ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪


সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরায় সীমানা পিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার পুত্র ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটার বাসিন্দা যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) ও ভোলানাথ সানার আত্মীয় সুশান্ত (৪০) ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরে এই পিলারটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বিশেষজ্ঞরা রাতে পরীক্ষা-নিরীক্ষার জন্য আসবে বলে সেটি খুঁড়ে বের করে ঘরের ভেতর রাখা হয়। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় ও পিলারসহ চার জনকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা করা হচ্ছে এমন খবর পেয়ে গতরাতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে সীমানা পিলারসহ চার জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যারা জড়িত না, তাদের ছেড়ে দেওয়া হবে। 
ওসি বলেন, উদ্ধার হওয়া সীমানা পিলারটির উৎস ও এটি কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের একসঙ্গে র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের একসঙ্গে র‍্যালি

ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বগুড়ার ক্রীড়াপ্রেমীরা। চিরাচরিত মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা একসাথে আনন্দ র‍্যালি করে সম্প্রীতির অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে দুই দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য এই যৌথ র‍্যালিটি বের করা হয়। এতে অংশ নেন শত শত ফুটবলপ্রেমী।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দলের রঙিন জার্সি, বিশালাকার পতাকা, ঢাক-ঢোল এবং ঘোড়ার গাড়ি নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। এটি শহরের প্রধান প্রধান সড়ক ও সাতমাথা মোড় প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও র‍্যালিটি উপভোগ করেন।

র‍্যালি শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা একে অপরকে মিষ্টি ও কোমল পানীয় খাইয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। আয়োজকরা জানায়, ফুটবল নিয়ে আবেগ ও উচ্ছ্বাস থাকলেও যেন তা কোনো ধরনের সহিংসতা বা বিভেদে রূপ না নেয়, সেই বার্তা দিতেই এ আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। বগুড়ার এই উদ্যোগ প্রমাণ করেছে যে ফুটবল কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়, বন্ধুত্ব ও ঐক্যেরও প্রতীক।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে এমন কিছু ব্যতিক্রমী আয়োজন এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ-জ্বালানি নিয়ে জনগণ চাপে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


আ.লীগের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ-জ্বালানি নিয়ে জনগণ চাপে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে দেশের জনগণ বর্তমানে চাপে রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি এবং অর্থ পাচারের বিশাল বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে এই দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা বেশ সময়সাপেক্ষ বিষয়। তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির সার্বিক চাপ থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে বের করে এনেছে বর্তমান সরকার।

প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হলেও দেশের নিম্ন ও অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও জানান, একই কারণে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের যাতায়াত ও পরিবহনের কথা চিন্তা করে দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার।

এছাড়া বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, তৎকালীন সময়ে কিছু সুনির্দিষ্ট অলিগার্ক বা প্রভাবশালী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতেই দেশের বিদ্যুৎ খাতকে ইচ্ছাকৃতভাবে উৎপাদনমুখী না করে আমদানি-নির্ভর করে রাখা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনাল না খেলেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফ্লাভিও কোবোলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


সেমিফাইনাল না খেলেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফ্লাভিও কোবোলি

ফ্রেঞ্চ ওপেনে একটি বিরল ঘটনা ঘটেছে। গ্র্যান্ড স্লামের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সেমিফাইনালে দুই ইতালিয়ান টেনিস খেলোয়াড়ের মুখোমুখির হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। অসুস্থতার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান মাতেও আরনালদি। ফলে তিনি কোর্টে না নেমেই ফাইনালে জায়গা করে নিয়েছেন তার প্রতিপক্ষ ফ্লাভিও কোবোলি।

এতদিন পরেও আলোচনায় জায়গা করে নেওয়া কোবোলির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রোববারের (৭ জুন) ফাইনালে কোবোলির প্রতিপক্ষ হিসেবে জার্মান তারকা আলেকসান্দার জভেরভ জনসমক্ষে আসবেন।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন আরনালদি। সেমিফাইনাল শুরু হওয়ার মাত্র ২০ মিনিট আগে তিনি নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এরপর আরনালদি ও কোবোলি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংক্রমণের ঝুঁকি এড়াতে তারা প্রশ্নের উত্তর দিতে টেবিলের দুই প্রান্তে বসেছিলেন।

২৫ বছর বয়সী আরনালদি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতের দিকে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। রাত প্রায় একটার দিকে তীব্র পেটব্যথা নিয়ে তার ঘুম ভেঙে যায়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

আরনালদি বলেন, "আমি চেষ্টা করেছিলাম কোর্টে নামতে পারি কি না। কিন্তু যতবার উঠে দাঁড়াচ্ছি, ততবারই মাথা ঘুরছে। তাই এটাই সঠিক সিদ্ধান্ত ছিল।"

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১০৪ নম্বরে থাকা আরনালদি আগেও কখনো কোনো গ্র্যান্ড স্লামে চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি। এবারই প্রথম তিনি সেমিফাইনালে এসে আলোচনায় আসেন, তবে অসুস্থতা তার স্বপ্নের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, ম্যাচ না খেলেই ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছে গেছেন ফ্লাভিও কোবোলি। তিনি এখন ফাইনালে আলেকসান্দার জভেরভকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে দেওয়ানগঞ্জের গাবতলী এলাকায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে যায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। পথিমধ্যে গাবতলীর জিলবাংলা সুগার মিল এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনের নিচে কাটা পড়েন মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%