ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা


ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আজ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির সাক্ষী লালমনিরহাট

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবা ও উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের মারধরের পর সাবেক যুবদল নেতার হুমকি, ‘তোমরা লিখবা, আমরা পিটাব’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ এম


সাংবাদিকদের মারধরের পর সাবেক যুবদল নেতার হুমকি, ‘তোমরা লিখবা, আমরা পিটাব’

 

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের মুঠোফোন এবং পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগও রয়েছে। হামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। পরে এক সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন—নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, দ্য ডেইলি স্টারের শরীয়তপুর ও মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান রনি এবং দৈনিক এদিনের জেলা প্রতিনিধি বরকত উল্লাহ।

ভুক্তভোগী সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্প্রতি শরীয়তপুর প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের বিরুদ্ধে কোনো লিখিত নোটিশ ছাড়াই অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রোববার প্রেসক্লাবের সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে। ওই কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

প্রথমে বিধান মজুমদার অনির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে আমার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। একপর্যায়ে কয়েকজনের সহযোগিতায় কোনোমতে ঘটনাস্থল থেকে নিজেকে রক্ষা করে সরে আসি। আমি এ ঘটনার বিচার চাই।”

এর কিছুক্ষণ পর সংবাদ সংগ্রহের সময় জাহিদ হাসান রনি ও বরকত উল্লাহর ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। জাহিদ হাসান রনি বলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লাসহ বেশ কয়েকজন তাকে মারধর করেন। পরে তার পরিচয়পত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয়।

বরকত উল্লাহ বলেন, “জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ মোল্লা আমাকে হুমকি দিয়ে বলেন, ‘ও সাংবাদিক, ওকে ধর।’ এরপর তাঁর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের আমান মাদবরসহ কয়েকজন সংঘবদ্ধভাবে আমার ওপর হামলা চালান। তাঁরা আমাকে কিল, ঘুষি ও লাথি মারেন।”

তিনি আরও জানান, একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। হামলার সময় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। বরকত উল্লাহ জানান, এ ঘটনায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে রয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এক সংবাদকর্মীর সঙ্গে উত্তেজিত ও হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। ওই কথোপকথনে তিনি বলেন, “অনেকেই লিস্টে আছে, সন্ধ্যার পর খবর পেয়ে যাবে। তুমি নিজেও তৈরি থাকো ইনশাআল্লাহ... তোমরা লেখবা আর আমরা তো তোমাদের পিটাবো।”

অভিযোগের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান বলেন, “একজন ব্যক্তিকে দেখেছি কয়েকজনকে ধাক্কাধাক্কি করতে। আমরা জানতাম না তিনি সাংবাদিক।” এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সাংবাদিকেরা জেলা প্রশাসকের সঙ্গে অন্যায় আচরণ করেছেন। তারা এভাবে তার প্রত্যাহার চাইতে পারেন না। সাংবাদিকতার আড়ালে কিছু সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর বিএনপির সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এমন কাজ করেছেন বলে দাবি করেন তিনি। তবে সেখানে কোনো সাংবাদিক নিগৃহীত বা মারধরের শিকার হয়েছেন কি না, তা তার জানা নেই বলে জানান।

ঘটনার পর স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় শরীয়তপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন বলেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে জানতে পেরেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাভিতে নাড়ি, শরীরজুড়ে ছিল পিঁপড়া; ব্যাগে ফেলে যাওয়া নবজাতককে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ এম


নাভিতে নাড়ি, শরীরজুড়ে ছিল পিঁপড়া; ব্যাগে ফেলে যাওয়া নবজাতককে জীবিত উদ্ধার

বরগুনার বামনা উপজেলায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে যাওয়া এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের একটি দোকানের পেছনে নারিকেলগাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিশুটির নাড়ি তখনো কাটা হয়নি। নাভির সঙ্গে নাড়ি যুক্ত ছিল। এ ছাড়া তার শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া দেখা যায়।

জানা গেছে, দোকানদার বাবুল শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় যুবক তারিফ হাওলাদারকে বিষয়টি জানান। খবর পেয়ে তারিফ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকটিকে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকর্মী কামরুজ্জামানকে খবর দেওয়া হলে তিনি স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার নাড়ি কেটে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছে।

স্থানীয় যুবক তারিফ হাওলাদার বলেন, শিশুটিকে ওই অবস্থায় দেখে খুব কষ্ট পেয়েছি। নিজের বোনের মতো স্নেহ-মমতায় তাকে বড় করতে চাই।

উদ্ধারের পর থেকে শিশুটিকে তারিফ হাওলাদার নিজের হেফাজতে রেখেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই শিশুটিকে নিজেদের কাছে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার তাকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ এম


তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ আদেশ দেন। মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ২০২৪ সালের আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন। ডেভিড ইমনের বিরুদ্ধে সিএমপিতে মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন,সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল। তাহসিন ইট ও বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। ঘটনার দিন বিকেল সোয়া ৪টার দিকে মজুতের জন্য সেখানে এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে সেখানে এসে তাহসিনকে গুলি করে চলে যায়।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ দাবি করেছে, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভকারীদের নিয়ে আগাম তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ দিল্লি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ এম


বিক্ষোভকারীদের নিয়ে আগাম তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ দিল্লি পুলিশের

দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের সম্পর্কে একটি আগাম তথ্যভাণ্ডার তৈরি করার পরিকল্পনা করছে

এই উদ্যোগের মাধ্যমে পুলিশ বিক্ষোভের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে

পুলিশের কর্মকর্তারা জানান, এই তথ্যভাণ্ডার বিক্ষোভকারীদের পরিচয়, তাদের গতিবিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে

এটি পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে

বিক্ষোভের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য এই তথ্যভাণ্ডার ব্যবহার করা হবে

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%