ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

১০ বছর আগে ভারতে এসেছিলেন ভিনিসিয়ুস, জিতেছিলেন ট্রফি


১০ বছর আগে ভারতে এসেছিলেন ভিনিসিয়ুস, জিতেছিলেন ট্রফি

ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় সময় আসন্ন। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ, যেখানে স্বাগতিক ভারত মুখোমুখি হবে লাতিন ফুটবলের পরাশক্তি ব্রাজিলের।

ফিফা র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য ব্যবধান থাকা সত্ত্বেও সেলেসাওরা ভারতীয় দলকে একফোঁটাও হালকাভাবে নিচ্ছে না। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল এবং এন্দ্রিকের মতো বিশ্ব ফুটবলের প্রথম সারির সুপারস্টারদের নিয়ে কলকাতায় পা রাখতে চলেছে তারা। তবে ব্রাজিলের পোস্টার বয় ভিনিসিয়ুসের জন্য এটি ভারতের মাটিতে প্রথমবার পা রাখা নয়।

২০১৬ সালের অক্টোবরে ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপে অংশ নিতে রিয়াল মাদ্রিদের এই তারকা ভারতীয় গোয়ায় এসেছিলেন। তৎকালীন ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমিতে থাকা ১৬ বছর বয়সী ভিনিসিয়ুস গোয়ার মাটিতে ব্রাজিলের হয়ে চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলে টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন।

আরও পড়ুন: আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

সেই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস ৪টি লক্ষ্যভেদ করে সেরা গোলদাতার খেতাব অর্জন করেন। স্বাগতিক ভারতের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৮২ মিনিটে ব্রাজিলের শেষ পেরেকটি পুঁতেছিলেন তিনিই। ভারতে জাদুকরী পারফরম্যান্স দেখানোর মাত্র এক বছরের মাথায় ৪৬ মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফি-তে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি।

পরবর্তী বছর অর্থাৎ ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল ভারত। সূচি অনুযায়ী আবারও ভারতের মাটিতে নামার কথা ছিল এই উইঙ্গারের, কিন্তু সদ্য চুক্তি সই করানো তরুণ তারকাকে সেই টুর্নামেন্টের জন্য ছাড়েনি রিয়াল কর্তৃপক্ষ। প্রায় এক দশক পর আবারও সেই ভারতে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। তবে এবার যুব দলের জার্সির বদলে জাতীয় দলের মূল স্তম্ভ হয়ে সল্টলেকের লাখো দর্শকের সামনে খেলবেন ভিনিসিয়ুস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমর সানীর বৌভাতের পুরনো ছবিতে মৌসুমীর সাজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ওমর সানীর বৌভাতের পুরনো ছবিতে মৌসুমীর সাজ

সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ওমর সানী বিয়ের দিনের সেই বিশেষ সময়ে ফিরে গেছেন, একটি স্মৃতির ছবি প্রকাশ করে। ছবিতে নববধূর সাজে দেখা যায় তার স্ত্রী ও অভিনেত্রী মৌসুমীকে। বিয়ের সাজে ধরা দিয়েছেন ওমর সানীও।

ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন দশকের বেশি পুরনো ছবিটি প্রকাশ করেন। ছবির সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘বৌভাতের দিন। স্থান রাওয়া ক্লাব মাঠ, মহাখালী।’

ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের নজর কাড়ে তারকা দম্পতির পুরনো স্মৃতি। সেইসঙ্গে নতুন করে আলোচনায় আসে তাদের প্রেম ও বিয়ের গল্পও।

ওমর সানী ও মৌসুমীর প্রেমের শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। যদিও এরও আগে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়েছিল বলে বিভিন্ন সময় জানিয়েছেন ওমর সানী।

একপর্যায়ে সেই ভালো লাগা গড়ায় ভালোবাসায়। এরপর ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন তারা। সে সময় বিয়ের খবর প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অভিনয়জীবন চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই বিষয়টি কিছুটা আড়ালে রেখেছিলেন তারা।

এরপর একই বছরের ২ আগস্ট ঘটা করে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব মাঠে আয়োজিত সেই অনুষ্ঠান হয়ে ওঠে তাদের দাম্পত্যজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিন ধরে এই দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে উদযাপন করে আসছেন ওমর সানী ও মৌসুমী।

এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান—ছেলে ফারদীন এহসান ও মেয়ে ফাইজা। তিন দশকের বেশি সময়ের সংসারজীবনে নানা সময়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও একসঙ্গেই পথ চলেছেন ওমর সানী ও মৌসুমী। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন ওমর সানী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


ফেনীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ফেনীর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ভাঙাপুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে একটি ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে তাবলিগ জামাতের সদস্য সিরাজুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় আরও তিনজন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার ভাঙাপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম (৩২), রাকিব (২২), এবং আনোয়ার বেগস (৬০)।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, কয়েক দিন আগে সিরাজুল ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামে তাবলিগ জামাতে দলগত চিল্লায় অংশ নিতে আসেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহযোগীরা তাকে চিকিৎসার জন্য ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সিরাজুল ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন আহত হন।

ছাগলনাইয়া থানার এসআই শাহীনুর আলম জানিয়েছেন, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব হার্ট দিবসে ফেনী কার্ডিয়াক হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, সকল পরীক্ষায় ৩০% ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বিশ্ব হার্ট দিবসে ফেনী কার্ডিয়াক হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, সকল পরীক্ষায় ৩০% ছাড়

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে "একটি হৃৎস্পন্দন ও উপেক্ষা করবেনা" এই প্রতিপাদ্যে ফেনীতে সচেতনতামূলক র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফেনী কার্ডিয়াক সেন্টার।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনী কার্ডিয়াক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "বর্তমানে বাংলাদেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবারই এর প্রধান কারণ। মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।"

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিশেষ ছাড়
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ পুরোদিন সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার উপর *৩০% বিশেষ ছাড় থাকবে। এর মধ্যে রয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, আল্ট্রাসনোগ্রামসহ হৃদরোগ সংক্রান্ত সকল পরীক্ষা

এছাড়াও দিনব্যাপী বিনামূল্যে রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
এসময় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো: মোফাজ্জল হক রায়হান বলেন,
হৃদরোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা, ধূমপান পরিহার, লবণ কম খাওয়া এবং মানসিক চাপমুক্ত থাকার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-মিয়ানমার সীমান্তে হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ভারত-মিয়ানমার সীমান্তে হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত

ভারতের অরুণাচল প্রদেশে ভারত-মিয়ানমার সীমান্তে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। এই হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চ্যাংলং জেলার নামপং এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৬টার দিকে নামপং সার্কেলের নামপং নালার কাছে হামলাটি সংঘটিত হয়। ওই সময় ২১ আসাম রাইফেলসের সদস্যরা এলাকায় টহল দিচ্ছিলেন।

সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলমান থাকায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। টহলের সময় জওয়ানদের লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলায় ঘটনাস্থলেই এক জওয়ান নিহত হন এবং আরও চারজন আহত হন।

প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা টহল দলের ওপর গুলি চালালে হাবিলদার জানখোকাই কুকি (৪২) নিহত হন। আহত জওয়ানদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে হামলায় এনএসসিএন (কে-ওয়াইএ) গোষ্ঠীর সদস্যদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় আসাম রাইফেলসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। চাংলাংয়ের পুলিশ সুপার (এসপি) কিরলি পাডু জানিয়েছেন, তিনি সীমান্তে হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য চাংলাং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

এসপি বলেন, ‘ভারত-মিয়ানমার সীমান্তে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে আমরা খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চাংলাং থানার ওসিকে বলা হয়েছে।’

বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলাচলের কারণে চাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়ে আসছে। সীমান্তের দুই পাশে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%