০৮:১৩ এম
পোলিশ ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানাতে পোল্যান্ড রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনা সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) পোল্যান্ড এই বিষয়টি নিশ্চিত করে জানায়, পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আছড়ে পড়া এটি ছিল রাশিয়ার কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র।
যখন ক্ষেপণাস্ত্রটি পোলিশ ভূখণ্ডে পড়ে বিস্ফোরিত হয়, তখন ন্যাটো ও পোল্যান্ডের যুদ্ধবিমান উড়োজাহাজ আকাশে পাঠানো হয়। জানা যায়, ক্ষেপণাস্ত্রটি পোলিশ ভূখণ্ডের প্রায় ৯০ কিলোমিটার ভেতরে পড়ে বিস্ফোরিত হয় এবং এর ফলে মাটিতে গর্ত তৈরি হয়, যেমনটি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট: ‘কাপুরুষের মতো সবকিছু পণ্ড করেছে’ যুক্তরাষ্ট্র
এই ঘটনার প্রতিক্রিয়ায় পোল্যান্ড তাৎক্ষণিকভাবে রাশিয়াকে দোষারোপ করেছে। এবার তারা ওয়ারশে অবস্থিত রুশ দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাল।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেইসিজ ভেভিওর সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা রাষ্ট্রদূতকে একটি সার্বভৌম রাষ্ট্র ও এর নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত শত্রুতামূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছি।"
তিনি আরও জানান, "আমরা এমন সব কর্মকাণ্ডের অবসান দাবি করি, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করে এবং একইসঙ্গে উড়োজাহাজ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।"
পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত রাশিয়ার দূতাবাস মন্তব্যের জন্য ইমেইলে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। শুক্রবার পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিস বলেন, ওয়ারশ নিশ্চিত করে জানিয়েছে, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মস্কোর কাছে কোনো এলাকায় তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: হুতিদের এডেনের নৌঘাঁটি ও সামরিক শিবিরে হামলা
এক্সে তিনি লিখেছেন, "তার মানে হচ্ছে- রাশিয়া ইউক্রেইনে হামলা চালাতে নতুন তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।" এটি রাশিয়ার যুদ্ধকালীন মজুদ ফুরিয়ে আসা নিয়ে যে সব খবর পাওয়া গেছে, সেগুলোকে নিশ্চিত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন