ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘে খলিলুর রহমানের বিজয় লাভে বিশ্বনেতৃবৃন্দ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিনন্দন


জাতিসংঘে খলিলুর রহমানের বিজয় লাভে বিশ্বনেতৃবৃন্দ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

তারা এ বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ বিজয় লাভে ড. খলিলুরকে অভিনন্দন জানিয়ে আসন্ন ইউএনজিএ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য শুভকামনা জানান।

তিনি এক বার্তায় বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও অভিনন্দন জানিয়ে এটিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেন।

নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন।’

আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার

অভিন্ন লক্ষ্য অর্জন ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে ড. খলিলুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

চীন বলেছে, এ নির্বাচন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার পাশাপাশি বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশটির গঠনমূলক ভূমিকার প্রতিফলন।

অভিনন্দন বার্তায় চীন আশা প্রকাশ করেছে যে, ড. খলিলুর সব সদস্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন, সার্বভৌম সাম্যের নীতি সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন এবং সংলাপ ও পরামর্শ জোরদার করার পাশাপাশি বহুপক্ষীয়তার ভিত্তি আরও মজবুত করবেন।

চীন পুনর্ব্যক্ত করেছে যে, নির্বাচিত সভাপতি খলিলুর রহমানকে তার দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় সহযোগিতা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আমার প্রিয় ভাই ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন।’

তিনি বলেন, ‘তার (ড. খলিলুর) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত, তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা ও বহুপক্ষীয়তার প্রতি দৃঢ় অঙ্গীকার পরিষদকে সুযোগ্য নেতৃত্ব দেবে।’

ইসহাক দার আরো প্রত্যাশা ব্যক্ত করেন যে, তিনি বহুপক্ষীয় সহযোগিতা জোরদার, অভিন্ন বৈশ্বিক অগ্রাধিকার বাস্তবায়ন এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু জাতিসংঘে ড. খলিলুরের নির্বাচিত হওয়াকে বাংলাদেশ ও বৃহত্তর অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।’

ড. খলিলুরের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, সাধারণ পরিষদ তার নেতৃত্বে সব সদস্য রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য গর্বের একটি মুহূর্ত।’

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আফ্রিকান ইউনিয়ন ইউএনজিএ-র সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে ড. খলিলুরকে অভিনন্দন জানিয়েছেন।

এক্সে দেওয়া বার্তায় সংস্থাটি বলেছে, ‘ড. রহমানের নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পরিসরে নিজেদের উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ পাবে।’

আফ্রিকান ইউনিয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতি জোরদারে ড. খলিলুরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা ব্যক্ত করেছে।

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটে ড. খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি পান ৯৯টি। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট।

এ বিজয়কে বাংলাদেশের জন্য ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এটি দেশের নেতৃত্ব এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তদন্ত শেষ: আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যুর কারণ বৃহস্পতিবার জানানো হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


তদন্ত শেষ: আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যুর কারণ বৃহস্পতিবার জানানো হবে

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক রাতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (৩ জুন) কমিটির সদস্যরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেছেন।

এদিকে, এই ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর গঠিত অপর কমিটি আগামীকাল বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

দুটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার্বিক বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ মে (বুধবার) ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ (পোস্ট ডেলিভারি) ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে শ্বাসরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পরপরই রমনা থানা পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন।

ঘটনার দিনই (২৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয় স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালককে (হাসপাতাল-১)। এ ছাড়া অধিদফতরের সহকারী পরিচালক (আইন শাখা) এই কমিটির সদস্য হিসেবে কাজ করেন। কমিটিকে তিন দিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

ওইদিন আদ-দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ওই এসি ওয়ার্ডটিতে ১১ জন মা ও ৬টি নবজাতক ছিল। দিবাগত রাত ৩টার দিকে দুটি শিশু অসুস্থ বোধ করলে তাদের এনআইসিইউতে নেয়া হয়। চিকিৎসকরা সুস্থ দেখার পর তাদের আবারও মায়ের কাছে ফেরত পাঠান।

তবে সকাল ৬টার দিকে হঠাৎ মায়েরাই জানান যে শিশুদের অসুস্থ মনে হচ্ছে। তখন দ্রুত ছয়টি শিশুকেই এনআইসিইউতে নেয়া হয়। এর মধ্যে দুটি শিশু নেয়ার পথেই মারা যায় এবং বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্টে রেখেও বাঁচানো সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাভির সঙ্গে পুনরায় সম্পৃক্ত হবে যুক্তরাষ্ট্র : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


গ্যাভির সঙ্গে পুনরায় সম্পৃক্ত হবে যুক্তরাষ্ট্র : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বৈশ্বিক টিকাবিষয়ক সংস্থা গ্যাভির সঙ্গে পুনরায় সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।

গ্যাভি (দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স) একটি আন্তর্জাতিক জোট, যা সরকার ও বেসরকারি দাতাদের একত্র করে উন্নয়নশীল দেশগুলোকে সাশ্রয়ী মূল্যে গুরুত্বপূর্ণ রোগের টিকা সংগ্রহে সহায়তা করে।

গত বছর যুক্তরাষ্ট্র ১৫৮ কোটি মার্কিন ডলার (১ দশমিক ৫৮ বিলিয়ন ডলার) সমমূল্যের সহায়তা প্রত্যাহার করে নেয়। ওই সময় টিকা বিষয়ে সংশয়বাদী হিসেবে পরিচিত দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র কোন প্রমাণ ছাড়াই টিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে মার্কো রুবিও বলেন, কেনেডির সংস্কার উদ্যোগে ট্রাম্প প্রশাসন সমর্থন দিয়ে এসেছে।

তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘এখন আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে পররাষ্ট্র দপ্তর আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হবে, যাতে আমরা একটি ফলাফলে পৌছতে পারি। কারণ এ বিষয়ে আমাদের একটি সমাধানে পৌঁছাতেই হবে।’

গ্যাভির তথ্য অনুযায়ী, সংস্থাটি কোভিড-১৯, ইবোলা, ম্যালেরিয়া, জলাতঙ্ক, পোলিও, কলেরা, যক্ষ্মা, টাইফয়েড ও ইয়েলো ফিভারসহ বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে বিশ্বের অর্ধেকেরও বেশি শিশুকে টিকা দেওয়ার জন্য সহায়তা করে।

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে গ্যাভির প্রধান সানিয়া নিশতার বলেন, ‘গ্যাভির অর্থায়ন প্রশ্নে যুক্তরাষ্ট্র পুনরায় সম্পৃক্ত হতে চায়- পররাষ্ট্রমন্ত্রী রুবিওর এ বক্তব্যে আমরা অত্যন্ত উৎসাহিত। কংগ্রেস গ্যাভির জন্য যে অর্থ বরাদ্দ করেছে, তা ছাড় হলে আমরা বিশ্বকে সংক্রামক রোগের হুমকি থেকে সুরক্ষিত রাখতে আরও কার্যকরভাবে কাজ করতে পারব।’

তিনি বলেন, ‘ভবিষ্যতের বুন্ডিবুগিও টিকার উৎপাদন দ্রুততর ও সম্প্রসারিত করতে অংশীদারদের সঙ্গে আমরা যে উদ্যোগ নিয়েছি, এটি তার গুরুত্বও তুলে ধরে।’

এর আগে গ্যাভি ঘোষণা দিয়েছিল যে, ইবোলার বিরল বুন্ডিবুগিও ধরন মোকাবিলায় টিকা উন্নয়ন ও উৎপাদন ত্বরান্বিত করতে তারা সর্বোচ্চ ৫ কোটি মার্কিন ডলার (৫০ মিলিয়ন ডলার) পর্যন্ত সহায়তা দেবে।

বর্তমানে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলার এ বিরল ধরন প্রাণঘাতী প্রাদুর্ভাব সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধে কার্যকর টিকা দ্রুত উৎপাদনের প্রচেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনকালে, বাসের ধাক্কায় তিন পুলিশ সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) গভীর রাতে, উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বাসটি পুলিশকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক জব্দ করা হলেও, চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন, কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল মনির, এবং কনস্টেবল এমদাদুল। স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুটি চৌমুহনী এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনের সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এসময়ে এনা পরিবহনের একটি বাস পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশার বাম পাশে, পিছনের অংশে শক্তি নিয়ে ধাক্কা দেয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের বর্তমান অবস্থা কিছুটা উত্কৃষ্টের দিকে যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার বিষয়টি অনুসন্ধানের মাধ্যমে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ১৮ বছরের কর্মজীবন শেষে দেশে ফিরছেন ইয়াকুব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মালয়েশিয়ায় ১৮ বছরের কর্মজীবন শেষে দেশে ফিরছেন ইয়াকুব

মালয়েশিয়ায় সফল ১৮ বছরের দীর্ঘ কর্মজীবন শেষ করে চলতি মাসেই স্থায়ীভাবে দেশে ফিরছেন রেমিট্যান্স যোদ্ধা ইয়াকুব। প্রবাসী জীবনের এই দীর্ঘ অধ্যায়ে অক্লান্ত পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি যেমন নিজের ভাগ্য পরিবর্তন করেছেন, তেমনই দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ইয়াকুব মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেলের বাসভবন এবং বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন। তার অনন্য কর্মদক্ষতা, বিশ্বস্ততা এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি নিয়োগকর্তার কাছে অত্যন্ত প্রিয় ও নির্ভরযোগ্য ব্যক্তিরূপে পরিচিতি লাভ করেন।

বিদায়লগ্নে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গত মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল হাসনোল জাম জাম আহমদ।

তবে ইয়াকুবের বিদায়ে তার দীর্ঘদিনের কাজের জায়গাটি অপূর্ণ থাকছে না। তার স্থলাভিষিক্ত হিসেবে সেখানে দায়িত্ব নিতে যাচ্ছেন তারই এক ভাতিজা, যিনি ইতিমধ্যেই গত ৬ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত আছেন। যোগ্য উত্তরসূরির হাতে নিজের দায়িত্ব সঁপে দিয়েই চলতি মাসে স্বদেশের উদ্দেশে রওনা হবেন ইয়াকুব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%