ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার


নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় তাঁদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নাগেশ্বরী উপজেলার কানিপাড়া এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম রাজু (৫০), কাজীপাড়া এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মো. ফজলে মিয়া (৪৮) এবং বালাশীপাড়া এলাকার মো. সিরাজুল হকের ছেলে মো. রাসেল মিয়া (৩৫)।

রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদক নির্মূল, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় এফআইআর নং-০৬, তারিখ ৪ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০৩ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রংপুর রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা

নড়াইলে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির দাবিতে জাপার প্রতিবাদ সভা অনুষ্ঠিত


নড়াইল জেলা জাতীয় পার্টির (জাপা) নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নড়াইল চৌরাস্তা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমতসহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়া এই প্রতিবাদ সভায় সম্মতি জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মসাংগঠনিক সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের দলীয় প্রার্থী মিল্টন মোল্যা, কলোড়া ইউনিয়নের সভাপতি ইরান মোল্যাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামানসহ বক্তারা বলেন, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে গত ২ নভেম্বর দুই সদস্য বিশিষ্ট জেলা জাপার কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে আহবায়ক ও মাহবুবুর রহমান এমরানকে সদস্য সচিব করা হয়েছে। জেলার নেতৃবৃন্দকে অবগত না করে এবং কোনো প্রকার সম্মেলন ছাড়াই এই কমিটি ঘোষণা করায় আমরা তা প্রত্যাখ্যান করছি। এই অবৈধ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করছি। আমাদের দাবি কমিটি দ্রুত বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলের গঠনতন্ত্র মেনে সম্মেলনের মাধ্যমে দ্রæত নতুন জেলা কমিটি ঘোষণা করা হোক। আমরা দলের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে এই কমিটি বাতিলের দাবি করছি। তিনি সম্মেলনের মাধ্যমে দ্রুত কমিটি দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। তা না হলে আজ থেকে নড়াইল জেলা জাতীয় পার্টিতে গ্রুপি শুরু হলো। একটি সিকদার হাদিউজ্জামান গ্রুপ, অন্যটি ফায়েকুজ্জামান ফিরোজ।

প্রসঙ্গত, ২০২২ সালের ৫ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সম্মেলনের মাধ্যমে ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি এবং সিকদার হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৩য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, নীতিবান এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। উপাচার্য আরও বলেন, কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনা নয়, বরং সমাজসেবা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে স্কাউটিং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেরোবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মমানবতার সেবায় সবসময় নিজেদের উৎসর্গ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, বেরোবি রোভার স্কাউট ইউনিট সাধারণ সম্পাদক মোঃ আখের চৌধুরী, রোভার স্কাউট সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে নবীন রোভারদের আনুষ্ঠানিকভাবে দীক্ষাদান, তাঁবু নির্মাণ, প্রশিক্ষণ কার্যক্রম, স্কাউটিং মহড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ইভেন্ট সম্পন্ন হবে। আগামী ৩ দিন জুড়ে চলবে এই বর্ণাঢ্য তাঁবু বাস ও দীক্ষা কার্যক্রম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%