ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাগরে এক জালেই ৯৫ মণ ইলিশ, ৩০ লাখে বিক্রি


সাগরে এক জালেই ৯৫ মণ ইলিশ, ৩০ লাখে বিক্রি

দীর্ঘদিনের হতাশা কাটিয়ে পাথরঘাটার এক জেলে ট্রলারের মালিক গভীর বঙ্গোপসাগরে এক জালেই বিপুল পরিমাণ ইলিশের সন্ধান পেয়েছেন। জাল ফেলার দু ঘণ্টার মধ্যে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে জালে। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে ইলিশ ছাড়াতে জেলেদের হিমশিম খেতে হয়। পরে প্রায় ৯৫ মণ ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ফেরে ফিশিং ট্রলার এফবি নাজমা। এই মাছ বিক্রি করে ট্রলার মালিক প্রায় ৩০ লাখ টাকা আয় করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি নাজমা ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে আসে।

ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, তারা ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে রওনা দেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গভীর সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই রুপালি ইলিশ। বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জাল থেকে মাছ ছাড়াতে তাদের বেশ বেগ পেতে হয়।

আরও পড়ুন: মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান সিরাজগঞ্জে

তিনি আরো জানান, গত কয়েক মাস ধরে লঘু চাপ/নিম্নচাপে আবহাওয়া খারাপ থাকায় ইলিশের মৌসুমেও তারা ঠিকমতো মাছ শিকার করতে পারেননি। এবার এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা সবাই আনন্দিত। রবিবার সকালে মাছ বিক্রি শেষে তারা আবার রাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ট্রলারের জেলে শ্রমিক আলমগীর হোসেন বলেন, ‘চলতি মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।’

ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ৯৫ মণ ইলিশ ১৮ হাজার টাকা থেকে ৪১ হাজার টাকা মণ ধরে বিক্রি করে ৩০ লাখ টাকার মতো আয় করেছেন। মাছগুলোর আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। এর চেয়ে একটু বড় সাইজের মাছ হলে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যেত। গত পাঁচ দিনে দুই ট্রিপে ৫৫ লাখ টাকার মাছ তিনি সাগর থেকে আহরণ করেছেন। তিনি ৬টি মাছ ধরার ট্রলারের মালিক।

 

আরও পড়ুন: পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

পাথরঘাটা বি এফ ডি সি আরতদার সমিতির সভাপতি সগীর আলম জানান, চলতি ইলিশ মৌসুমে এক ট্রলারে ৯৫ মণ মাছ পাওয়া এটাই প্রথম।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দীর্ঘদিন মাছের দেখা না পাওয়ায় লোকসানে ছিলেন ট্রলার মালিক ও জেলেরা। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় সেই লোকসান অনেকটাই কাটিয়ে ওঠার আশা করছেন তারা। একটি মাছধরা ট্রলারে এত মাছ পাওয়ায় বিএফডিসি ঘাটে যত ট্রলার ও জেলে ছিল তারা সবাই গভীর বঙ্গোপসাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সারের কাছে হার মানলেন ‘মেকানিক্স’-এর গিটারিস্ট ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ক্যান্সারের কাছে হার মানলেন ‘মেকানিক্স’-এর গিটারিস্ট ইমরান

প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর ইমরানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। এই সংবাদটি সংগীতাঙ্গনে বিষাদের ছায়া ফেলেছিল। দীর্ঘ সময় ধরে মারণব্যাধির বিরুদ্ধে লড়াই করার পর, অবশেষে এই গিটারিস্ট না ফেরার দেশে চলে গেলেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ‘মেকানিক্স’-এর সহপ্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ মারা যান। ইমরানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’-এর ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেছেন, ‘সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। গত দেড় বছর ধরে সে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল। আমি আমার এক ভাইকে হারালাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

ইমরানের মৃত্যুতে দেশের ব্যান্ড ও সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংগীতাঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শুভাকাঙ্ক্ষীরা তার আত্মার শান্তি কামনা করেছেন।

২০০৫ সালে অপার সম্ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করে হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’। সৈয়দ ইমরান আহমেদ আফতাবুজ্জামান ত্রিদিবের সঙ্গে মিলে ব্যান্ডটি গড়ে তুলেছিলেন। তবে তিনি দীর্ঘকাল ব্যান্ডটির সঙ্গে ছিলেন না। ২০০৮ সালে ‘মেকানিক্স’ ছেড়ে দেওয়ার পর পেশাগত ব্যস্ততার কারণে আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগর পৌর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী লিল মিয়া সর্দার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


নবীনগর পৌর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী লিল মিয়া সর্দার গ্রেপ্তার

নবীনগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী লিল মিয়া সর্দারকে নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারটি রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর সদর এলাকা থেকে করা হয়।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লিল মিয়া সর্দারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তিনি নবীনগর থানার ৪ নম্বর আজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

গ্রেপ্তারি পরোয়ানা জারির তালিকায় রয়েছে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ পাঁচজন।

 

আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোতে উল্লেখ রয়েছে যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টক শোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন এবং আবু সাঈদকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন এবং ছাত্রলীগকে মাঠে নামানোর নির্দেশ দিয়েছেন। অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।

আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। পলাতক অবস্থায় রয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এছাড়া গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ সাতজনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়ার কারণে এক নারী এবং তার ছেলেকে মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় মোছাঃ মমতাজ বেগম (৬০) বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, মমতাজ বেগম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িয়াপাড়া পদমদি এলাকায় তার পরিবারসহ বসবাস করেন। অভিযুক্ত যুবকরা হলেন প্রাবন (১৯) এবং রানা (১৯), যারা তার প্রতিবেশী।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বাড়ির পাশে ইসহাকের জায়গায় খালের মধ্যে মমতাজ বেগমের পাট জাগ দেওয়া ছিল। পাট ধোয়া এবং বিক্রি হয়ে যাওয়ার পর তিনি পাটখড়ি বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৬ আগস্ট দুপুরে অভিযুক্তরা তার বাড়িতে এসে ছেলেকে ডেকে পাটখড়ি দাবি করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইট, সুপারি গাছের কাঠ ও বাঁশ দিয়ে তার ছেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মমতাজ বেগমকেও চড়-থাপ্পড় মারার এবং পরে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। এতে তার বাম হাতের আঙুল কেটে যাওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে পুত্রবধূ ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছেন মমতাজ বেগম। তিনি বালিয়াকান্দি সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কথা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%