ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা


নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড়প্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে (ইভিসিআর) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুদল জাব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এর কর্মকর্তারা বক্তব্য রাখেন।

অবহিতকরণ সভায় জানানো হয় যে, চর কিং ইউনিয়ন এবং চর ইশ্বর ইউনিয়নে প্রকল্পের আওতায় বিভিন্ন দুর্যোগ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে চর ইশ্বর ইউনিয়নের ৩টি এবং চর কিং ইউনিয়নের ৩টিসহ মোট ৬টি সাইক্লোন শেল্টারের ক্ষুদ্র মেরামত কার্যক্রম, ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থার মেরামত, শেল্টারভিত্তিক সোলার ব্যবস্থা এবং ৪টি সাইক্লোন শেল্টার সংলগ্ন সংযোগ সড়ক মেরামত করা হবে।

এছাড়াও যুব সদস্যকে নিয়ে স্বেচ্ছাসেবক দল পুনঃগঠন করা হবে এবং তাদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা, স্থানীয় পর্যায়ে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতামূলক বার্তা প্রচারের জন্য বিলবোর্ড স্থাপনসহ বেশকিছু কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়প্রবণ হাতিয়া উপজেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় জনগোষ্ঠী এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান। সভায় সংশ্লিষ্ট অংশীজনরা প্রকল্পের কার্যক্রম সফল বাস্তবায়নে সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পোরশায় টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


নওগাঁ পোরশায় টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন। মাদক এবং সাইবার ক্রাইম প্রতিরোধে নওগাঁ জেলার পোরশার এই প্রত্যন্ত এলাকায় একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

ঘন্টা ব্যাপী এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় পুলিশ সুপার মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে বর্ণাঢ্য আয়োজনে হল কার্নিভাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে বর্ণাঢ্য আয়োজনে হল কার্নিভাল অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ’হল কার্নিভাল-২০২৬'। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার-এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ছাত্রহলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলের প্রভোস্ট ইয়াতসিংহ শুভ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রহল প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রহল এবং ছাত্রীহলের সকল আবাসিক শিক্ষার্থীসহ হল প্রশাসন এবং সম্মানিত অতিথিবৃন্দ মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা শেষে নৈশভোজে অংশ নেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন, ’হল কার্নিভাল-২০২৬ আয়োজনটি সাংস্কৃতিক ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছে । এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করবে বলে আমার বিশ্বাস। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার অধিকাংশ ইতোমধ্যে দৃশ্যমান। হল কার্নিভালের মতো আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।

এ সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ছাত্রহল প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। পরে মাননীয় উপাচার্য এবং মাননীয় উপ-উপাচার্যসহ অতিথিবৃন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীহলও পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক: উদ্ধারকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


নেপালে সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক: উদ্ধারকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ

উত্তর নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার এক সপ্তাহ অতিক্রান্ত হলেও, বিভিন্ন হাইড্রোবিদ্যুৎ প্রকল্পের আন্ডারগ্রাউন্ড পাওয়ারহাউস এবং সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিক ও কর্মচারীদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। ভোটেকোশি নদীসহ উত্তরের বিভিন্ন নদ-নদীতে নেমে আসা কাদা, পাথর ও মারাত্মক ধ্বংসাবশেষের কারণে বিশাল এই অবকাঠামোগুলোর প্রবেশপথ সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছে। সময়ের সাথে সাথে ভেতরে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার আশা যেমন ক্ষীণ হয়ে আসছে, তেমনি দীর্ঘ অপেক্ষায় থাকা স্বজনদের ক্ষোভ ও হতাশা চরম আকার ধারণ করেছে।

সরকারি হিসাব ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নেপাল (আইপিপিএএন)-এর তথ্যানুসারে, বন্যাকবলিত এলাকার বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে এখন পর্যন্ত ৯৪৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তবে ঠিক কতজন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েছেন এবং কতজন ঢলের তোড়ে ভেসে গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সবচেয়ে মর্মান্তিক ও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৬০ মেগাওয়াটের ‘উপার ত্রিশুলি-৩এ’ এবং ২১৬ মেগাওয়াটের ‘উপার ত্রিশুলি-১’ প্রকল্প এলাকায়। উপার ত্রিশুলি-৩এ প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে অভিজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ প্রায় ৪২ জন কর্মী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে স্বজনদের কোনো খোঁজ না পেয়ে নিখোঁজ কর্মীদের পরিবার কাঠমান্ডু ও প্রকল্প কার্যালয়গুলোতে ভিড় জমাচ্ছেন। অনেকেই অভিযোগ করছেন, সরকার ও প্রকল্প কর্তৃপক্ষ শুরু থেকে উদ্ধার অভিযানে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও পানি নিষ্কাশনের আধুনিক পাম্প ব্যবহারে চরম ব্যর্থতা দেখিয়েছে। নিখোঁজ কর্মীদের স্বজনদের দাবি, ভূগর্ভস্থ পাওয়ারহাউস কাঠামোটি যেহেতু এখনো অক্ষত রয়েছে, তাই ভেতরে সুপেয় পানি খেয়ে বা বিকল্প উপায়ে শ্রমিকদের জীবিত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে উদ্ধারকাজে জরুরি কারিগরি টিম দেরিতে মোতায়েন করায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে।

২১৬ মেগাওয়াটের উপার ত্রিশুলি-১ প্রকল্প থেকে সর্বাধিক ৫৫৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন, যদিও সেখান থেকে আড়াই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়া ৩৭ মেগাওয়াটের উপার ত্রিশুলি-৩বি প্রকল্পে ১৯১ জন, ১১১ মেগাওয়াটের রসুয়াগাধি প্রকল্পে ৯৩ জন এবং ২০ মেগাওয়াটের লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পে অন্তত ৪১ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল, নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং পোখরা থেকে আনা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার কারিগরি দলগুলোও সুড়ঙ্গের ভেতরের কাদা এক্সকাভেটর দিয়ে সরিয়ে পথ তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, সেনাবাহিনীর একটি দল উপর থেকে গর্ত করে সুড়ঙ্গের ভেতরে প্রবেশের বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযানে নিরাপত্তা প্রোটোকল এবং বেসরকারি প্রকল্পগুলোর সাথে সরকারের সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে। বেশ কয়েকটি জায়গায় স্বজন ও কোম্পানির কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলোর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, উদ্ধারকাজে শুরুতেই নিজস্ব কারিগরি বিশেষজ্ঞদের যুক্ত করা উচিত ছিল, যা করতে বেশ কয়েক দিন দেরি হয়ে গেছে। বর্তমানে সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং দুর্গম পার্বত্য ভৌগোলিক অবস্থার কারণে অনেক স্থানে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে শানাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে শানাকা

দীর্ঘ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তিনি জায়গা পেয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন শানাকা।

শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দলে শানাকার সঙ্গে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আনক্যাপড লেগস্পিনার সচিন্দু কলম্বাগে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা পেসার মিলান রত্নায়েকে ও প্রমোদ মধুশান এবার বাদ পড়েছেন।

শানাকার প্রত্যাবর্তনে শ্রীলঙ্কার মিডল অর্ডারে অভিজ্ঞতার সংযোজন হচ্ছে। ৭১টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ৪৩ ম্যাচে দলের নেতৃত্বও দিয়েছেন।

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবে থাকছেন কুশল মেন্ডিস। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালাঙ্কা।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন আসালাঙ্কা। গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপাজয়ী অভিযানে ৩৮.৫০ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৩.৩৮, সঙ্গে ছিল চারটি অর্ধশতক।

টি-টোয়েন্টি দলে আরও সুযোগ পেয়েছেন এলপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক লাহিরু উদারা। টুর্নামেন্টে ৪৩৪ রান করা এই ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ম্যাচ ছিল ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে।

এ ছাড়া অলরাউন্ডার জনিথ লিয়ানাগে ও দুই হাতে বল করতে সক্ষম স্পিনার থারিন্দু রত্নায়েকেও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে।

শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর আগামী ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে শুরু হবে। সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চেস্টার-লে-স্ট্রিট, লিডস ও দ্য ওভালে হবে ওয়ানডের ম্যাচগুলো।

ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

টি-টোয়েন্টি দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্ডো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%