ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাবিতে হামলা, ইবি সাংবাদিকদের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান


রাবিতে হামলা, ইবি সাংবাদিকদের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য সাংবাদিকরা। তারা সাংবাদিক মারধরে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে এবং জড়িতদের বিচার দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো পৃথক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার, ভয়ভীতি দেখানোর, হেনস্তা করার বা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি রাখে না। দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানি হওয়া স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

আরও পড়ুন: ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

তারা আরও বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিতা-মাতাকে অবহেলা করা সন্তানদের ঠিকানা হবে জাহান্নামে: পীর গোলামুর রহমান আশরাফ শাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


পিতা-মাতাকে অবহেলা করা সন্তানদের ঠিকানা হবে জাহান্নামে: পীর গোলামুর রহমান আশরাফ শাহ

বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীর আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (মু.জি.আ) মন্তব্য করেছেন যে, পিতা-মাতার ভরণপোষণ না করে যারা সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের ঠিকানা হবে জাহান্নামে।

তিনি উল্লেখ করেন, পিতা-মাতা সন্তানের লালন-পালনে যে ত্যাগ স্বীকার করেন, তা পৃথিবীর অন্য কেউ করতে সক্ষম নয়। পিতামাতা যদি বদ নজরে হু শব্দ করেন, তাহলে সন্তানের দুনিয়া ও আখেরাত উভয়ই বরবাদ হয়ে যায়। বর্তমানে কিছু উচ্চ শিক্ষিত ব্যক্তি দেখা যায়, যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বড় বড় দালান-কোটা কিংবা বিলাসী জীবনযাপন করে, পিতা-মাতার কথা ভুলে যান। যুব সমাজকে এ বিষয়ে এগিয়ে এসে সমাজ থেকে এই প্রথা দূর করতে হবে।

তিনি আরও বলেন, জন্মদাতা পিতামাতাকে অবহেলা করা সন্তানদের আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যারা এই ধরনের কাজে জড়িত, তাদের স্থান হবে জাহান্নামে। তিনি সকলকে পিতা-মাতাকে লালন-পালন করার এবং মা-বাবার পরিপূর্ণ হক আদায় করার জন্য আহ্বান জানান।

রবিবার রাতে রাউজান উত্তর হলদিয়া চাঁনতলী বাড়ী জামে মসজিদে হযরত হাফেজ বজলুর রহমান স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মোঃ আমির খসরুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সেলিম রেযা নূরী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেতাগী আঞ্জুমানে রহমানিয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী এস এম রেজাউল করিম বাবর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিছ আনসারি। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, মাওলানা মোখতার হোসাইন, মাওলানা হাসান রেযা আজিজী, ইয়াছিন আরাফাত, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাসেল, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ হাসান।

পরে নবাগত কমিটির সকল সদস্য প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ করেন। মিলাদ, মোনাজাত এবং তাবরুক বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরগঞ্জে অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচার: কিশোর গ্যাং নেতা সাকিব গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মনোহরগঞ্জে অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচার: কিশোর গ্যাং নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের একটি অভিযানে কিশোর গ্যাং নেতা সাকিব (১৬) গ্রেফতার হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ।

তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার বিকালে মনোহরগঞ্জ থানার জলিপুর গ্রামে সাকিবের নেতৃত্বে ৮/১০ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করে। এসময় তাদের হাতে চাইনিজ কুড়াল, চাপাতি, ধারালো চুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র দেখা যায়। পরবর্তীতে সাকিব নিজের টিকটক আইডিতে অস্ত্রের মহড়ার ভিডিওটি প্রকাশ করলে, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি মনোহরগঞ্জ থানা পুলিশের নজরে আসে।

এরপর, গত রোববার রাতে মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং লিডার সাকিবকে গ্রেফতার করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, "আমাদের কাছে কিশোর গ্যাং লিডার সাকিবের কিছু ভিডিও আসার পর তাকে গ্রেফতারের জন্য মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। রোববার দিবাগত রাতে গ্রেফতারের পর আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের শক্তি: ড. মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের শক্তি: ড. মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিকতা, সততা, দেশপ্রেম ও দৃঢ়তা জনগণের স্বপ্ন পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি। তাঁর গতিশীল নেতৃত্বের মাধ্যমে কুচক্রী মহলের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন এবং সুস্থ ধারার রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সক্ষম হবে না। জনগণের প্রতিবাদের ঝড়ে স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্র ও সহিংসতার অপচেষ্টা খড়কুটার মতো উড়ে যাবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত 'নবীন বরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গর্ব এবং অহংকার। তিনি জাতিসংঘের বিশ্বমঞ্চে দূরদর্শী ও দৃঢ়প্রত্যয়ী ভাষণ প্রদান করে বিশ্বনেতাদের প্রশংসা অর্জন করেছেন। এই ভাষণের গুরুত্ব অপরিসীম। এতে দেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্খার প্রতিফলন ঘটেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা এবং অবস্থানকে আরও সুদৃঢ় করবে। তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে উজ্জীবিত করেছেন। বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে একমাত্র 'প্রধানমন্ত্রী তারেক রহমান' জিয়া পরিবারের ৩য় সদস্য হিসেবে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। জাতি হিসেবে আমরা সম্মানিত হয়েছি এবং এর ফলে আগামী দিনে দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আসবে।

তিনি দৃঢ়তার সাথে বলেন, তারেক রহমান ফ্যামিলি, ফার্মার্স ও ই-হেলথ কার্ডসহ সামাজিক সুরক্ষার সুবিধাগুলো সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা করছেন। এই কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংক বা মোবাইল ওয়ালেটে সরাসরি প্রণোদনা পৌঁছানো এবং কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা সহজতর হবে।

ড. খন্দকার মারুফ আরও বলেন, স্বাধীনতার পরে ফ্যাসিস্ট দলটি যতবারই ক্ষমতায় এসেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তারা নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত ছিল।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটে। বিএনপি সরকার সব পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে সীট দখল, অরাজক পরিস্থিতি তৈরী এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে তারা কোনো কাজই করেনি। বর্তমান সরকারের শিক্ষাঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার হবে এবং দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। নিজেদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ায় অধিক মনোযোগ দিতে হবে। অনাহুত ঘোরাঘুরি ও আড্ডাবাজিতে গা ভাসাবে না।

কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাইদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. জামাল হোসেন মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল আলম ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, কামাল হোসেন ও আবদুল কাদের প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ড্রোন হামলা প্রতিরোধে চেকপোস্টে মাছ ধরার জাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


পাকিস্তানে ড্রোন হামলা প্রতিরোধে চেকপোস্টে মাছ ধরার জাল

পাকিস্তানের পুলিশ একটি অভিনব ও সাশ্রয়ী কৌশল গ্রহণ করেছে, যা ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলোর একের পর এক হামলা ঠেকাতে সহায়ক হচ্ছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্পর্শকাতর পুলিশ চেকপোস্ট ও থানাসমূহে সাধারণ মাছ ধরার জাল মাথার ওপর টাঙিয়ে দেওয়া হচ্ছে।

হাংগু জেলা আফগানিস্তান সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সহ বিভিন্ন সশস্ত্র দলের হামলা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১৬ এপ্রিল হাংগু জেলার সারকি পিয়ালা পুলিশ চেকপোস্টে ড্রোন থেকে বিস্ফোরক ফেলার পাশাপাশি চারদিক থেকে হামলা চালায় টিটিপি যোদ্ধারা। প্রায় ৭ ঘণ্টার সেই ভয়াবহ সংঘাত থেকে বেঁচে ফেরা পরিদর্শক ফায়াজ খান জানান, আকাশ থেকে ড্রোন বোমা ফেলার পর বেঁচে ফেরার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন।

হামলার এমন ধরণ বদলের মুখে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সাধারণ জোয়ানরা ড্রোন প্রতিরক্ষায় মাথার ওপর তার ও দড়ি দিয়ে নেট টাঙানোর এই সহজ সমাধান বের করেন। দুই মাস আগে প্রথম এই জাল বসানোর পর থেকে সারকি পিয়ালায় আর কোনো নতুন ড্রোন হামলা সফল হতে পারেনি।

সুলভ মূল্যে প্রতিরক্ষার ব্যবস্থা

হাংগু জেলার পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানিয়েছেন, একটি মানসম্মত পুলিশ চেকপোস্ট পুরো জালে ঢেকে দিতে খরচ পড়ছে প্রায় ৪ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১,৪৩৫ মার্কিন ডলার)।

পুলিশ কর্মকর্তাদের মতে, সুরক্ষার কার্যকারিতা হল, কোনো ড্রোন বা কোয়াডকপ্টার পোস্টের ওপর এলে সেটি এই জালে আটকে যেতে পারে। অথবা জালের ওপর বিস্ফোরিত হলেও বোমার ক্ষয়ক্ষতি ও স্প্লিন্টার সরাসরি নিচে থাকা পুলিশ সদস্যদের ওপর না পড়ে বাতাসে ছড়িয়ে পড়ে, যা ক্ষয়ক্ষতি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে।

হাংগু ছাড়াও কোহাত, কারাক, বান্নু, লাকি মারওয়াত এবং ডেরা ইসমাইল খানের মতো অন্তত পাঁচটি ঝুঁকিপূর্ণ জেলায় এই পদ্ধতি চালু করা হয়েছে। এমনকি কিছু সামরিক পোস্টেও এই নেট ব্যবহার শুরু হয়েছে।

তবে নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে স্থায়ী কোনো সমাধান বলতে নারাজ। ইসলাম রাজনৈতিক ও নিরাপত্তা গবেষণা কেন্দ্র (CRSS)-এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুলের মতে, "এটি সাময়িক ও সস্তা একটি ব্যবস্থা। পুলিশের মূল প্রয়োজন ড্রোন আকাশে ওঠার সঙ্গে সঙ্গেই তা ইন্টারসেপ্ট করার সক্ষমতা অর্জন করা।"

তা সত্ত্বেও, সীমান্তে দায়িত্বরত সাধারণ পুলিশ সদস্যদের কাছে এটি কিছুটা হলেও স্বস্তি ও বাড়তি সুরক্ষার বার্তা দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%