ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে তর্ক-বিতর্ক


সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে তর্ক-বিতর্ক

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাসগত তিনদিন ধরে চলমান ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ নিয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এই সময় বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, অতীতে বিরোধীদল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের নজির রয়েছে। অন্যদিকে, সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধীদল অংশগ্রহণ করলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও তাদের দেওয়া হবে।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

আগের দিনের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির নেই বলে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শফিকুর রহমান নবম জাতীয় সংসদের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, সেখানে বিরোধী দল থেকে দুইজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন, তাই নজির রয়েছে।

তিনি আরও বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী সংসদীয় কমিটিতেও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া প্রয়োজন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব ইতোমধ্যে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেওয়া হয়েছে। তিনি অতীতে বিরোধী দল থেকে কমিটির সভাপতি করার নজির থাকার বিষয়টি স্বীকার করেন।

এরপর জুলাই জাতীয় সনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, বিরোধীদল যদি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেয়, তবে আসনের অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

বিরোধী দলকে সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা শুভ সূচনা করুন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন যা বক্তব্য আছে সেখানে দিন।”

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসবো যাতে করে তা কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা সম্ভব হয়।

বিরোধী দলের রাজনৈতিক অবস্থান যাই হোক, সংসদে সংবিধান সংশোধনের জন্য সকলকে একসঙ্গে আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, এখানে আমাদের সকলকে একসাথে বসে তর্কের মাধ্যমে বিষয়টি এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে নিখোঁজের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


নেপালে নিখোঁজের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে, এবং মৃতের সংখ্যা বেড়েছে। ছবি: সংগৃহীত

নেপালের রাসুয়ায় বন্যার কারণে ভেসে যাওয়ার ঘটনায় সরকারের সর্বশেষ তথ্যে দেখা গেছে যে, এক হাজার ২৫৯টি লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনও পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় একটি বিবৃতি প্রকাশ করে জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে মাত্র ৯৫টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ১২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তিন হাজার ৮০০ জনের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।-বিবিসি বাংলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের ম্যাচ ফি দ্বিগুণ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, যা ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার উদ্দেশ্যে। আজ মিরপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই ঘোষণা দেন।নতুন কাঠামোর আওতায় পুরুষ ও নারী উভয় ক্রিকেটারের ম্যাচ ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর ফলে, একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলে বছরে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করতে পারবেন।বিসিবি পূর্বে স্পষ্টভাবে জানিয়েছিল যে, আর্থিক ক্ষতি এড়াতে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না। তবে বিপিএল না থাকায় ক্রিকেটারদের আয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর করার জন্য কোয়াবের সঙ্গে বৈঠকের পর ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদপ্রতিবেদন পরিষেবা

বোর্ড সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমাদের তরফ থেকে যে চাওয়াÑএটা এখন ওদেরও (ক্রিকেটারদের) পূরণ করতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে পেশাদারিত্ব নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। এতে কোনো ছাড় নেই। যখন কেউ ফিটনেস টেস্ট পাস না করে, এটা-ওটা নিয়ে অনুরোধ করেÑএগুলো কিছু শোনা হবে না।’

এর আগে গত মে মাসে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তামিম প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছিলেন। মাত্র ছয় মাসের ব্যবধানে তা আবার বৃদ্ধি করা হলো। প্রথম শ্রেণির (এনসিএল ও বিসিএল) ম্যাচ ফি এক লাখ টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে। একদিনের সংস্করণে (লিস্ট এ) ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণে ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।

পুরুষদের সঙ্গে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। নারী ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটকে টেস্টের উপযোগী করে তুলতে তিনদিনের পরিবর্তে চারদিনের ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়া, প্রথম শ্রেণিতে ম্যাচ ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডেতে ম্যাচ ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। আর টি-টোয়েন্টি ম্যাচের ফি ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের কাছ থেকেও সর্বোচ্চ পেশাদারিত্ব প্রত্যাশা করছেন বোর্ড সভাপতি। তামিম ইকবাল হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিটনেস টেস্টে পাস না করে অনুরোধ করার দিন শেষ; এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, বিপিএল না হওয়ার শূন্যতা পূরণে এবং ঘরোয়া টি-টোয়েন্টিকে আরো জমজমাট করতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন একটি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে বিসিবি। বিভাগীয় দলের পরিবর্তে ছয়টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল নিয়ে এ টুর্নামেন্টটি আয়োজিত হবে, যেখানে দলগুলোর নামকরণের স্বত্ব থাকবে সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের হাতে।ভবিষ্যতে বোর্ডের আর্থিক সক্ষমতা আরো বাড়লে, দুবছর পর এই ম্যাচ ফি আরো পর্যালোচনা বা বৃদ্ধি করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, কুশখালি, কালিয়ানী ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলা মক্তোব মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মক্তোব মোড় নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে।

এছাড়া, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা নামক স্থান হতে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। 

এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবির স্টোরে জমা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মানবিক আবেদন: লিভার ড্যামেজড, চিকিৎসায় প্রয়োজন ৫০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মানবিক আবেদন: লিভার ড্যামেজড, চিকিৎসায় প্রয়োজন ৫০ লাখ টাকা

চুনারুঘাট হাজী আলিমউল্লাহ সিনিয়র মাদরাসার সম্মানিত মুদাররিস মুফতি আব্দুস সালাম তরফদার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার লিভার ড্যামেজ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন বলে জানিয়েছেন তার স্বজনরা।

এক ভিডিও বার্তায় মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি জানান, মুফতি আব্দুস সালাম তরফদারের লিভার ট্রান্সপ্লান্ট ও চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। তার স্ত্রী মানবিক কারণে লিভার দান করতে প্রস্তুত রয়েছেন।

ভিডিও বার্তায় তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে প্রায় সবকিছু শেষ হয়ে গেছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া প্রয়োজন। এ অবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে এগিয়ে এলে একজন আলেমের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব। তিনি প্রবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে অসুস্থ মুফতি আব্দুস সালামের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানান।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01720583515
সোনালী ব্যাংক হিসাব: 5704002126041

পরিশেষে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি মুফতি আব্দুস সালামের দ্রুত পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং সহযোগিতাকারীদের দান কবুলের জন্য প্রার্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%