ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী


নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের আসন্ন নির্বাচনের পূর্বে ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে বিরোধের খবরও নাকচ করেছেন।

কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইরান ইস্যুতে রাজনৈতিক নেতৃত্ব এবং ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মতপার্থক্য নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

তিনি আরও বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, ইসরাইলের নির্বাচনের আগে ইরানে হামলা শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা ইসরাইলের ছিল না।" কাৎজ জানান, ইরান যদি ইসরাইলে হামলা চালায়, তবে দেশটি যে অত্যন্ত শক্তিশালী জবাব দেবে, তা স্পষ্ট করে জানানো হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রকাশিত সব প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান-সংশ্লিষ্ট একটি সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু এবং সেনাপ্রধান জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ওই অভিযান ইসরাইলের নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। তবে কাৎজের বক্তব্যে সেই খবর প্রত্যাখ্যান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন মন্তব্য করেছেন যে, দেশে সারের সংকট কখনো ছিল না এবং বর্তমানে ও কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত বিদ্যমান।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে।’

সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, ডিলারশিপ দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ডিলারশিপ দেয়ার পর ৯০ দিনের মধ্যে যদি কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া যায়, তবে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

মন্ত্রী আমদানি-নির্ভর পণ্যের তালিকা কমে আসার বিষয়টি উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর থেকে কিছু পণ্য ছিল যা প্রতিবছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।

তিনি জানান, মন্ত্রণালয় কৃষির প্রসারে ইতিবাচক ও ভালো কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন যে, ইসরাইলের নির্বাচনের ফলাফলের কারণে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন।

সোমবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বাঘাই উল্লেখ করেন, ‘আমাদের অঞ্চলে যারা কেবল সহিংসতা ও হত্যাকাণ্ডই বয়ে এনেছে, সেই শাসনব্যবস্থার হাল কে ধরল, তাতে আমাদের কিছু যায় আসে না।’

মঙ্গলবারের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টির তুলনায় এগিয়ে রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি নিহত হন। এ হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বসতবাড়ি হামলার শিকার হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এলাকায় একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এতে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজানিয়ার বিরোধী দলের কর্মকর্তা ত্বাহা মওয়াইপায়া কেনিয়ায় অপহৃত: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


তানজানিয়ার বিরোধী দলের কর্মকর্তা ত্বাহা মওয়াইপায়া কেনিয়ায় অপহৃত: অ্যামনেস্টি

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : তানজানিয়ার বিরোধী দলের কর্মকর্তা ত্বাহা মওয়াইপায়া রোববার অপহৃত হন কেনিয়ায়।

এই তথ্যটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ট্যাক্সিতে করে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় অপহরণের শিকার হন।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

রাজধানী নাইরোবির পূর্বে মাচাকোস কাউন্টির কামুলু এলাকায় তিনটি গাড়িতে আসা ব্যক্তিরা তাকে অপহরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%