ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চান নবনিযুক্ত জেলা প্রশাসক


টাঙ্গাইলকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চান নবনিযুক্ত জেলা প্রশাসক

টাঙ্গাইলের পুরোনো ঐতিহ্য ও স্মৃতি ফিরিয়ে আনা এবং জেলাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, টাঙ্গাইলকে মাদক, বাল্যবিবাহ ও কিশোরদের অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

তিনি আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরদের সঠিক পথে পরিচালনা এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন, ২৫ কোম্পানি অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


জাপানে ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন, ২৫ কোম্পানি অংশগ্রহণ

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : জাপানের টোকিও বিগ সাইটে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও (অটাম) ২০২৬’-এ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আজ প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন। তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন। খবর তথ্যবিররণীর।

পরে টোকিও বিগ সাইটের এক্সিবিশন হলে ‘বাংলাদেশ : সোর্সিং এক্সিলেন্স ফর অ্যাপারেল, হোম টেক্সটাইল এন্ড লেদার প্রডাক্টস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সহায়তায় অনুষ্ঠিত এই সেমিনারে জাপানি আমদানিকারক, বিনিয়োগকারী, ট্রেডিং হাউস এবং দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মো. দাউদ আলী মন্তব্য করেন, বাংলাদেশ শুধুমাত্র একটি উৎপাদনকারী দেশ নয়, বরং জাপানি ব্যবসার জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সোর্সিং এবং বিনিয়োগের অংশীদার। তিনি উল্লেখ করেন, অ্যাপারেল, টেক্সটাইল, চামড়া ও পাদুকা, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, আইটিইএস এবং এগ্রো-প্রসেসিংয়ের মতো খাতে বাংলাদেশ একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে।

তিনি জানান, প্রতিযোগিতামূলক দাম, দক্ষ ও তরুণ কর্মী বাহিনী এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সক্ষমতার কারণে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে পণ্য সরবরাহ করছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরএমজি রপ্তানিকারক দেশ, যেখানে বার্ষিক প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়। বর্তমানে বাংলাদেশ ইউনিক্লো, এইচঅ্যান্ডএম, জারা, ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর জন্য একটি আস্থার প্রতীক।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রয়েছে পরিবেশগত ও সামাজিক সুরক্ষায় বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ২৩০টিরও বেশি এলইইডি সার্টিফাইড গ্রিন গার্মেন্টস কারখানা।

চামড়া ও পাদুকা খাত সম্পর্কে রাষ্ট্রদূত জানান, এটি আরএমজির পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত, যার বার্ষিক রপ্তানি আয় প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং আগামী পাঁচ বছরে তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।

এছাড়া, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো বাংলাদেশের প্রধান রপ্তানি খাতসমূহ— বিশেষ করে অ্যাপারেলস, হোম টেক্সটাইল এবং চামড়াজাত পণ্যের গুণগত মান ও দামের বিষয়টি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে বজায় রেখে উৎপাদিত হওয়ায় বাংলাদেশের পণ্যগুলোর মান অত্যন্ত উচ্চমানের।

বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীন ২৫টি বাংলাদেশি কোম্পানির ২৭টি বুথের পাশাপাশি আরো পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানের সময় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া নির্গমন করায় কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের কসমস বাসস্ট্যান্ড এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযান চলাকালে দূরপাল্লা ও স্থানীয় রুটের বিভিন্ন যাত্রীবাহী বাসে স্মোক অপাসিটি মিটার ব্যবহার করে নির্গত ধোঁয়ার ঘনত্ব ও মান পরীক্ষা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনের নির্ধারিত সীমার চেয়ে বেশি বিষাক্ত কালো ধোঁয়া নির্গমন করার অপরাধে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাস কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর ধোঁয়া নির্গমন না করার শর্তে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের সুরক্ষায় কালো ধোঁয়া উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে এই ধরনের বিশেষ তদারকি এবং মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানের সময় ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা উপস্থিত ছিলেন। এ সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্থিক খাতে নিজস্ব সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক-আইএমএফের সহযোগিতা চায় সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


আর্থিক খাতে নিজস্ব সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক-আইএমএফের সহযোগিতা চায় সরকার

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার ব্যাংকিং, রাজস্বসহ আর্থিক খাতের সমস্যাগুলো চিহ্নিত করে নিজস্ব সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। এই সংস্কারগুলোর বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহযোগিতা চাওয়া হবে। তবে, এসব সংস্কার আন্তর্জাতিক সংস্থার চাপের ফল নয়; দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্মেলনে যোগ দেওয়ার প্রাক্কালে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

আগামী ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থ উপদেষ্টা ড. তিতুমীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল। প্রধান তিনটি সূচক ছিল—ব্যক্তিখাতে বিনিয়োগের হ্রাস, রাজস্ব আয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় মাত্র ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসা এবং অধিকাংশ ব্যাংকে তারল্য সংকট।

তিনি বলেন, “এই তিনটি সংকট আমরা আমাদের ইশতেহারে উল্লেখ করেছি। অতীতে এটি আইএমএফের প্রোগ্রামের অংশ ছিল এবং তারা কিছু শর্তযুক্ত বিষয় রেখেছিল। এখন আমাদের অভ্যন্তরীণ কৌশলগুলো নিয়েই আমরা অগ্রসর হচ্ছি।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা সরকারের সংস্কার কর্মসূচির প্রথম লক্ষ্য। পাঁচটি ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা একসময় নিজেদের অর্থ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এখন তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং গত ১ সেপ্টেম্বর থেকে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারছেন। এতে ব্যাংকিং খাতে আস্থার পরিবেশ ফিরতে শুরু করেছে।

ব্যাংকিং খাতের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে তিতুমীর বলেন, আগের সরকারের সময়ে খেলাপি ঋণ ১১ শতাংশ দেখানো হলেও প্রকৃতপক্ষে তা ছিল ৩৫ দশমিক ৭২ শতাংশ। কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের অবস্থা ছিল খুবই খারাপ। আবার এনবিএলের মতো অনেক বেসরকারি ব্যাংকের অ্যাডভান্স-ডিপোজিট রেশিও বা এডিআরও ছিল অনেক বেশি।

ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কমাতে সরকার অভ্যন্তরীণ পদ্ধতিতে সমাধান বের করেছে জানিয়ে তিনি বলেন, আগে রাজনৈতিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করা হতো। এখন সেই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে ব্যাংক পরিচালনায় সুস্পষ্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে।

বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় দেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এসব প্রতিষ্ঠানকে উৎপাদনে ফেরাতে অর্থ ও মুদ্রানীতির সমন্বয়ে ৭ শতাংশ প্রণোদনামূলক সুদে একটি উদ্ভাবনী পুনঃঅর্থায়ন বা রিফাইন্যান্সিং স্কিম গ্রহণ করা হয়েছে বলে জানান তিতুমীর।

আগামী ডিসেম্বরের মধ্যে বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি উত্তরাঞ্চল, নারী উদ্যোক্তা ও অবহেলিত অঞ্চলে ঋণপ্রবাহ বাড়ানোর আশা করছে সরকার।

বৈদেশিক মুদ্রার বিনিময় হার এখন স্থিতিশীল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বা স্বায়ত্তশাসন থাকা প্রয়োজন। আশা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে সুদের হার কমাবে।

বন্ধ কলকারখানা চালু এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে ৬০ হাজার কোটি টাকা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে পুঁজিবাজারকেও সচল করা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে জিডিপি দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে।

তিতুমীর বলেন, “আগের আইএমএফ প্রোগ্রামগুলো সরকার বাধ্য হয়ে গ্রহণ করেছিল। আর আমরা দায়িত্বভার গ্রহণ করার আগেই ব্যাংকিং খাতের শৃঙ্খলা, বন্ধ কলকারখানা চালু ও ঋণ প্রবাহের সংস্কারগুলোকে চিহ্নিত করেছি। এগুলো সবই অভ্যন্তরীণ বা স্বীয় চালিত সংস্কার প্রোগ্রাম।”

রাজস্ব বাড়াতে অর্থনীতির মডেল বদলাচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব খাতের দুর্বলতা কাটাতে সংস্কার চলছে। তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনীতিতে কর-জিডিপির তুলনায় রাজস্ব আয় তলানিতে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে রাজস্ব প্রবৃদ্ধি ছিল মাত্র ২ শতাংশ।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি অভ্যন্তরীণ সম্পদ বিষয়ক টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর ফলে ৩০ জুনের মধ্যে রাজস্ব প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত হয়েছে।

২০৩০ সালের মধ্যে রাজস্ব-জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে জানিয়ে তিতুমীর বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচলিত মডেলেও পরিবর্তন আনা হচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, “আমরা মডেলের পরিবর্তন আনছি : উৎপাদন → বিনিয়োগ → উৎপাদন → কর্মসংস্থান।”

এছাড়া, ৪০ লাখ ফ্যামিলি কার্ড প্রদানের ফলে দারিদ্র্য ৫ শতাংশ কমার আশা করা হচ্ছে।

মূল্যস্ফীতির কারণে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে বলে বিশ্বব্যাংকের দেওয়া হিসাবের কথা উল্লেখ করে ড. তিতুমীর বলেন, অতীতের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে তিনটি বড় সমস্যা ছিল—উপযুক্ত ব্যক্তিদের বাদ পড়ে যাওয়া, অনুপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া এবং কর্মসূচিগুলোর খণ্ডবিখণ্ডতা।

এই সমস্যা কাটাতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ২৩ দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, ৪০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া গেলে দারিদ্র্য ৫ শতাংশ কমে আসবে। বর্তমানে দেশে দারিদ্র্যের হার ১৮ দশমিক ১ শতাংশ।

বর্তমান মূল্যস্ফীতি আগের সরকারের সময়কার স্বজনতোষণ, অলিগার্কি বা দুর্নীতিগ্রস্ত বণ্টন ব্যবস্থার কারণে হচ্ছে না বলেও মন্তব্য করেন তিতুমীর। তাঁর মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো বহিঃস্থ কারণ এখন মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে।

বিশ্বব্যাংক পরবর্তী সময়ে নগদ অর্থের সহায়তা দেওয়ার কথা বললেও সংস্থাটির প্রতিবেদন প্রকাশের আগেই সরকার ফ্যামিলি কার্ডের ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশের প্রতি বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের আস্থা বাড়ছে বলে জানান তিতুমীর। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ইতোমধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের জন্য ৫০ কোটি ডলার ছাড় করেছে। এডিবি ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর প্রেসিডেন্ট এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (ইসডিবি) প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেছেন।

চীনা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগকারীরা কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তারা ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো এবং বিশ্বের বৃহত্তম স্টার্টআপ এক্সিলারেটর ‘প্লাগ অ্যান্ড প্লে’ বাংলাদেশে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের মূল বার্তা হবে—সংস্কারগুলো কোনো আন্তর্জাতিক সংস্থার চাপিয়ে দেওয়া নয়; এগুলো দেশের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক অঙ্গীকারের অংশ।

“আমাদের সংস্কারগুলো বাইরের সংস্থা দ্বারা চাপিয়ে দেওয়া নয়, এগুলো আমাদের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক অঙ্গীকারের অংশ,” বলেন তিতুমীর।

তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে—রাজনৈতিক অঙ্গীকার, সমস্যাগুলো দেশীয়ভাবে চিহ্নিত করা এবং বিশ্বব্যাংকের ম্যান্ডেটের সঙ্গে সরকারের জনগণের ম্যান্ডেট মিলিয়ে যৌথভাবে কাজ করা।

অর্থায়ন নিয়েও কোনো বিভ্রান্তি নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থায়নের উৎস হবে বহুমুখী। শুধু বৈদেশিক ঋণের ওপর নির্ভর না করে কনসেশনাল ও নন-কনসেশনাল ঋণের পাশাপাশি স্থানীয় বন্ড, সুকুক বন্ড এবং ওয়েজ আর্নার স্কিমের মতো বিভিন্ন উৎস কাজে লাগানো হবে। তিনি বলেন, “আমাদের অর্থায়ন প্রক্রিয়ায় বৈচিত্র্য আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে ধসে পড়ল পাঁচতলা ভবন, উদ্ধার কার্যক্রম চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


দিল্লিতে ধসে পড়ল পাঁচতলা ভবন, উদ্ধার কার্যক্রম চলছে

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত পৌঁছায়। সেখানে বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছেন। কিছু লোক খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অন্যদিকে, অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছেন।

ঘটনার পর দিল্লি ট্রাফিক পুলিশ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করার জন্য রাস্তা খালি রাখার আহ্বান জানানো হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশ এক্সে দেওয়া এক বার্তায় জানায়, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সবাইকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং করা বা ভিড় না করার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনার মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এর এক মাসের মধ্যে ফের বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%