০৬:০৪ পি.এম
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তের নিকটবর্তী স্থানে ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বারা পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ফলে দেশটির সেনাবাহিনীর ৮ জন সদস্য নিহত হয়েছেন।
সেনাসদস্যদের একটি টহল গাড়ি যখন আইএসের পেতে রাখা স্থলমাইনটির সংস্পর্শে আসে, তখন বিস্ফোরণটি ঘটে। প্রতিরক্ষা বাহিনীর সূত্র রোববার এএফপিকে এই তথ্য প্রদান করে।
শনিবার বর্নো রাজ্যে এই ঘটনা ঘটে। একই দিনে রাজ্যের রাজধানী মাইদুগুরিতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইদি শাইবু যান। তিনি কয়েক দিন আগে একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৫ সেনা ও জঙ্গিবিরোধী মিলিশিয়া বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার পর সেখানে খোঁজখবর নিতে যান।
আরও পড়ুন: তুর্কি পার্লামেন্টে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ চুক্তি উপস্থাপন
নাইজেরিয়ার কানো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় জঙ্গি সহিংসতা শুরু হয়েছে। গত দুই বছরে এই সহিংসতা আবারও বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ হামলার সময় সেনারা গামবোরু শহরের বাইরে একটি মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। জঙ্গিবিরোধী মিলিশিয়া সদস্যরা ওই কাজে নিয়োজিত ছিলেন। সেনারা তাদের তদারকি করতে গেলে টহলযানটি পুঁতে রাখা স্থলমাইনের উপর উঠে যায়। এতে বিস্ফোরণ ঘটে এবং যানের আট আরোহীর সবাই নিহত হন।
এই হামলার জন্য ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সকে (আইএসডব্লিউএপি) দায়ী করা হয়েছে। ওই এলাকায় গোষ্ঠীটি সক্রিয় রয়েছে।
আরও পড়ুন: মোদি সরকারের নিয়ন্ত্রণ হারানোর প্রমাণ ‘সরকার পতনের’ কান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন