১০:১২ পি.এম
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে, ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী দ্রুত ব্যবস্থা নেওয়ায় অগ্নিকাণ্ডের হাত থেকে ব্যাংকটি রক্ষা পায়।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় এই আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের ওই শাখায় একটি আবাসিক কোয়ার্টার রয়েছে। কাজ শেষে কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান। রাত ২টার দিকে নৈশপ্রহীরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। এরপর তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন: উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন। সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হাওলাদার
গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশ প্রহরী ফরিদ জানান, শরীর একটু খারাপ লাগার কারণে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকিয়ে আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। তিনি হঠাৎ করে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। চিৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন এবং সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শাহাদাত হোসেন বলেন, নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত নিচে নেমে আগুন নিভিয়ে ফেলি। রাতেই জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরের কু-খ্যা-ত মা'দ'ক কারবারি শাহিনের বাড়ি থেকে ২১ বোতল ভারতীয় ম*দ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন