ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালি


সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালি

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিটি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সাভার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সভায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, "দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।" তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মেয়ে শিশুকে হত্যা মামলায় মাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে

এ সময় মোঃ খোরশেদ আলম আরো বলেন, "দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।"

প্রতিবাদ সভা শেষে বিশাল মোটরসাইকেল র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ে শিশুকে হত্যা মামলায় মাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


মেয়ে শিশুকে হত্যা মামলায় মাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে

দাম্পত্য কলহের কারণে রাজধানীর বনশ্রীতে সাড়ে চার বছর বয়সী একটি মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা মেহেরুন নেছাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৯ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ রিমান্ডের এই আদেশ প্রদান করেন।

এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম।

গত মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আসফিয়া জাহান নূর নামের ওই শিশুটির হত্যা সংঘটিত হয়। এই ঘটনায় শিশুটির বাবা আশরাফুল হক রামপুরা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে রাত সাড়ে ৮ টার দিকে মেহেরুন নেছাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই শাহাদাত হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এসআই মমিনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। পরে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।’

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল ও মেহেরুন। তাদের সংসারে আসফিয়ার জন্ম হয় এবং তারা রামপুরার বনশ্রী এলাকায় ভাড়া থাকেন। গত দেড়/দুই মাস ধরে মেহেরুন আশরাফুলকে জানায় যে, সে সংসার করতে চায় না এবং ডিভোর্সের জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা সমাধানের চেষ্টা করেন, কিন্তু মেহেরুনের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করে।

মঙ্গলবার প্রতিদিনের মতো পল্টন পলওয়েল মার্কেটে কাজে যান আশরাফুল। বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরুন আশরাফুলকে ভয়েজ ম্যাসেজ পাঠায়, যেখানে সে জানায় যে, মেয়েকে সে মেরে ফেলেছে। মেহেরুন নিজেকে মেরে ফেলার কথাও জানায়, যাতে আশরাফুলকে ফাঁসানো যায়। এরপর আশরাফুল মেহেরুনের ভাই সিজান শেখকে বিষয়টি জানিয়ে তাকে বাসায় পাঠান। বাসায় গিয়ে সিজান আশরাফুলকে আসফিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে পুলিশ নিয়ে বাসায় যান আশরাফুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত।

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিক সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির গণশুনানিতে সভাপতিত্ব করেন।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক সেবা, প্রয়োজনীয় নির্দেশনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কওমী মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিনা আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


কওমী মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কওমী মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ, আদর্শনগর এলাকায় অবস্থিত সিরাজুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজীপাড়া মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ত্ব মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুদ দাওয়াহ'র সাবেক শিক্ষক ও কেরানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাব্বত হোসাইন।

সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন- দেওভোগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও বিশিষ্ট লেখক মাওলানা আবদুল গাফফার শাহপুরী, বাইতুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুল গণী, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারায়ণগঞ্জের পরিচালক মাওলানা নোমান সিদ্দিকী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জুবায়ের আহমদ, নরসিংপুর আহমদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম বিন আব্দুল কাদির, পাইনাদী দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আমীমুল ইহসান, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, গেদ্দারবাজার ইসলাহুল বানাত মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, শান্তিনগর মারকাযুত তাকওয়া মাদ্রাসার পরিচালক মুফতী হুমায়ুন কবীর, মাওলানা আহসানুল্লাহ উজানবী, মাসদাইর আফজাল রাজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা, চানমারি তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা শামীম আহমদ, নায়েবে মুহতামিম মাওলানা আবদুল আওয়াল, ওয়াবদারপুর মারকাযুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম আল-আমীন আনসারী, মাদ্রাসাতুল ইলহামের পরিচালক মাওলানা মহিউদ্দিন আহমদ, আলীরটেক আলম শামসুন্নাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা কাউসার হোসাইন, মাওলানা বেলাল হুসাইন, চরকাশীপুর বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল হক, সিরাজুল উলুম মাদ্রাসার নাযিমে তা'লীমাত মুফতী মুঈনুল ইসলাম, আদর্শনগর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান, মাসদাইর মিফতাহুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শরীফ মাহমুদ, মুফতি তৌফিক বিন হারিছ, মাওলানা আবু রায়হান, প্রমুখ।

মতবিনিময় সভায় কওমী মাদ্রাসার বর্তমান বাস্তবতা, সমকালীন চ্যালেঞ্জ, তরুণ আলেমদের দায়িত্ব ও কর্তব্য এবং দ্বীনি শিক্ষার মানোন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

 রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

গত ২৩ আগস্ট জেলা পুলিশ সুপার হিসেবে মোঃ মামুন অর রশিদ যোগদানের পর থেকে অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তল্লাশি, চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও তাঁদের সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অপরাধ প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। থানায় সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধ এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%