ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জুলাইবিরোধী অবস্থান মেনে নেয়া হবে না: ফয়জুল করীম


জুলাইবিরোধী অবস্থান মেনে নেয়া হবে না: ফয়জুল করীম

সরকারের জুলাইবিরোধী কোনো অবস্থান মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবতায়নের দাবীতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম আরও জানান, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করলে পরিণতি ভালো হবে না।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

এছাড়া, গাইবান্ধায় রামমুর্তি নির্মাণ করতে চাওয়া ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় দলের মহাসচিব গাজী আতাউর রহমান দাবি করেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও দেশে কোনো মৌলিক পরিবর্তন হয়নি।

তিনি আরও হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবতায়ন না করলে আবারও রাজপথ উত্তপ্ত হতে পারে।

আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি হামলার ৯ দিন পর ছেলের মরদেহ ফিরে পেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ইসরায়েলি হামলার ৯ দিন পর ছেলের মরদেহ ফিরে পেলেন মা

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ আবু খাম্মাশ। এরপর টানা ৯ দিন খোলা আকাশের নিচে ছিল তার মরদেহ। অবশেষে অনুমতি পেয়ে মা তার ছেলের মরদেহ উদ্ধার করেছেন।

আলজাজিরার একটি প্রতিবেদনে স্বজনরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে অবস্থিত 'ইয়েলো লাইন' নামে পরিচিত একটি ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করার সময় ৯ দিন আগে ইসরায়েলি সেনাদের গুলিতে মোহাম্মদ আবু খাম্মাশ নিহত হন। পরিবারের দাবি, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর তার মরদেহটি দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে ছিল। তাদের মরদেহ উদ্ধারের অনুমতি পেতে পুরো নয় দিন অপেক্ষা করতে হয়েছে।

অবশেষে মরদেহটি একটিতে কালো ব্যাগে করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘ সময় খোলা স্থানে পড়ে থাকার কারণে মরদেহে পচন ধরেছে বলে স্বজনরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মৎস্যপোনা অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন : লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মৎস্যপোনা অবমুক্ত

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনা নদীতে মৎস্যপোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় মতিরহাট স্পটে আয়োজিত এ কর্মসূচি সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।

উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২০১৬ সালের ২৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এইচ এম ইসমাইল সিরাজী; জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ; জেলা দপ্তর সম্পাদক কামরুল হাসান; তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মহি উদ্দিন; চর রমনী থানা সাংগঠনিক শাখার সভাপতি হাফেজ মো. শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


গৌরীপুরে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
 
 
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন"—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে খেলাফত মজলিসের উদ্যোগে একটি তরবিয়তি (সাংগঠনিক ও দাওয়াতি দিকনির্দেশনামূলক) মজলিস অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টায় গৌরীপুর উপজেলার ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে খেলাফত মজলিস, গৌরীপুর উপজেলা শাখা।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী, সহ সাংগঠনিক সমাপাদক শাহাব উদ্দিন, উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রুহুল আমিন এবং খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি রমজান আলী।
 
বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের নৈতিক উন্নয়ন, আদর্শিক চর্চা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং আশপাশের এলাকা থেকে জলাবদ্ধতা কমানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

এই কার্যক্রমটি নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে সহায়তা করছে এই সংস্থাটি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১০ জুলাই) খাল পুনঃখননের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করছেন মাসব্যাপী।

উল্লেখযোগ্যভাবে, খালটির নাব্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে বিমানবন্দরের রানওয়ে ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পানি দ্রুত অপসারণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম উল্লেখ করেন, নগরীর গুরুত্বপূর্ণ রাজাখালী, চাক্তাই, ফিশারি খাল, মহেশখালসহ অন্যান্য খালের মোহনায় জরুরি ভিত্তিতে গ্র্যাব ও কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

যদি এসব খালের মুখ থেকে পলি ও প্রতিবন্ধকতা অপসারণ করা যায়, তবে নগরীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে এবং জলাবদ্ধতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%