ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন


আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

আটঘরিয়া উপজেলা ও পৌরসভা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন উপজেলা মিনি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানটি বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর ক্লাস্টারের সভাপতি মুনতাসীর মাহফুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুড়ি স্পোর্টস কমিটির সদস্য সচিব আব্দুল হালিম, পৌর ক্লাস্টারের ভেনু প্রধান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, ধলেশ্বর মাদরাসার সুপার আব্দুস সালাম প্রমুখ। সার্বিক ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক ইয়াছিন আলী।

আরও পড়ুন: ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে সন্দ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়া উপজেলা নতুন কুড়ি স্পোর্টস কমিটির সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয় ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্টের মাধ্যমে।

এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন: সাদমানের উপর আস্থা রাখছেন মোহাম্মদ সালাহউদ্দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চন্দ্রপাড়া দরবারে অসচ্ছলদের সহায়তা ও ওরসের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


চন্দ্রপাড়া দরবারে অসচ্ছলদের সহায়তা ও ওরসের তারিখ ঘোষণা

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরিফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে। এই সহায়তা বুধবার (২৮ অক্টোবর) বাদ ফজর ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরিফে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রদান করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এদিকে, দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে দরবার শরিফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরস শরিফের তারিখ ঘোষণা করেন। ঘোষণার ভিত্তিতে ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরস শরিফ অনুষ্ঠিত হবে।

ওরস উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর থেকে বুধবার (২৮ অক্টোবর) বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে জলসায়ে ওরস পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত সমবেত হন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত করা হয়।

বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে বিশ্বজুড়ে সুখ-শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য প্রার্থনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ

টি. রেক্সের তুলনায় আকারে কিছুটা ছোট এবং অত্যন্ত দুর্লভ প্রজাতির ডাইনোসর ‘ন্যানোটাইরানাস’-এর একটি সম্পূর্ণ কঙ্কাল রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। নিউইয়র্কের সোথবি’স নিলাম হাউসে ১২ মিনিটের তীব্র প্রতিযোগিতার পর ৪ কোটি ৭৩ লাখ (৪৭.৩ মিলিয়ন) ডলারে কঙ্কালটি এক অজ্ঞাত ক্রেতার দ্বারা ক্রয় করা হয়।

ডাইনোসরের জীবাশ্মের এই অসাধারণ দাম নিয়ে গবেষক ও বিজ্ঞানীরা তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এই ধরনের মূল্যবান নমুনা ব্যক্তিগত সংগ্রহে চলে যাওয়ার ফলে সাধারণ মানুষের এবং গবেষকদের জন্য এটি অপ্রাপ্য হয়ে পড়ছে।

স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিজ্ঞান ও বিবর্তনবিদ্যার অধ্যাপক স্টিভ ব্রুসাটে হতাশা প্রকাশ করে বলেন, "ন্যানোটাইর‍্যানাসের অস্তিত্ব নিয়ে যখন বিজ্ঞানীরা নিশ্চিত হচ্ছেন, তখন এর অন্যতম সেরা কঙ্কালটি কোনো জাদুঘরে প্রদর্শিত না হয়ে সংগ্রাহকের ভান্ডারে হারিয়ে যাচ্ছে।" লন্ডন কুইন মেরি ইউনিভার্সিটির জীবাশ্মবিদ ডেভিড হোনও এই উচ্চ মূল্যে অবাক হয়েছেন। তিনি মন্তব্য করেন, উপযুক্ত গবেষণা ছাড়া এর সঠিক বৈজ্ঞানিক মূল্যায়ন করা সম্ভব নয়। নমুনাটি যদি কোনো সরকারি সংগ্রহশালায় স্থান না পায়, তবে এটি বিজ্ঞানের জগত থেকে একরকম হারিয়ে যাবে।

‘জোডি’ নামের এই জীবাশ্মটি বর্তমানে বিজ্ঞানীদের জানা মাত্র তিনটি তুলনামূলকভাবে সম্পূর্ণ ন্যানোটাইর‍্যানাস কঙ্কালের মধ্যে একটি। এর আগে কঙ্কালটির আনুমানিক মূল্য ৬ থেকে ৯ মিলিয়ন ডলার ধরা হয়েছিল। যদিও এটি রেকর্ড দামে বিক্রি হয়েছে, তবে গত জুলাই মাসে ৫ কোটি ১ লাখ ডলারে বিক্রি হওয়া ‘গাস’ নামের একটি টি. রেক্স কঙ্কালের রেকর্ডটি ভাঙতে পারেনি। গাসের দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে সামান্য বড় ৯.৬ ফুট উচ্চতা ও ১৯.৬ ফুট দীর্ঘ এই জোডির উচ্চমূল্যের পেছনে এর দুষ্প্রাপ্যতাই মূল কারণ বলে মনে করা হচ্ছে।

মন্টানার হেল ক্রিক ফরমেশন থেকে ২০১৯ সালে খামার মালিক জোডি পিয়ারসন এই কঙ্কালটি আবিষ্কার করেন। কঙ্কালটির নাম ‘জোডি’ রাখা হয়েছে তার নামানুসারে। বিখ্যাত বাণিজ্যিক জীবাশ্মবিদ ক্লেটন ফিপস, যিনি ‘ডাইনোসর কাউবয়’ নামে পরিচিত, এই কঙ্কালটি খনন করেছিলেন। ১৯০২ সালে এই অঞ্চলে প্রথম টি. রেক্স-এর কঙ্কাল পাওয়া গিয়েছিল।

সোথবি’স জানিয়েছে, জোডির কঙ্কালটি অসাধারণভাবে সংরক্ষিত। এতে ১৯১টি হাড়ের অংশ রয়েছে, যার মধ্যে একটি প্রায় সম্পূর্ণ মাথার খুলিও অন্তর্ভুক্ত। শরীরের অনুপস্থিত হাড়গুলো থ্রিডি প্রিন্ট ও খোদাই করা অংশ দিয়ে নিখুঁতভাবে প্রতিস্থাপন করা হয়েছে। পূর্ণ মালিকানাধীন এই জীবাশ্মটি ক্রয়ের ফলে এর নতুন মালিক চাইলে এর প্রতিরূপ তৈরি করে জাদুঘর বা সংগ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

২৮ শে অক্টোবর ২০২৬ রোজ বুধবার, নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, আলোচনা সবার আয়োজন করেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বি,আরটি এর কর্মকর্তা সমন্বয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির, জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ন্ নারায়ণগঞ্জ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জের ৫ আসনের, সংসদ সদস্য আবুল কালাম, মানুষ মহানগরের সদস্য সচিব, এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ জব্বার, মোঃ মাইনুদ্দীন আহমেদ,
বিআরটিএর, সরকারি পরিচালক, ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান।
বক্তব্যে বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন বক্তব্যাগন,
জাতীয় নিরাপত্তায় এই দিবসে, সবাইকে সচেতনামূলকভাবে গাড়ি চালানোর নির্দেশ প্রদান করেন, নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসক, সংসদ সদস্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, বিভিন্ন সড়কের আশেপাশে বাজার হাট, অটো চালিত সিএনজির ব্যাপয়ারা ভাবে বাড়ার কারণে , দেশে বিভিন্ন স্থানে পরিবহন সেক্টর এর দুর্ঘটনা বেশি হচ্ছে বলে জানান,
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, জানান যে তারা যখন অভিযানের জান তখন দেখতে পান, হেল্পার ড্রাইভার মাদকে নিচ্ছেন, তাই পরিবহন সেক্টর মালিকদের কে অনুরোধ জানান, কুরে ওখানে গাড়ি চালানোর জন্য যাকে দেওয়া হবে তাকে যেন যাচাই-বাছাই করে দেওয়া হোক,
সংসদ সদস্য জানেন যে আগে আমাদের নিজেদেরকে সংশোধন হইতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জে সড়কের পাশে লাল শাপলার সৌন্দর্য, মুগ্ধ পথচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


নবাবগঞ্জে সড়কের পাশে লাল শাপলার সৌন্দর্য, মুগ্ধ পথচারীরা

দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত ছোট মহেশপুর গ্রামের একটি নয়নজলিতে (ছোট জলাশয়) সারি সারি লাল শাপলা ফুটে উঠেছে। উজ্জ্বল সবুজ পাতার মাঝে লাল শাপলার এই অসাধারণ সমাহার একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। ব্যস্ত সড়ক দিয়ে চলাচলের সময় প্রাকৃতিক সৌন্দর্যটি চোখে পড়তেই অনেক পথচারী থমকে দাঁড়িয়ে যান। ক্লান্তি ভুলে, কয়েক মুহূর্তের জন্য হলেও শাপলার এই রূপ সকলের মনকে মুগ্ধ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু যুবকের স্বতঃস্ফূর্ত উদ্যোগের ফলে সাধারণ একটি জলাশয় এখন আকর্ষণীয় সৌন্দর্যকেন্দ্রে রূপান্তরিত হয়েছে। প্রায় তিন বছর আগে, অবসর সময়ে আড্ডা ও বিশ্রামের জন্য ওই নয়নজলির পানির ওপর বাঁশ দিয়ে একটি ছোট টং ঘর নির্মাণ করেন তাঁরা। পরবর্তীতে, জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে সেখানে শাপলা গাছ রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা শুরু করেন। ধীরে ধীরে শাপলার বংশবিস্তার ঘটে এবং জলাশয়টি লাল শাপলার অভয়ারণ্যে পরিণত হয়।

কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন বা বড় ব্যয়ের প্রয়োজন ছাড়াই, কেবল নিজেদের সদিচ্ছা ও পরিচর্যায় যুবকদের এই নান্দনিক উদ্যোগ এলাকার প্রাকৃতিক পরিবেশকে নতুন মাত্রা প্রদান করেছে।

জলাশয়ের এই রূপ নিয়ে স্থানীয় সংবাদকর্মী রোকনুজ্জামান রোকন মন্তব্য করেন, "পথের ধারে এমন শাপলার সমাহার সচরাচর চোখে পড়ে না। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ জুড়ানো যায়, যা যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে মনে প্রশান্তি এনে দেয়।" তিনি স্থানীয় যুবকদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, "তাদের এই নিরলস প্রচেষ্টা পথচারীদের চলাচলের পথে বাড়তি আনন্দ যোগ করছে।"

স্থানীয় এক যুবক জানান, অবসর সময় কাটানোর জন্য প্রথমে বাঁশ দিয়ে টংঘর তৈরি করা হলেও পরে শাপলা গাছ লাগিয়ে এর সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, "পথচারীরা ফুল দেখে আনন্দ পান—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতের সময় এই লাল শাপলার সৌন্দর্য তাঁরও নজর কাড়ে। তিনি স্থানীয় যুবকদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, "সবাই যদি একটু সচেতন থাকে, তবে এই প্রাকৃতিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে রক্ষা করা সম্ভব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%