০৭:৪৫ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম মন্তব্য করেছেন যে, দেশের কর্মসংস্থান ও বিদ্যুৎ-জ্বালানি খাত বর্তমানে একটি ভয়াবহ সংকটের মুখোমুখি। এই সংকটের কারণে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়ন করতে সরকারের অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে। বেকারত্বের বৃদ্ধি চাঁদাবাজি, মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অব্যবস্থাপনা এবং অদক্ষতা কোন অংশে কম দায়ী নয় বলেও তিনি মন্তব্য করেন।
এই বক্তব্যগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার পুর্ণঙ্গি কমিটি গঠন ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
পরে প্রধান অতিথি ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম আরও বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে দেশ পরিচালনার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, লক্ষ্য অর্জনের জন্য তৃণমূলে সংগঠনের কাজের গতি বাড়াতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন