব মোকাবিলায় ব্যর্থ এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে তাকে পুরস্কার দেওয়া হলো। স্পিকার, এটার আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে বসে বসে সারা দেশ ফুটতেছে আর আমরা দেখব—এই পলিসি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন