ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফার বিশেষ সুবিধার’ পোস্টে লাইক দিলেন রোনালদো


‘আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফার বিশেষ সুবিধার’ পোস্টে লাইক দিলেন রোনালদো

বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের সৃষ্টি করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো।

তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্টে ‘লাইক’ দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এসপেহো পাবলিকোতে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়। ভিডিওটিতে এক সাংবাদিক প্রকাশ্যে দাবি করেন, আর্জেন্টিনা টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে এবং ফিফার সহায়তা ছাড়া তাদের ফাইনালে ওঠা সম্ভব হতো না।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত পাঁচটি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া উচিত ছিল। আর এটি সম্ভব হয়েছে ফিফার সহায়তায়, যা বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সংস্থা।

এই ভিডিও-সংবলিত পোস্টে রোনালদোর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেওয়ার দাবি করা হয়। এর একটি স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মেসি-রোনালদো সমর্থকদের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি রোনালদো বা তার প্রতিনিধিরা। ফলে পোস্টটিতে ‘লাইক’ দেওয়ার বিষয়টি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত, তা স্পষ্ট নয়।

এদিকে, বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ফিফার একটি পুরোনো সিদ্ধান্তও। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর রোনালদোর তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। তবে পরে শাস্তি কমিয়ে তাকে এক ম্যাচের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়। ফলে তিনি বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগালের হয়ে খেলতে পারেন। সে সময় ফিফার এই সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

রোনালদোর সাম্প্রতিক এই ‘লাইক’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলাকালীন, যদিও ঘটনাটি সম্পর্কে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান

 

জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো এবং একটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার সকালে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, 'অপারেশন সায়েকেহ'-এর ২২তম ধাপের অংশ হিসেবে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর আবাসন, সামাজিক কল্যাণ ভবন এবং সরঞ্জাম ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এছাড়া, একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে আর্শ ড্রোন ব্যবহার করে ভারী বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কর্মশালা এবং বড় ধরনের সরঞ্জাম ডিপোতে আঘাত হানা হয়েছে। ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দক্ষিণ ইরানের জনগণের প্রতি উৎসর্গ করা এই অভিযানটি চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

অন্যদিকে, একটি পৃথক অভিযানে বাহরাইনে অবস্থিত আমাজন ডেটা সেন্টারের মূল অবকাঠামোতে আঘাত হেনেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। 'অপারেশন নাসর ২'-এর ২৪তম তরঙ্গের অধীনে পরিচালিত এই হামলায় 'এমই-সাউথ-১' নামের ক্লাউড সেন্টারটি ক্ষতিগ্রস্ত হয়। আইআরএনএ-র তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মধ্যপ্রাচ্যে চালু হওয়া এই সেন্টারটি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ৯ বিলিয়ন ডলারের 'জয়েন্ট ওয়ারফাইটিং ক্লাউড কেপাবিলিটি' চুক্তির অধীনে এই ডেটা সেন্টারটি পেন্টাগনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক তথ্য বিশ্লেষণের কাজ পরিচালনা করত বলে ইরানের দাবি।

এছাড়া, কুয়েতের পশ্চিমে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর অন্যতম বৃহত্তম লজিস্টিক হাব ‘দোহা ক্যাম্প’-এও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেখানে মার্কিন স্থল বাহিনীর গোলাবারুদ ডিপো এবং লজিস্টিক সরঞ্জাম ধ্বংসের দাবি করা হয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, অঞ্চলের সাধারণ মানুষের প্রতি তাদের কোনো বৈরিতা নেই; কেবল ইরানে মার্কিন আগ্রাসন ও অপরাধের জবাব হিসেবেই এসব মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের কিশোরীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও বিষয়ক বিতর্কের প্রেক্ষিতে শ্যামনগর উত্তাল হয়ে উঠেছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে এমপির পদত্যাগ দাবিতে সচেতন নগরিক সমাজের ব্যানারে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।

প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমাপ্ত হয়। সেখানে তারা এমপির কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলন ঘটিয়েছেন, তাই তাকে জামায়াতের দলীয় পদ এবং এমপি পদ থেকে তৎক্ষণাৎ বহিষ্কার করা উচিৎ। শ্যামনগরের মানুষের জন্য তিনি কলঙ্কিত হয়েছেন। তারা ঘোষণা করেন যে, তাকে আর এমপি হিসেবে দেখতে চান না এবং শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বক্তারা আরও বলেন, তিনি মুখে ইসলামের কথা বলছেন কিন্তু অন্তরে কীভাবে আচরণ করছেন, তা ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। সবাই কলঙ্কিত, লজ্জিত। তারা আশা রাখেন জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আছেন। এ নিয়ে বিতর্কের মুখে তিনি নিজের ফেসবুক পোস্টে কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। কিন্তু তার বিয়ের দাবিকে ঘিরেও দেখা দিয়েছে বিতর্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির ফল প্রকাশে নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা করল আন্তঃশিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


এসএসসির ফল প্রকাশে নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা করল আন্তঃশিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেছিলেন যে, আমাদের ২৭-২৮ তারিখ পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করতে সময় লাগবে। এরপর সরকারের পক্ষ থেকে যখন সময় নির্ধারণ করা হবে, তখনই ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে, গত ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। গত ১৮ জুলাই অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন যে, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য ঠিক করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতিও নিয়েছিল। তবে তৎকালীন প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েক দিন বিলম্ব হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হিসাবে পরিচিত স্পেনের লামিন ইয়ামাল। দুর্দান্ত ড্রিবলিং, গতি এবং অসাধারণ ফুটবল প্রতিভায় ইতোমধ্যেই কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন তিনি। তবে তার এই সাফল্যের পেছনে রয়েছে এক সংগ্রামী মায়ের নীরব ত্যাগ, সীমাহীন ভালোবাসা এবং অদম্য সাহসের গল্প।

লামিন ইয়ামালের মা, শিলা এবানা, আফ্রিকার নিরক্ষীয় গিনির বাতা শহরে জন্মগ্রহণ করেন। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে তিনি স্পেনে পাড়ি জমান। নতুন দেশে তাঁর জীবন সহজ ছিল না। সংসার চালাতে কখনো রেস্তোরাঁয় ওয়েট্রেস, আবার কখনো ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ করে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে তাঁকে।

মাত্র ১৬ বছর বয়সে মা হন শিলা। ২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেয় তার ছেলে লামিন ইয়ামাল নাসরাউই এবানা।

তবে জীবনের কঠিন সময় তখনও শেষ হয়নি। ইয়ামালের বয়স যখন মাত্র তিন বছর, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর ছেলে লামিনকে নিয়ে শিলা স্পেনের গ্রানোলার্সে আবার নতুন করে জীবন শুরু করেন। সীমিত আয়ের মধ্যে ছোট্ট একটি বাসায় বসবাস করলেও তিনি কখনো ছেলেকে অভাবের কষ্ট অনুভব করতে দেননি। নিজের সব কষ্টকে আড়াল করে সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি।

জীবিকার জন্য রেস্তোরাঁয় কাজ করার সময় শিলার পরিচয় হয় এক স্থানি ফুটবল ক্লাবের কোঅর্ডিনেটরের পরিবারের সঙ্গে। সেই পরিচয়ই লামিন ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের প্রথম বড় সুযোগ এনে দেয়। পরবর্তীতে সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেখান থেকেই শুরু হয় বিশ্ব ফুটবলের নতুন এক তারকার উত্থান।

নিজের মায়ের ত্যাগের কথা স্মরণ করে ইয়ামাল এক সাক্ষাৎকারে বলেন, "আমার মা কখনো আমাকে দারিদ্র্যের অন্ধকার দেখাননি। তিনি সবসময় জীবনের সুন্দর দিকটাই দেখিয়েছেন।"

আজ লামিন ইয়ামাল যখন মাঠে নিজের নৈপুণ্যে কোটি মানুষের ভালোবাসা অর্জন করছেন, তখন তার সবচেয়ে বড় অর্জন ট্রফি নয়। মায়ের মুখের হাসি হয়ে উঠেছে তার সত্যিকারের সাফল্য। কারণ তিনি বিশ্বাস করেন, একজন মায়ের ত্যাগ, ভালোবাসা এবং সংগ্রামের ঋণ কোনো সাফল্য দিয়েই শোধ করা সম্ভব নয়।

সূত্র: টাউন এন্ড কান্ট্রি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%