ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় ১৮ বছরের কর্মজীবন শেষে দেশে ফিরছেন ইয়াকুব


মালয়েশিয়ায় ১৮ বছরের কর্মজীবন শেষে দেশে ফিরছেন ইয়াকুব

মালয়েশিয়ায় সফল ১৮ বছরের দীর্ঘ কর্মজীবন শেষ করে চলতি মাসেই স্থায়ীভাবে দেশে ফিরছেন রেমিট্যান্স যোদ্ধা ইয়াকুব। প্রবাসী জীবনের এই দীর্ঘ অধ্যায়ে অক্লান্ত পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি যেমন নিজের ভাগ্য পরিবর্তন করেছেন, তেমনই দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ইয়াকুব মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেলের বাসভবন এবং বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন। তার অনন্য কর্মদক্ষতা, বিশ্বস্ততা এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি নিয়োগকর্তার কাছে অত্যন্ত প্রিয় ও নির্ভরযোগ্য ব্যক্তিরূপে পরিচিতি লাভ করেন।

বিদায়লগ্নে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গত মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল হাসনোল জাম জাম আহমদ।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তবে ইয়াকুবের বিদায়ে তার দীর্ঘদিনের কাজের জায়গাটি অপূর্ণ থাকছে না। তার স্থলাভিষিক্ত হিসেবে সেখানে দায়িত্ব নিতে যাচ্ছেন তারই এক ভাতিজা, যিনি ইতিমধ্যেই গত ৬ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত আছেন। যোগ্য উত্তরসূরির হাতে নিজের দায়িত্ব সঁপে দিয়েই চলতি মাসে স্বদেশের উদ্দেশে রওনা হবেন ইয়াকুব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ভূমিকা না থাকলে আজকের ইসরায়েলের অস্তিত্বই হয়তো থাকতো না।

এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েল-ইরান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফল।

সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরান ইস্যুতে যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছেন- এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্পের ভাষায়, “তিনি (নেতানিয়াহু) কি আমাকে ফাঁদে ফেলেছেন? আমি-ই তো এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে তিনি এই অবস্থান নিচ্ছিলেন এবং তার মতে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

তিনি আরও যোগ করেন, “আমরা তাদের (ইরান) পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।”

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে ট্রাম্প বলেন, এসব অভিযোগ হচ্ছে ‘ডেমোক্র্যাটদের রাজনৈতিক প্রচারণার অংশ’। তার ভাষায়, “তারা কিছুই বোঝে না।”

ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান ইস্যু নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদেই, ২০১৫ সালে, স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন, যা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অধীনে সম্পন্ন হয়েছিল।

তার দাবি অনুযায়ী, ইরানের পারমাণবিক সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে। ট্রাম্প বলেন, “এটা ইসরায়েলের বিষয়ও বটে, কারণ প্রথম আঘাত সম্ভবত তাদের ওপরই আসতো।”

সবচেয়ে বিতর্কিত মন্তব্যে ট্রাম্প বলেন, “আমাকে ছাড়া এখন আর ইসরায়েল থাকতো না।”

তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাওনা ৫০০ টাকার জেরে যুবককে কুপিয়ে হত্যা, মা-ছেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


পাওনা ৫০০ টাকার জেরে যুবককে কুপিয়ে হত্যা, মা-ছেলে আটক

নেত্রকোনায় পাওনা ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মিলন মিয়া (৩৫) নামের এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার একটি ঘটনা ঘটে। ঘটনার পর, অভিযুক্ত পাওনাদার এবং তার মাকে আটকে রেখে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (৩ জুন) দুপুর সময়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া উক্ত এলাকার আমজাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া এলাকার মমিন মিয়ার ছেলে ইমন মিয়া (২০) প্রতিবেশী মিলন মিয়ার কাছে ৫০০ টাকা পেতেন। সকালে ইমনের মিলনের সঙ্গে দেখা হলে তিনি তার পাওনা টাকা চান। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তবে স্থানীয়রা তা মীমাংসা করে দেন।

কিন্তু দুপুরের পরে ইমন বাড়িতে গিয়ে তার মা হাদিয়া আক্তারকে (৪৫) নিয়ে মিলনের বাড়িতে আসে। এ সময় হাদিয়া আক্তারের হাতে একটি দা ছিল, যা কাজে ব্যবহৃত হয়। মিলনের বাড়িতে গিয়ে আবারও তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে, ইমনের মায়ের হাতে থাকা দা দিয়ে মিলনের গলায় কোপ দেয়া হয়।

গলায় কোপ লাগার ফলে মিলন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে একটি গাছের সাথে বেঁধে রাখে। পরে থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর নিকট থেকে তাদের গ্রেফতার করে। এমন ঘটনায় এলাকায় মানুষের মধ্যে দ্বিগুণ আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশের গোয়েন্দা নজরদারি রয়েছে। আটক করা দুইজন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

ঈদুল আজহার ছুটির পরিস্থিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দিনে গড়ে এক লাখ ৫১ হাজার ৮৭৭ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

ডিএমটিসিএলের এমআরটি লাইনের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী একটি বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করেন।

এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঈদুল আজহার বন্ধের দিনগুলোতে, অর্থাৎ গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন বাদে) মেট্রোরেল নিরবচ্ছিন্নভাবে যাত্রী সেবা প্রদান করেছে। এই সময়ের মধ্যে, প্রতিদিন ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং গড়ে এক লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

এছাড়া, যাত্রী চাহিদার কারণে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ডিএমটিসিএলের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী সরকারি ছুটির দিনেও অবিচলিত কাজ করেছেন।

মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও গ্রহণ করা হয়েছিল।

বন্ধের সময়ে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন এবং নিরাপদে মেট্রোরেল চলাচলে সহায়তা করার জন্য ঢাকা মেট্রোরেলের সমস্ত যাত্রী এবং অংশীদারদের আন্তরিক ধন্যবাদ জানান ডিএমটিসিএল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে শহীদ জিয়ার স্মৃতিচারণে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


খাগড়াছড়িতে শহীদ জিয়ার স্মৃতিচারণে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

বুধবার (৩ জুন) খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন জাতীয় সংকটে সাহসী নেতৃত্বের প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নির্মাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আজকের প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করেই একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%