ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত


কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

 

 
পিরোজপুরের কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস (৪০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা-তালুকদার হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মহাদেব বিশ্বাস ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর প্রতিনিধি হিসেবে পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার সদর উপজেলার ধলেশ্বরগাতী গ্রামের বাসিন্দা।নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাদেব বিশ্বাস পিরোজপুর থেকে মোটরসাইকেলযোগে ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা থেকে তালুকদার হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের আরোহীরা তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পথচারী ও অটোরিকশা চালকরা সড়কে দুটি মোটরসাইকেল ও পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে কাউখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, "দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জেলায় পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রায় ২৮ হাজার গাছের চারা বিতরণ ও একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে, আজ বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার ব্রাক সুন্দরা হবি প্রাইমারি স্কুলে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেয়া হয়।

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং শিক্ষা কর্মসূচির সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় প্রায় ২৭ হাজার ৮০০টি গাছের চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ব্র্যাকের শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রায় ৪৫০ জন শিক্ষার্থী সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪ হাজার ২০০টি চারা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আবিদা সুলতানা। তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি হলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।"

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির কালীগঞ্জ উপজেলা ম্যানেজার নারায়ণ চন্দ্র, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ব্র্যাক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ব্র্যাক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৪ হাজার শিক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২২ হাজারের বেশি চারা বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মাধ্যমে এসব চারা নিজেদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করা হবে, যা ভবিষ্যতে জেলার সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার

ভেনেজুয়েলায় একটি ভয়াবহ ভূমিকম্পের পর নিখোঁজ মানুষের সংখ্যা অন্তত ১১ হাজারে পৌঁছেছে, এমনটি জানা গেছে। উদ্ধার অভিযান চলমান হলেও হাজার হাজার পরিবারের সদস্যদের খোঁজ না মেলায় দেশের মধ্যে উদ্বেগ এবং আতঙ্কের মাত্রা আরও বেড়ে গেছে।

রাজধানী কারাকাসসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে দিনরাত কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এবং যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের কারণে অনেক মানুষের অবস্থান নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে, ভূমিকম্পের পর ভেনেজুয়েলার একটি বিরোধী রাজনৈতিক জোট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। ওই প্ল্যাটফর্মে নাগরিকদের নিখোঁজ স্বজনদের তথ্য জানানোর জন্য আহ্বান করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তবে সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন যে, এই সংখ্যা প্রকৃত পরিস্থিতির পুরো চিত্র তুলে ধরছে না। কারণ ইন্টারনেট সংযোগ রয়েছে এবং অনলাইনে তথ্য দেওয়ার সুযোগ পেয়েছেন এমন ব্যক্তিদের রিপোর্টের ভিত্তিতেই এ হিসাব তৈরি করা হয়েছে। ফলে প্রত্যন্ত বা যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্ক এবং অনিশ্চয়তার কথা জানিয়েছেন। অনেকেই ভবন ধসে পড়ার, সড়কে বড় ফাটল সৃষ্টি হওয়া এবং চারদিকে মানুষের আর্তনাদের কথা বর্ণনা করেছেন।

দীর্ঘ ছুটির কারণে ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন। ফলে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে হতাহতের আশঙ্কা আরও বেড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কারাকাসসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করাই বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার।

গত বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্প দেশটির সাম্প্রতিক ইতিহাসের মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। আর এ ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন, এমনটি বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত এবং নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়। ফলের ঝুড়ি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করার দায়িত্ব সবার। তাদের প্রতি সহমর্মিতার পাশাপাশি সমঅধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিজুয়েলায় জরুরি সহায়তা পাঠানোর প্রস্তাব ইরানের ভূমিকম্পে বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ভেনিজুয়েলায় জরুরি সহায়তা পাঠানোর প্রস্তাব ইরানের ভূমিকম্পে বিপর্যস্ত

সম্প্রতি দক্ষিণ আমেরিকা দেশ ভেনেজুয়েলায় রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি দুটি ভূমিকম্পে বিপর্যয় ঘটে, যার ফলে ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ইরানের নির্বাহী বিভাগ বৃহস্পতিবার (২৫ জুন) গভীর শোক প্রকাশ করেছে এবং ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তা পাঠানোর ইচ্ছার কথাও জানিয়েছে।

এদিকে, ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর তথ্য মতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ভেনিজুয়েলা সরকার ও জনগণের প্রতি তার ‘সংহতি’ প্রকাশ করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে তেহরান সাহায্য পাঠাতে এবং উদ্ধার অভিযানে সহযোগিতায় প্রস্তুত রয়েছে।

তিনি উল্লেখ করেন যে, জরুরি অবস্থার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য ইরানি কর্তৃপক্ষ ‘একেবারে প্রথম মুহূর্ত থেকেই’ কারাকাসে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে। পাশাপাশি, তিনি আরও উল্লেখ করেন যে, কূটনৈতিক দূতাবাস ইতিমধ্যে ভেনিজুয়েলাকে সাহায্য করার ইচ্ছার কথা জানিয়েছে ‘এই ভয়াবহ ভূমিকম্পের পরিণতি মোকাবেলায়’।

অন্যদিকে, ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে, ৭-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং এর পরে ৩০টি আফটারশকের ফলে এ পর্যন্ত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে বিবেচিত লা গুয়াইরায় অসংখ্য ভবন ধসে পড়েছে।

ভেনেজুয়েলে স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%