ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আজকের স্বর্ণের দাম: ৯ সেপ্টেম্বর কত টাকায় বিক্রি হচ্ছে?


আজকের স্বর্ণের দাম: ৯ সেপ্টেম্বর কত টাকায় বিক্রি হচ্ছে?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) নির্ধারিত দামেই বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমানোর কারণে এই দাম কমানো হয়েছে।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের গহনার প্রতি ভরি দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এছাড়া, ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত-বাহরাইনের তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


কুয়েত-বাহরাইনের তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি ইরানের

ইরানের নৌবাহিনী কুয়েত ও বাহরাইনের বন্দরে অবস্থানরত তেলবাহী জাহাজগুলোর প্রতি প্রতিশোধমূলক হামলার হুমকি প্রদান করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য প্রকাশ করেছে।

ইরানি নৌবাহিনী জানায়, মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে, যা ইরানের কয়েকটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে।

কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করা সব তেলবাহী জাহাজের নাবিক ও কর্মীদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব জাহাজ ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের অভিযোগ, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ডে মার্কিন সেনাদের ঘাঁটি ও উপস্থিতি থাকার সুযোগ করে দিয়েছে এবং ইরানি জাহাজে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে।

মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরের খারগ দ্বীপের নিকটে একটি ছোট ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপটির নোঙর এলাকার কাছাকাছি প্রায় চার নটিক্যাল মাইল দূরে এই হামলা সংঘটিত হয়েছে বলে জানা যায়।

তবে এই হামলায় কোনো হতাহত হয়নি দাবি করা হয়েছে। পরে জাহাজটির নাবিক ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া, ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক উপকূলের কাছে দ্বিতীয় একটি ইরানি তেলবাহী জাহাজেও মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে আইআরআইবি জানিয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করেছে, তখনই এসব ঘটনা ঘটেছে। এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যা বৃহত্তর শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


আজকের নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজের সময় শুরু হবে দুপুর ১১টা ৫৯ মিনিটে।

 

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২৩ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ১২ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হবে ৭টা ২৬ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩০ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪১ মিনিটে।

 

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে এক শিক্ষার্থী হারিয়েছেন জরুরী কাগজপত্র, ফিরিয়ে দেওয়ার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


সিলেটে এক শিক্ষার্থী হারিয়েছেন জরুরী কাগজপত্র, ফিরিয়ে দেওয়ার অনুরোধ

সিলেটে শুভেচ্ছা দাশ তিন্নি নামের একটি শিক্ষার্থী সিলেট নগরীর শাজলশাহ মেডিকেল রোড থেকে বাসায় ফেরার পথে গত ০২ সেপ্টেম্বর ২০২৬ইং এসএসটি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড হারিয়েছেন রেজি নং ২৩১৬৭২৪৯৫২। জরুরী কাজপত্র হারিয়ে যাওয়াতে তিনি সিলেট কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন যার নং ৬৬২। তিনি সকলে নিকট অনুরোধ জানিয়েছেন যদি কোন হৃদয় বান ব্যক্তি পেয়ে থাকেন তার বাসার ঠিকানা: পশ্চিম কাজল শাহ ওয়ার্ড ৩ সিলেট সদর (কতোয়ালি থানা) ও উক্ত মোবাইল নাম্বার ০১৭২-২১৭১১০৬ যোগাযোগ করার জন্য।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আয় দিতে না পারলে পরের সিনেমার প্রযোজকও আমায় নেবেন না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


‘আয় দিতে না পারলে পরের সিনেমার প্রযোজকও আমায় নেবেন না’

দুর্গাপূজার সময় কলকাতার প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এই সিনেমায় তিনি পুলিশ কর্মকর্তা অয়ন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। তবে, পুজার সময় কলকাতায় থাকতে পারবেন না তিনি। কাজের কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

ভারতীর সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে যিশু তাঁর নতুন সিনেমা, সহ-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনয় ও প্রযোজনা এবং পুজোর স্মৃতি নিয়ে আলোচনা করেছেন।

নতুন সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় প্রসঙ্গে যিশু জানান, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি এর আগে ‘পোস্ত’ ও ‘বাবা বেবি ও’তে কাজ করেছেন। তাঁদের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

শিবপ্রসাদকে এবার পরিচালক হিসেবে নয়, সহ-অভিনেতা হিসেবেও পেয়েছেন যিশু। শিবপ্রসাদের অভিনয়ের প্রশংসা করে যিশু বলেন, "শিবপ্রসাদের অভিনয়ের মধ্যে এমন এক ধরনের শক্তি রয়েছে, যার বিপরীতে অভিনয় করতে হলে সবসময় সতর্ক থাকতে হয়।"

যিশুর মতে, শিবপ্রসাদ যদি অভিনয়টা আরও আগে থেকে নিয়মিত চালিয়ে যেতেন, তাহলে অনেক অভিনেতার জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে যেত। তিনি বলেন, "শিবু এমন একজন অভিনেতা, যিনি সহ-অভিনেতার ভেতরের ‘আরও ভালো’ অভিনয়টা বের করে আনতে পারেন।"

সহ-অভিনেতার অভিনয় নিয়ে নিজের দায়িত্বের কথাও তুলে ধরেন যিশু। তিনি জানান, "শুধু নিজের অভিনয় ভালো করলেই একটি দৃশ্য সফল হয় না; বিপরীতে থাকা অভিনেতাকেও সমানভাবে ভালো করতে হয়।" এ প্রসঙ্গে অমিতাভ বচ্চনের দেওয়া একটি পরামর্শের কথাও উল্লেখ করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত যিশু। তাঁর কাছে কোনটি বেশি কঠিন—অভিনয় নাকি প্রযোজনা এমন প্রশ্নে তিনি জানান, দুটিই তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ। কোন কাজই সহজ নয় এবং কোন বিষয়কে কতটা জটিলভাবে দেখা হচ্ছে, সেটিই মূল বিষয়।

প্রযোজক হিসেবে বক্স অফিসের চাপ কতটা অনুভব করেন এমন প্রশ্নের জবাবে যিশু বলেন, "অভিনেতা হিসেবেও বক্স অফিসের চিন্তা তাঁকে করতে হয়। কারণ কোনো সিনেমা আয় করতে না পারলে পরবর্তী সিনেমায় কাজ পাওয়ার বিষয়টি প্রভাবিত হতে পারে।"

তিনি আরও বলেন, "বক্স অফিসে আয় দিতে না পারলে, পরের সিনেমার প্রযোজকও আমায় নেবে না। আবার প্রযোজক হিসেবে একটা ছবিতে আয় করতে না পারলে পরের ছবিটাও বানাতে পারব না। তাই বিষয়টা আমার কাছে একই।"

নিজের ক্যারিয়ার নিয়ে কোনো অভিমান আছে কি না জানতে চাইলে যিশুর সরল উত্তর, তাঁর কোনো অভিমান নেই। এতদিনে যা পেয়েছেন, তাতেই তিনি অত্যন্ত খুশি।

এবারের দুর্গাপূজায় কলকাতায় না থাকার আক্ষেপও রয়েছে এই অভিনেতার। শুটিং ও অনুষ্ঠানের কারণে যুক্তরাষ্ট্রে থাকবেন তিনি। ফলে নিজের বেড়ে ওঠার শহরের পুজাকে খুব মিস করবেন বলে জানান।

ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছেন যিশু। দেশপ্রিয় পার্কের কাছে যে এলাকায় বড় হয়েছেন, সেখানকার পুজোর সঙ্গে তাঁর দীর্ঘদিনের আবেগ জড়িয়ে আছে। তিনি জানান, এলাকার পুজা এখনও আগের মতোই সাবেকি রয়েছে। সুযোগ পেলেই সেখানে ভোগ বিতরণ করেন তিনি। তবে এবার কলকাতায় থাকতে না পারায় সেই পরিচিত পুজোর পরিবেশকে খুব মনে পড়বে তাঁর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%