০৯:৪০ পি.এম
রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মাহফুজুল আলম লোটনকে আটকের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশে সোপর্দ করেছেন। এই ঘটনা ঘটে গত সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে কাদিরগঞ্জে এএইচএম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী মোটরসাইকেল ও গাড়িতে করে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাদের বাধা দিতে গেলে স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা লোটনকে গ্রেপ্তারের দাবি জানান এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, আগের বিস্ফোরক মামলায় লোটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন