ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী মোটরসাইকেলচালক নিহত


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জ সদরের সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী কল্লল বালা নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ সদরের মান্দারতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত কল্লল বালা গোপালগঞ্জ শহরের বাবুর্চি বাড়ির প্রো বালার পুত্র।

আরও পড়ুন: দোয়া চেয়ে ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অব্যাহতির ঘোষণা

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কল্লল বালা মান্দারতলা নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল তেল ভরে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। তিনি যখন মান্দারতলা ব্রিজের কাছে পৌঁছান, তখন একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরবে বিদেশি সন্ত্রাসী সংগঠনের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


সউদী আরবে বিদেশি সন্ত্রাসী সংগঠনের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ এবং সউদী আরবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদানের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত দুই সউদী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার।

শনিবার (১৪ নভেম্বর) সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। তাদের নাম হলো ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলি কুরাইরিস। উভয়ই সউদী নাগরিক।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দুই ব্যক্তি একাধিক সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা বাহিনীর যানবাহনে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে গুলিবর্ষণ, অবৈধ অস্ত্র ও তাজা গোলাবারুদ মজুত রাখা এবং সউদী আরবের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য অর্থায়ন ও সহায়তা প্রদান।

নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তারের পর তদন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। এরপর মামলাটি উপযুক্ত আদালতে পাঠানো হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন এবং বিবেচনামূলক শাস্তি (তাজির) হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

যখন আপিল আদালত এবং সুপ্রিম কোর্টেও এই রায় বহাল থাকে, তখন তা চূড়ান্ত হয়। পরে রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ১৪ নভেম্বর (শনিবার) সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামি আইন বাস্তবায়নে সউদী সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এছাড়াও, মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও ইসলামি শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কার মসজিদুল হারামে শিশু ও প্রবীণদের জন্য ‘সেফটি ব্রেসলেট’ সেবা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


মক্কার মসজিদুল হারামে শিশু ও প্রবীণদের জন্য ‘সেফটি ব্রেসলেট’ সেবা শুরু

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ ‘সেফটি ব্রেসলেট’ বা নিরাপত্তা ব্রেসলেট সেবা চালু করেছে। এই সেবার উদ্দেশ্য হলো পবিত্র মসজিদুল হারামে আসা শিশু, প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে সহজে তাদের শনাক্ত ও খুঁজে বের করা।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মসজিদুল হারাম এবং এর চত্বরে অবস্থানরত দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

আজ রোববার (১৫ নভেম্বর) সৌদি গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অতিথি সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতাদের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যাতে তাদের পরিচয়সংবলিত প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে, যদি কেউ হারিয়ে যায়, তাহলে মাঠে নিয়োজিত কর্মীরা সহজেই তাকে শনাক্ত করতে এবং প্রয়োজনে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হন।

এই উদ্যোগ কর্তৃপক্ষের অঙ্গীকারের প্রতিফলন, যা মসজিদুল হারামে আগত সকল দর্শনার্থীর নিরাপত্তা ও মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে। এর মাধ্যমে পবিত্র মসজিদে একটি নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, যা দর্শনার্থীদের সফরকে আরও সহজ করবে এবং তাদের মানসিক প্রশান্তির সাথে ইবাদত করার সুযোগ করে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে জমির আইল কেটে দখলচেষ্টার অভিযোগ জমজ ভাইয়ের বিরুদ্ধে ৬৫ বছর ধরে ভোগদখলে থাকা জমির সীমানা নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক সন্দ্বীপ

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


সন্দ্বীপে জমির আইল কেটে দখলচেষ্টার অভিযোগ জমজ ভাইয়ের বিরুদ্ধে ৬৫ বছর ধরে ভোগদখলে থাকা জমির সীমানা নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী মুন্সীর বাড়ি সংলগ্ন জমির সীমানার আইল কেটে দখলচেষ্টার অভিযোগ উঠেছে জমজ ছোট ভাই আবদুল মবিন মিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বড় ভাই আবদুল মতিন নোয়াব (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে একই পরিবারের দুই জমজ ভাই আবদুল মতিন নোয়াব ও আবদুল মবিন মিরাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ছোট ভাই আবদুল মবিন মিরাজ বড় ভাইয়ের জমির সীমানায় থাকা আইল কেটে জমি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আবদুল মতিন নোয়াবের দাবি, ১৯৭৫ সাল থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু তাঁর সম্মতি ছাড়াই ছোট ভাই জমির সীমানার আইল কেটে দখলের চেষ্টা করছেন। এতে জমির সীমানা ও দীর্ঘদিনের ভোগদখল নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে স্থানীয়দের মতে, পারিবারিক জমিজমা নিয়ে এ বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির প্রকৃত সীমানা নির্ধারণ করে হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশ তদন্ত শুরু

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে, ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী দ্রুত ব্যবস্থা নেওয়ায় অগ্নিকাণ্ডের হাত থেকে ব্যাংকটি রক্ষা পায়।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় এই আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের ওই শাখায় একটি আবাসিক কোয়ার্টার রয়েছে। কাজ শেষে কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান। রাত ২টার দিকে নৈশপ্রহীরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। এরপর তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশ প্রহরী ফরিদ জানান, শরীর একটু খারাপ লাগার কারণে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকিয়ে আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। তিনি হঠাৎ করে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। চিৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন এবং সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শাহাদাত হোসেন বলেন, নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত নিচে নেমে আগুন নিভিয়ে ফেলি। রাতেই জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%