১০:১০ পি.এম
চেলসির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এবং সাবেক রেকর্ড গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।
১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে চেলসির হয়ে ৩৭০ ম্যাচে অসাধারণ ২০২ গোল করেন ট্যাম্বলিং। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছিলেন। তবে পরবর্তীতে ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তার সেই রেকর্ড ভেঙে গেছেন এবং চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।
রেকর্ড হারানোর পরও ট্যাম্বলিং এই বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন। সে সময় তিনি মজার ছলে বলেছিলেন, রেকর্ডটি একদিন না একদিন ভাঙবেই এই কথা তিনি এবং ল্যাম্পার্ড দুজনেই জানতেন। এমনকি তিনি ল্যাম্পার্ডকে উৎসাহও দিতেন দ্রুত রেকর্ডটি ভাঙার জন্য।
আরও পড়ুন: রিজভী: ৭ নভেম্বরেই জাতি প্রকৃত স্বাধীনতা ফিরে পায়
চেলসির একটি রেকর্ড এখনও ট্যাম্বলিংয়ের দখলেই রয়েছে। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে তিনি ক্লাবটির হয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন।
মাত্র ১৭ বছর বয়সে চেলসির জার্সিতে তার অভিষেক ঘটে। ১৯৬৫ সালের ফুটবল লিগ কাপ ফাইনালে লেস্টার সিটি এবং ১৯৬৭ সালের এফএ কাপ ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য থাকলেও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ট্যাম্বলিং। ফলে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলে তার জায়গা হয়নি।
চেলসি ছাড়ার পর তিনি ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলেছেন। পরে তিনি আয়ারল্যান্ডে ক্যারিয়ার শেষ করেছেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আয়ারল্যান্ডের কর্ক শহরে বসতি গড়ে স্থানীয় বিভিন্ন ক্লাবের কোচ ও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: জিয়ার মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন পথের দিশা পায়: রিজভী
জীবনের শেষ সময়ে তিনি ডিমেনশিয়ায় ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তার মৃত্যুতে চেলসি পরিবারসহ ফুটবল অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন