ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

রাজধানী ঢাকা শহরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে, ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়।

এসময়, তাদের হেফাজত হতে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের পুরোনো টুকরা ১৫টি, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল, ১টি মোটর সাইকেল এবং নগদ ৮৩৫০ টাকার মতো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এই গ্রেফতারকৃতদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার ইউনিয়ন নিয়ে নাসিকের সীমানা সম্প্রসারণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


চার ইউনিয়ন নিয়ে নাসিকের সীমানা সম্প্রসারণের পরিকল্পনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অধীনে সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্ধারিত কয়েকটি এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

এ সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত এবং আপত্তি আহ্বান করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) জেলার প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে কথা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুসারে সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে, প্রস্তাবিত এলাকার বাসিন্দাদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে পরামর্শ ও আপত্তি জানাতে বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকা নাসিকের আওতায় আনার প্রস্তাব রয়েছে।

এ ছাড়াও, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাও সিটি কর্পোরেশনের সীমানায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, প্রস্তাবিত সীমানা সম্প্রসারণ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের যদি কোনো পরামর্শ বা আপত্তি থাকে, তাহলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময় শেষে প্রাপ্ত আপত্তিগুলোর বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্বোধন
 
“করবো মোড়া ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। পরে ফল মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব প্রমূখ। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে মেলায় স্থানপ্রাপ্ত স্টোল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ৮টি স্টলে আম, কাঁঠাল, কলা, ডুমুর, ছবেদা, কামরাঙ্গা সহ দেশীয় প্রায় ৩০ প্রজাতির বেশি ফল সহ ফলের উৎপাদন প্রযুক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে প্রদর্শন করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার জনি খান বলেন, মেলায় দেশীয় প্রায় ৩০ প্রজাতির বেশি ফল সহ ফলের উৎপাদন প্রযুক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে প্রদর্শন করা হয়েছে। এরমাধ্যমে বেকার তরুনরা উপকৃত হবে।  
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজাভোগ শেষে ভারত থেকে সিলেট দিয়ে দেশে ফিরলেন ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


সাজাভোগ শেষে ভারত থেকে সিলেট দিয়ে দেশে ফিরলেন ১০ জন

ভারতে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তাদের। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপস্থিত ছিল।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম নামক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। ভারতীয় তোবা কারাগারে দীর্ঘ সময় সাজাভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন: নেত্রকোনার বিজয়পুর এলকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪), কাজিমুদ্দিন (২৪)। রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিক চর এলাকার মোঃ আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মোঃ সাজাদ (২১), মোঃ রুবেল মিয়া (৩৫), মোঃ আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলকার মোঃ মনিরুল ইসলাম (২২)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদের পরিবার ও আত্মীয়দের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ষ্টীমার ঘাট জামে মসজিদে আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


বরিশাল ষ্টীমার ঘাট জামে মসজিদে আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় আলেম আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরীকত ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

প্রধান অতিথি মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি ইসলামী জীবনব্যবস্থা, তাকওয়া, নৈতিকতা, মানবকল্যাণ এবং দ্বীনের খেদমতে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

৬ জুলাই সোমবার বরিশাল সদর উপজেলার ষ্টীমার ঘাট জামে মসজিদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ, বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও বরিশাল চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের মেজ ছেলে মির্জা মাসুদ বেগ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে আলেম-ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ, বরিশাল মহানগর ও জেলার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা মরহুম আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%