ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হুতিদের এডেনের নৌঘাঁটি ও সামরিক শিবিরে হামলা


হুতিদের এডেনের নৌঘাঁটি ও সামরিক শিবিরে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দাবি করেছে যে, তারা এডেন শহরের একটি নৌঘাঁটি ও সামরিক শিবিরে হামলা চালিয়েছে।

শনিবার, বিস্ফোরণের শব্দ শোনার পর হুতিরা এই দাবি করে। মিডেল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাঁদের সশস্ত্র বাহিনী এডেনের আল-নাসর শিবির এবং নৌঘাঁটিতে সৌদি আরবের শত্রু বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা করেছে। তিনি দাবি করেন যে, উক্ত স্থাপনাগুলি সৌদি বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

এডেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তী আসন। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কাপুরুষের মতো সবকিছু পণ্ড করেছে’ যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


‘কাপুরুষের মতো সবকিছু পণ্ড করেছে’ যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন ইরান ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি ব্যর্থ হওয়ার জন্য। তিনি উল্লেখ করেছেন যে, এই অচলাবস্থার মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে নতুন আলোচনা চালিয়ে চুক্তি চূড়ান্ত করার পক্ষে তিনি মত প্রকাশ করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “আমাদের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু আমেরিকার কাপুরুষরা এসে সবকিছু পণ্ড করে দিল। তবে আমি এখনো মনে করি, আমাদের আলোচনা চালিয়ে যাওয়া এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো উচিত।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু একইসঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার বার্তা দিয়েছেন, যা ইরানের নমনীয় অথচ দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে ছাত্র-জনতার মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে ছাত্র-জনতার মশাল মিছিল

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ মশাল মিছিলের আয়োজন করেছে সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে এবং হামলার প্রতিবাদে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মশাল মিছিলের পর একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা এবং সমাজসেবক লক্ষ্মী চাকমা।

তারা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের আহ্বানে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন। হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান, যাতে অবিলম্বে সাজেকবাসীর ন্যায্য পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয়।

এছাড়া, তারা সাজেকবাসীর প্রতি আন্দোলন থেকে সরে না যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, "পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণসহ বিশ্বের সব বিবেকবান মানুষ ও মানবাধিকার সংগঠন সাজেকবাসীর সঙ্গে আছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারুণ্যের সাড়ে চার কোটি মানুষের শক্তি এক হলে বাংলাদেশে পরিবর্তন আসবে এনসিপি নেতা অপু ঠাকুর

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


তারুণ্যের সাড়ে চার কোটি মানুষের শক্তি এক হলে বাংলাদেশে পরিবর্তন আসবে এনসিপি নেতা অপু ঠাকুর

‘তারুণ্যের সাড়ে চার কোটি মানুষের শক্তি যদি এক হয়, তাহলে বাংলাদেশে পরিবর্তন আসবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু।

সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গায় এনসিপির উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপির আলফাডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল জলিল মোল্লার সভাপতিত্বে হাসিবুর রহমান অপু বলেন, আমরা ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ—যুবকদের নিয়ে যুবশক্তি, কৃষকদের নিয়ে কৃষকশক্তি এবং নারীদের নিয়ে নারীশক্তি গড়ে তুলতে চাই। আমরা এই বিশ্বাস ধারণ করি এবং আমাদের চিন্তা-চেতনায় লালন করি।

তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম যেভাবে দেশ ও সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, সেই তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে পরিবর্তন আসবে। তবে সেই পরিবর্তনের দায়িত্ব তরুণেরা নেবেন কি না, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই ইউরোপ-আমেরিকায় জন্ম না নেওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। কিন্তু এই দেশ আমাদের, দেশের ভবিষ্যৎও আমাদেরই গড়ে তুলতে হবে। দেশের দায়িত্ব অন্যের হাতে ছেড়ে দিয়ে পরিবর্তনের প্রত্যাশা করলে চলবে না।

দুর্নীতি, অনিয়ম, সহিংসতা ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে অপু ঠাকুর বলেন, তাঁরা এমন একটি সমাজ গড়তে চান, যেখানে অন্যায়-অবিচার, দুর্নীতি ও অনিয়মের স্থান থাকবে না। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের ভূমিকা নিয়েও প্রশ্ন করতে হবে। সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

উন্নয়নকাজে দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের উদাহরণ দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার নির্ধারিত ১০ শতাংশ লাভের হিসাব ধরলে ঠিকাদারের লাভ দাঁড়ায় ৫০ লাখ টাকা। বাকি সাড়ে চার কোটি টাকা দিয়ে রাস্তার কাজ হওয়ার কথা। কিন্তু ওই অর্থ থেকে নেতা, রাজনৈতিক দল, কাজ আটকে দেওয়া ব্যক্তি কিংবা অন্য কেউ ভাগ দাবি করলে এবং সাংবাদিকদেরও ভাগ দিতে হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে দুর্নীতি, অনিয়ম ও ভাগ-বাঁটোয়ারার সংস্কৃতি বন্ধ করে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে।

এনসিপির এই নেতা আরও বলেন, তাঁরা এমন রাজনীতি চান, যেখানে দুর্নীতির স্থান থাকবে না। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, খেটে খাওয়া মানুষের কথা বলা এবং বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য। তাঁরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান।

৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে অপু ঠাকুর বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই আন্দোলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনার কথা বলেছিলেন। তাঁদের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অর্থ এমন একটি ব্যবস্থা, যেখানে দুর্নীতি থাকবে না, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে দায়িত্ব পাবেন এবং কোনো প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, জনগণের কথা বলতে পারবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে—এমন ব্যবস্থাই তাঁরা চান। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতা কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য নয়। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হতে হবে যোগ্যতা, সততা ও ন্যায়বিচারের ভিত্তিতে।

বক্তব্যের শেষাংশে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এনসিপির আলফাডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির ফরিদপুর জেলা শাখার সদস্যসচিব সাঈফ হাসান খান (সাকিব), সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, জাতীয় যুবশক্তির ফরিদপুর জেলা শাখার সংগঠক জুনায়েদ মাহমুদ ও যুবশক্তির ছাত্রনেতা নাঈম।

এ ছাড়া এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। অনুষ্ঠানে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।” প্রধান আলোচক জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।” বিশেষ আকর্ষণ ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, “নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কলেজজীবনকে জ্ঞান অর্জন, সৃজনশীলতা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানো হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শিক্ষার প্রতি আগ্রহ এবং ইতিবাচক নেতৃত্বের চর্চা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%