ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমের নায্যদাম নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী


আমের নায্যদাম নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ দেখিয়েছে। তিনি আরও বলেছেন, অধিক উৎপাদনের ফলে বর্তমানে চাষিরা আমের নায্যদাম পাচ্ছেন না। এর কারণে আম রফতানি করা জরুরি হয়ে পড়েছে। নায্যদাম নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

সোমবার (৬ জুলাই) আম ও অন্যান্য কৃষি পণ্যের রফতানি বৃদ্ধিতে বাষ্পতাপ প্রয়োগ প্ল্যান্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

কৃষকের পণ্য সংরক্ষণের জন্য সারাদেশে বেশ কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে একাধিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

চীন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে চায়। ইতোমধ্যে কিছু কাঁঠাল পাঠানো হয়েছে। তারা যদি এটি পছন্দ করে, তাহলে রফতানি বাজার আরও সম্প্রসারণ হবে।

আম রফতানির জন্য উড়োজাহাজ ভাড়া কমানোর বিষয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য এয়ারলাইন্সগুলোর সঙ্গেও বৈঠকে বসা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে, পানি দূষণ রোধে এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই করে লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্যই এই সভার আয়োজন করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান যে, লেকটি দূষণমুক্ত রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ে, তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এই সভায় গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও গুরুত্বারোপ করে আলোচনা করা হয়েছে। এছাড়া, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পানি প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সেজন্য কী কর্মপরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু

আজ চীনের উপকূলে বার্ষিক যৌথ নৌ-মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। একই দিনে বেইজিং প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।

চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও কূটনৈতিক। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবে দুই দেশ যৌথ সামরিক মহড়া পরিচালনা করে আসছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে।

এ ব্যাপারে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি খবর প্রকাশ করেছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এবারের মহড়ার নাম ‘জয়েন্ট সি-২০২৬’ এবং এটি সোমবার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ছিংতাওয়ে শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনী একটি যৌথ কমান্ড গঠন করেছে। তারা ‘কমান্ড ও কৌশলগত সমন্বয়’ মহড়ায় অংশ নিচ্ছে।

পরে তারা যৌথভাবে নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এবং সরাসরি গোলাবর্ষণের মহড়াও চালাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী যানটি আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিন পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে প্রায় দুই ঘণ্টা লক্ষীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আহতদের মধ্যে আরও একজন পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করলেই টেকসই উন্নয়ন সম্ভব: জেলা প্রশাসক, বরগুনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করলেই টেকসই উন্নয়ন সম্ভব: জেলা প্রশাসক, বরগুনা

 

'গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না হলে টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের প্রকৃত ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামকে উন্নয়নের মূলধারায় এনে কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে হবে।'

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এই কথা বলেন।

সোমবার (৬ জুলাই) ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বরগুনার যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, 'গ্রামই বাংলাদেশের প্রাণ। গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, দেশের সামগ্রিক অর্থনীতিও তত সমৃদ্ধ হবে। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগকে আরও গতিশীল করতে হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে সমবায়, ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কার্যক্রমকে আরও সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।'

জেলা প্রশাসক বলেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গ্রামীণ জনগোষ্ঠীকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রযুক্তিনির্ভর কৃষি, আধুনিক উৎপাদন ব্যবস্থা, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি টেকসই ও আত্মনির্ভরশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে হবে। সরকারের উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, 'পল্লী উন্নয়ের প্রতিটি কর্মসূচি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই উন্নয়নের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব।'

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো গ্রামীণ উন্নয়ন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটির শিল্প, সমবায় এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময়, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, বিআরডিবি বরগুনার উপ-পরিচালক সরদার রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, জেলা কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান, গণমাধ্যমকর্মীরা এবং বিআরডিবির সুফলভোগী সদস্য সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন সফল উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং অর্ধশতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বিআরডিবি, বরগুনার উপ-পরিচালক সরদার রফিকুল ইসলাম বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং সফল উদ্যোক্তাদের উৎসাহিত করা। বিআরডিবি ঋণ সহায়তা, প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%