ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে মাদকের রমরমা কারবার: কোটিপতি ‘মাদক দম্পতি’ ও পারিবারিক সিন্ডিকেটের অপরাধ সাম্রাজ্য


কেরানীগঞ্জে মাদকের রমরমা কারবার: কোটিপতি ‘মাদক দম্পতি’ ও পারিবারিক সিন্ডিকেটের অপরাধ সাম্রাজ্য

রাজধানী ঢাকার কোলঘেঁষা দক্ষিণ কেরানীগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ, পারহাউজের পিছন এবং ‘সুপার ডাইন-১’ এলাকাটিতে এখন মাদকের এক অঘোষিত বিষাক্ত সাম্রাজ্য। অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ মাদকের পাইকারি ও খুচরা কারবার চালিয়ে রাতারাতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছে এক প্রভাবশালী দম্পতি ও তাদের পারিবারিক সিন্ডিকেট।

৪ মামলার আসামি দম্পতি ও পারিবারিক বলয়
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, হাসনাবাদ পারহাউজ এলাকার এই সিন্ডিকেটটি সাধারণ কোনো অপরাধ চক্র নয়—এটি পুরোপুরি একটি স্বজননির্ভর শক্তিশালী নেটওয়ার্ক। এই অপরাধ বলয়ের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সাথী ও তার স্বামী এনাম দম্পতি। একই সঙ্গে সরাসরি কারবারে নেতৃত্ব দিচ্ছেন সাথীর বোন বাপ্পি এবং তাদের চক্রের ঘনিষ্ঠ সহযোগী শারমিন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও থানা সূত্রে জানা গেছে: প্রত্যেকের নামে চার মামলা: এই চারজন চিহ্নিত অপরাধী- সাথী, এনাম, বাপ্পি ও শারমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একাধিক মামলা রয়েছে। পুলিশের খাতায় এদের প্রত্যেকের নামেই অন্তত ৪টি করে মামলা ঝুলছে। রাতারাত অবৈধ টাকার পাহাড়: দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকের চালান বিক্রি ও নিয়ন্ত্রণ করে স্বল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হয়েছে এই দম্পতি। জামিনের পরপরই পুনরায় অপরাধ: পুলিশ বা ডিবি একাধিকবার অভিযান চালিয়ে এদের কারাগারে পাঠালেও, আদালত থেকে জামিনে বেরিয়ে এসেই এরা ফের হাসনাবাদের আস্তানায় ফিরে একই ব্যবসা শুরু করে।

আরও পড়ুন: যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

নেটওয়ার্ক ও নিরাপদ রুট: দক্ষিণ কেরানীগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের পারহাউজের পিছনের গলি এবং ‘সুপার ডাইন-১’ এলাকাটির ভৌগোলিক সুবিধাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। এলাকাটিতে ছোট ছোট সরু গলি ও বিকল্প পথ থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই চক্রটি দ্রুত স্থান পরিবর্তন করে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি উঠতি বয়সের তরুণদের লক্ষ্য করে এরা নিয়মিত মাদকের হাতবদল ঘটায়।

আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি ও স্থানীয়দের দাবি: কেরানীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, সম্প্রতি র‍্যাব-১০ এবং ঢাকা জেলা ডিবি পুলিশ কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে বড় বড় অভিযান পরিচালনা করেছে। সম্প্রতি কোন্ডা ও দোলেশ্বর এলাকায় বিশাল গাঁজার চালান জব্দ এবং চুনকুটিয়ায় ক্রাইম জোন ভেঙে দিলেও হাসনাবাদ পারহাউজ এলাকার এই পারিবারিক সিন্ডিকেটটি এখনও অধরা। এলাকার সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এবং র‍্যাবের জিরো টলারেন্স অভিযান জরুরি বলে মনে করছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল। চলবে.............

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও অত্যাধুনিক অস্ত্র পরীক্ষার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ এম


আরও অত্যাধুনিক অস্ত্র পরীক্ষার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে লক্ষ্য করার সক্ষমতা রয়েছে-এমন নতুন অস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

দেশটির বিগ্রেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি এক সাক্ষাতকারে সাম্প্রতিক সামরিক সক্ষমতা ও নতুন অস্ত্র পরীক্ষার বিষয়টি তুলে ধরেন।

মোহেব্বি জানান, নতুন অস্ত্র বা অস্ত্রগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে তিনি উল্লেখ করেন যে, ইরান নিয়মিতভাবে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য শত্রুদের মোকাবিলায় নতুন অস্ত্র তৈরি ও পরীক্ষা করছে।

তিনি আরো বলেন, যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে দেশটি যুদ্ধক্ষেত্রে আরও অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসবে।

তবে বিগ্রেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি কোন ধরনের অস্ত্র পরীক্ষা করা হয়েছে বা সেটির সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ এম


গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা

ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের ঘটনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করা আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন সোমবার এ তথ্য জানায়।  

আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত গুগলের তিনটি ফিচার — ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি এবং লোকেশন অ্যাকিউরিসি ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠাটি ইউরোপের তথ্য সুরক্ষা আইন, জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন লঙ্ঘন করেছে। 

জিডিপিআর কার্যকর হওয়ার পর বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ইউরোপীয় কার্যক্রম আয়ারল্যান্ডে থাকায় দেশটির ডিপিসি এসব প্রতিষ্ঠানের প্রধান ইইউ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পায়। এরপর থেকে সংস্থাটি চার বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করেছে। গুগলকে দেওয়া ৪০৩ মিলিয়ন ইউরোর জরিমানাটি ডিপিসির দেওয়া চতুর্থ সর্বোচ্চ জরিমানা। 

এছাড়া, গুগলের তথ্য প্রক্রিয়াকরণে ছয় মাসের মধ্যে জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্য করার নির্দেশ দিয়েছে জিডিপি। এ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল। 

ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, গুগলের ব্যর্থতার ফলে ব্যক্তিরা হয়তো জানতে পারেননি যে, তাদের অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রভাবিত করা হচ্ছে বা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা করা হচ্ছে। এর ফলে তারা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণও হারাতে পারেন।

প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করায় এই নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি আরও গুরুতর হয়েছে। ইউরোপের কয়েকটি ভোক্তা অধিকার সংগঠন, যার মধ্যে প্যান-ইউরোপীয় ভোক্তা সংগঠন বিইইউসিও রয়েছে, গুগলের অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহারের বিষয়ে অভিযোগ করার পর ২০২০ সালে ডিপিসি এই তদন্ত শুরু করে।

অভিযোগের মধ্যে ছিল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নামের অ্যাকাউন্ট সেটিংয়ে গুগলের অবস্থানসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের বৈধতা ও ন্যায্যতা। এই সেটিং গুগলের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের কার্যকলাপ-সংক্রান্ত তথ্য প্রক্রিয়া করে। এছাড়া লোকেশন হিস্ট্রিও তদন্তের আওতায় ছিল। জানা যায়, মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করা হয়।

ডিপিসি আরও জানিয়েছে, গুগলের বিরুদ্ধে আরও তিনটি বিধিবদ্ধ তদন্ত চলমান রয়েছে এবং সেগুলোও অগ্রসর পর্যায়ে রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


ঢাকায় ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আজকের দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনাও উল্লেখ করেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ এম


বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন ওই এলাকা বন্ধ, তখনই পড়তে হবে মহাবিড়ম্বনায়।

তাই যাওয়ার আগে দেখে নিন বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%