০৫:৫৭ পি.এম
ভারতে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তাদের। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপস্থিত ছিল।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম নামক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। ভারতীয় তোবা কারাগারে দীর্ঘ সময় সাজাভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন: নেত্রকোনার বিজয়পুর এলকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪), কাজিমুদ্দিন (২৪)। রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিক চর এলাকার মোঃ আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মোঃ সাজাদ (২১), মোঃ রুবেল মিয়া (৩৫), মোঃ আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলকার মোঃ মনিরুল ইসলাম (২২)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদের পরিবার ও আত্মীয়দের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন