০৯:৪২ পি.এম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানাকে ঘেরাও করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সময় পুলিশের সঙ্গে শ্রমিক ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এটি মঙ্গলবার বিকালে কাশিমপুর থানা এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কাশিমপুর এলাকায় কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন। এ সময় কাশিমপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা তাদের বোঝানোর জন্য ঘটনাস্থলে যান। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং তাদের দিকে ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরা থানায় দৌড়ে চলে গেলে শ্রমিকরাও থানার আশপাশে চলে আসেন। এ সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে থানার এবং আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশের অভিযান, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন থানার ঘেরাওয়ের সার্বিক বিষয়ে জানতে চাইলে বলেন, "অনেক কিছুই ঘটেছে, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন