ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ত্রাসী কাদায়, অহিদুল ইসলাম ও তার ছেলে কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন তার আব্দুল হালিম


সন্ত্রাসী কাদায়, অহিদুল ইসলাম ও তার ছেলে কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন তার আব্দুল হালিম

১২ই অক্টোবর ২০২৬, সকাল অনুমানিক সাতটা পাচল্লিশ মিনিটে, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে, অহিদুল ইসলামের আপন ভাই, আব্দুল হালিম, আবু সিদ্দিক, হাবিবা উভয় পিতা, আব্দুল হালিম, মোরশেদা আক্তার শামি আব্দুল হালিম সাং টিডিপাড়া ইউনিয়ন নোয়াগাঁও থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ, আতঙ্কিতভাবে ঘরে এসে এলো প্রতিভাবে চুরি আঘাত অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে, তারই আপন ভাই অহিদুল ইসলাম, এর ছেলেকে,
এই মর্মে, গত বারই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দাখিল করেন অহিদুল ইসলাম,
আব্দুল হালিমগণ, তারেই পিতা মোঃ জাবেদ আলি কে মারধর করার কারণে বাবা হালিম জ্ঞানের বিরুদ্ধে শোনা যা থানায় অভিযোগ দায়ের করেন, বাবা অভিযোগ দেওয়ার কারণে ভাই হালিম গন, আমার ও আমার ছেলের উপর দেশি অস্ত্র দিয়ে এলাপতি ভাবে আঘাত করতে থাকেন, আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে, আব্দুল হালিম গন পালিয়ে যেতে বাধ্য হন,
উক্ত আব্দুল হালিম ব্যাপারে জানা যায় প্রায় ১৫-১৬ বছর পূর্বে, তারে আপন ভাই কে মাথায় আঘাত করে মেরে ফেলেছেন,
বর্তমানে অহিদুল এর পরিবারসহ সবাই ভয়ে আতঙ্কে বসবাস করছেন,
অতি দ্রুত আব্দুল হালিম গন এর বিরুদ্ধে অভিযোগ এর ভিত্তিতে গ্রেপ্তার করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে আবাসন সংকট, ২৩–২৪ অক্টোবর হোটেল-মোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


কুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে আবাসন সংকট, ২৩–২৪ অক্টোবর হোটেল-মোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই

৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, ৫–৬ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা


আগামী ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ কুয়াকাটা ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে আবাসন নিয়ে আগেই সতর্ক হোন। তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে ওই দুই দিনের জন্য কুয়াকাটার হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানগুলোতে খোঁজখবর নিয়ে এ তথ্য পাওয়া গেছে। ফলে নির্ধারিত দুই দিনে নতুন করে কক্ষ পাওয়ার সুযোগ নেই বলে জানা গেছে। আবাসন নিশ্চিত না করে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করলে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

দীর্ঘ ৯ বছর পর পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ মেগা উৎসবকে ঘিরে পর্যটন নগরীজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা এবং দেশের পর্যটনশিল্পকে আরও গতিশীল করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিপুলসংখ্যক মানুষের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে আবাসন, যাতায়াত, খাবার, নিরাপত্তা ও জরুরি সেবা ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এরই মধ্যে হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষের আগাম বুকিং সম্পন্ন হওয়ার তথ্য পাওয়ায় পর্যটকদের আবাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কার্নিভালকে সামনে রেখে তালাশ বিডির পক্ষ থেকে কুয়াকাটার কয়েকটি হোটেল, মোটেল ও রিসোর্টে খোঁজখবর নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ অক্টোবরের জন্য কক্ষের আগাম বুকিং সম্পন্ন হয়েছে। এ পরিস্থিতিতে ওই দুই দিনে নতুন করে আবাসন পাওয়া পর্যটকদের জন্য কঠিন হয়ে উঠেছে।

বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ, শিশুদের সঙ্গে অবস্থান কিংবা বয়স্ক ব্যক্তিদের নিয়ে কুয়াকাটায় যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। আবাসন নিশ্চিত না করে গন্তব্যে পৌঁছালে কক্ষ খুঁজতে গিয়ে সময় নষ্ট হওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ভোগান্তির আশঙ্কা রয়েছে।

দীর্ঘ বিরতির পর আয়োজিত এ কার্নিভালে থাকছে বিচ ম্যারাথন, বিচ ফুটবল, বিচ ভলিবল এবং শিশুদের জন্য বিচ ক্রিকেট। পাশাপাশি ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এসব আয়োজনের মাধ্যমে পর্যটকদের বিনোদনের পাশাপাশি কুয়াকাটার স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ তুলে ধরার সুযোগ তৈরি হবে। পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য শিশুদের কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।


কার্নিভালে থাকছে সামুদ্রিক খাবার বা সি-ফুড এবং আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসব। এর মাধ্যমে স্থানীয় খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।


কুয়াকাটা সমুদ্রসৈকতের অন্যতম বৈশিষ্ট্য হলো একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ। কার্নিভালে অংশ নিতে আসা দর্শনার্থীরা উৎসবের নানা আয়োজন উপভোগের পাশাপাশি সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।


পর্যটন কার্নিভালকে ঘিরে বিপুলসংখ্যক মানুষের সম্ভাব্য আগমন স্থানীয় হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে। তবে এত বড় জনসমাগম সামলাতে আবাসন, যাতায়াত, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আবাসন ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে আবাসন প্রতিষ্ঠানের বুকিং ও ভাড়াসংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে জানানো হলে পর্যটকেরা আগাম পরিকল্পনা করতে পারবেন।

পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ: ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটা ভ্রমণের আগে আবাসনের বিষয়টি নিশ্চিত করুন। তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই দিনের জন্য সংশ্লিষ্ট কয়েকটি হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ সম্পূর্ণ বুকিং হয়েছে। তাই যাত্রার আগে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের প্রস্তাব তুর্কি সংসদে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের প্রস্তাব তুর্কি সংসদে

সৌদি আরবে হুথির হামলা প্রতিরোধ এবং প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ হিসেবে তুরস্কের এই পদক্ষেপ রিয়াদ এবং ইসলামাবাদের সঙ্গে আঙ্কারার কৌশলগত সামরিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তিনটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব ঐতিহাসিক 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, জোটের যে কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। তবে চুক্তি স্বাক্ষরের সময় তিন দেশের সম্মিলিত প্রতিশ্রুতির বিস্তারিত তথ্য তৎকালীন যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

চলতি মাসের শুরুতে রিয়াদে এই জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা মোতায়েন নিশ্চিত করার বিষয়ে দেশগুলো একমত হয়।

তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে। দেশটি সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং রিয়াদের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তির চাহিদা পূরণে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। তুরস্ক লোহিত সাগরে জাহাজ চলাচল ও নৌনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার জন্যও সম্মত হয়েছে।

রয়টার্সের দুটি সূত্র জানায়, তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বর্তমানে কিরগিজস্তান সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলে চুক্তিটি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠানো হবে। কমিটিতে জমা দেওয়ার পর চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

অন্য একটি সূত্রের মতে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, এই চুক্তির আওতায় তুরস্কের অবদান মূলত সামরিক সরঞ্জাম সরবরাহ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং অস্ত্রব্যবস্থা সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তিনি নিশ্চিত করেন যে, এই জোটের অধীনে এখন পর্যন্ত অন্য কোনো ধরনের সামরিক মোতায়েন করা হয়নি।

ইয়েমেনের হুথি হামলা মোকাবিলায় তুরস্ক সৌদি আরবকে কীভাবে রক্ষা করতে সহায়তা করতে পারে, এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, মক্কা চুক্তি কোনো 'আক্রমণাত্মক চুক্তি' নয়। তিনি স্পষ্ট করেন যে, তুরস্ক অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য সেনা পাঠাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের রাষ্ট্রদূত পর্তুগালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


বাংলাদেশের রাষ্ট্রদূত পর্তুগালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান পর্তুগালের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। পরিচয়পত্র পেশের অনুষ্ঠানটি সোমবার (১৯ অক্টোবর) লিসবনের বেলেম প্রাসাদে অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে, রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জানান।

তিনি ঢাকায় পর্তুগালের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, এই পদক্ষেপ ঘনিষ্ঠতর কূটনৈতিক যোগাযোগ সহজ করবে, প্রাতিষ্ঠানিক সম্পর্ককে সুদৃঢ় করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে। তিনি দ্বিপাক্ষিক শ্রমগতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা কার্যকর ও এগিয়ে নেওয়া, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসনকে উৎসাহিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। জনগণের মধ্যে সংযোগের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেন।

পর্তুগালের রাষ্ট্রপতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতি দেন ও তাদের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, পর্তুগিজ সমাজে তাদের একীভূত হওয়ার গুরুত্ব অপরিসীম।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং জনগণের মধ্যে আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনার বিষয়টিও উঠে আসে।

লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করতে এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাস্তব ফলাফলে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্প্রতি বলেছেন, একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের, যেখানে ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান থাকবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা বাংলাদেশি, বাংলাদেশে বসবাসকারী মানুষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সকলেই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। সমাজে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করা হবে, যেখানে সমঅধিকার নিয়ে সবাই বাঁচবে, সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজার আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, এবং আমরা যেন সারা জীবন এভাবে বাঁচতে পারি।

শামা ওবায়েদ বলেন, যখন আপনারা আমার কাছে উন্নয়নের কথা বলেন, মন্দির সংস্কারের দাবি নিয়ে আসেন, তখন আমি সেটিকে সফলভাবে বাস্তবায়নের চেষ্টা করি।

তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একতা কামনা করেন এবং বলেন, উন্নয়নের ধারা শুরু হয়েছে। এই উন্নয়নের ধারাটি তখনই অটুট থাকবে, যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারাটি অব্যাহত থাকবে, তা নিশ্চিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%