ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেল ও উৎসব ভাতার দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে


এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেল ও উৎসব ভাতার দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে

নতুন পে স্কেলের প্রজ্ঞাপনসহ বিভিন্ন দাবির ভিত্তিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু করবেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ করা, বদলির ফল প্রকাশ এবং আসন্ন ঈদ উপলক্ষে শতভাগ উৎসব ভাতা প্রদান।

আজ সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটি ১৪ বছরে, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের অপেক্ষা

তিনি উল্লেখ করেন, আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনও বদলির ফল প্রকাশিত হয়নি। ফলে, নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।

সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। আজিজী বলেন, এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করা প্রয়োজন।

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা না দেওয়া বৈষম্য বলে দাবি করেছেন এই শিক্ষক নেতা। তিনি বলেন, এই বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এই তিন দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুন: রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিট এখন পথচারীদের জন্য উন্মুক্ত: মেয়র বললেন ‘অবক্ষয়ের অবসান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিট এখন পথচারীদের জন্য উন্মুক্ত: মেয়র বললেন ‘অবক্ষয়ের অবসান’

যুক্তরাজ্যের রাজধানী লণ্ডনের বিশ্বখ্যাত কেনাকাটার কেন্দ্র ‘অক্সফোর্ড স্ট্রিট’ এখন সম্পূর্ণরূপে যানবাহনমুক্ত হয়ে গেছে। সড়কটির প্রায় এক কিলোমিটার দীর্ঘ অংশকে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক সড়কে গাড়ি, বাস, ট্যাক্সি এবং সাইকেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

অরচার্ড স্ট্রিট থেকে গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই অংশটিকে এখন একটি সম্পূর্ণ যানজট ও দূষণমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে কিছু নির্দিষ্ট পয়েন্টে উত্তর ও দক্ষিণ অভিমুখে যানবাহন পারাপারের সুযোগ রাখা হয়েছে। এই পথ দিয়ে চলাচলকারী বাসগুলোকে বিকল্প সড়কগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

লণ্ডনের মেয়র লর্ড সাদিক খান এই ঐতিহাসিক সিদ্ধান্তকে অক্সফোর্ড স্ট্রিটের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে সড়কটির দীর্ঘদিনের "অবক্ষয়ের অবসান" ঘটেছে এবং এটি শহরের অর্থনৈতিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তবে মেয়রের এই পদক্ষেপের প্রতি উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা উদ্বেগও প্রকাশিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একটি অংশের আশঙ্কা, প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় পার্শ্ববর্তী এলাকাগুলোতে যানজট এবং অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এই রূপান্তর প্রকল্পের প্রাথমিক অবকাঠামোগত কাজ সম্পূর্ণ হতে আগামী বছরের বসন্তকাল পর্যন্ত সময় লাগবে। সূত্র: বিবিসি নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের পাওয়ার প্লেতে স্কলার্সের ৮৫ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপের পাওয়ার প্লেতে স্কলার্সের ৮৫ রান

এবিজি ইউনিভার্সিটি কাপে দুর্দান্ত সূচনা করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। টস হারানোর পর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আকাশ ও রাকিব আহমেদ মিলে চার-ছক্কার ঝড় সৃষ্টি করেছেন।

ব্র্যাক ইউনিভার্সিটির বিরুদ্ধে পাওয়ার প্লেতে স্কলার্স ৮৫ রান সংগ্রহ করেছে। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আকাশ ব্যাট হাতে ঝড় তুলেছেন।

২০ বল খেলে ফিফটি পূর্ণ করেন আকাশ। তার তাণ্ডবের পর ইনিংসটি ৭২ রানে শেষ হয়। ২৫৭.১৪ স্ট্রাইকরেটের ইনিংসে তিনি ৬টি চার এবং ৭টি ছক্কা মারেন। ওপেনিং সঙ্গী রাকিব ১টি ছক্কায় ১৫ রানে অপরাজিত রয়েছেন। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন হাবিবুর।

সবমিলিয়ে প্রতিবেদন লেখার সময় স্কলার্সের দলীয় স্কোর ৭ ওভার শেষে ১ উইকেটে ৯৭ রান। ব্র্যাকের জন্য একমাত্র সাফল্য এনে দিয়েছেন দেবজ্যোতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন।

সোমবার দুপুরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনাম সরকারকে দেখতে যান। এ সময় সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবী নাজনীন, হাসপাতালের অনকোলজি বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

সাংবাদিক এনাম সরকার ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় তিন মাস ধরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইনকিলাবে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ, তিনি এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এনাম সরকার দেশের জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশনের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর বর্তমান সভাপতি।

এনাম সরকারের দ্রুত সুস্থতা কামনায় তাঁর বড় বোন বেবী নাজনীন সবার কাছে দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে।

এই সাক্ষাতের সময় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল এনআরএম প্ল্যাটফর্ম এবং মানব পাচারের শিকার ভুক্তভোগীদের টেকসই পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার মানব পাচার প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, "মানব পাচারের শিকার ভুক্তভোগীদের সুরক্ষা, পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জাতীয় রেফারেল মেকানিজম এবং মানব পাচার প্রতিরোধ তহবিল কার্যকরভাবে পরিচালনা করছে সরকার।" এ বিষয়ে এনজিও কার্যক্রম ও নতুন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

সাম্প্রতিক সময়ে বৈদেশিক কর্মসংস্থানের নামে সাইবার স্পেস ও বিভিন্ন ভুয়া অনলাইন জব অফারের মাধ্যমে সংঘটিত জালিয়াতি ও মানব পাচার চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসুদা মাকসুদি বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে ২০০৮ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং আসন্ন ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উইনরকের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর দীপ্তা রক্ষিত ও নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%