ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হবে: চিফ হুইপ


৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে। তিনি উল্লেখ করেছেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। তিনি বলেন, "আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তত্পরতা সমূলে উত্খাত করা হবে।" কিশোররা অস্ত্র ও চাপাতি নিয়ে ঘুরবে না, বরং তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে এবং কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।

শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

নূরুল ইসলাম মনি আরও বলেন, বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মব করছে, তারা বিগত শাসনামলেও এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদেরকে ছেঁকে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, "আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না, হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই।" তিনি উল্লেখ করেন, "আমাদের দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।"

আরও পড়ুন: ‘১৬ বছর রাজপথে ছিলেন না, এখন ত্যাগ নিয়ে প্রশ্ন’: খালিদুজ্জামানকে রাশেদ

তিনি আরও বলেন, অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার করছে, তাদের লাগাম টেনে ধরা হবে। তিনি বলেন, "আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করছি।"

সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মধ্যে দিয়ে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠিন ও কঠোর বার্তা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। তিনি জানান, "আমরা নিজের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছি। তবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি, জুয়ারিরা সব সময় ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক খোলস পাল্টায়। তিনি বলেন, "এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।" বিগত শাসনামলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করতো, তারাই আবার বর্তমান ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কিশোর অপরাধ সংগঠিত করছে। তিনি বলেন, "সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই, সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী।"

তিনি আরও বলেন, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ করতে রাজনৈতিক স্বদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি দল - বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, "কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ঢালাওভাবে সরকারের ওপর দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিৎ।" ব্লেইম গেমের রাজনীতি পরিহার না করলে কিশোর গ্যাংয়ের অপতত্পরতা নিয়ন্ত্রণ করা যাবে না।

আরও পড়ুন: বিরোধী দলের রাজপথে নতুন নাটক ঢাকতেই নিজেদের দ্বন্দ্ব: রিজভী

তিনি উল্লেখ করেন, রাড্ডা ক্লিনিকের ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক দায় আলোচনায় আসার পর তিনি পদত্যাগ করেন। তিনি বলেন, "ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের মাধ্যমে এটিই প্রতীয়মান হচ্ছে, সরকার কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজকে প্রশ্রয় দিচ্ছে না।" মিষ্টির পদত্যাগ সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি বার্তা।

'কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক স্বদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর' শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক এম এম বাদশাহ্, সাংবাদিক মনির মিল্লাত ও সাংবাদিক জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় নির্ধারিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে, রাশিয়া থেকে রওনা হওয়া বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে।

এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের একটি চালান আসার কথা ছিল। যদিও রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল, তবে তা বাতিল হয়ে যায়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা করেছে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। গত বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক বার্তায় জানায়, ত্রুটি সারানোর পর মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়েছে। পরীক্ষা পরিচালনা করা হয়েছে প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ, উভয় জায়গা থেকেই। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়েছে। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-রোনালদো আবার মুখোমুখি, ২০২৭ সালে এলদেনসে-আলমেরিয়া ম্যাচে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


মেসি-রোনালদো আবার মুখোমুখি, ২০২৭ সালে এলদেনসে-আলমেরিয়া ম্যাচে

মাঠের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো বহুবার। এবার তারা মাঠের বাইরের একটি নতুন পরিস্থিতিতে মুখোমুখি হতে চলেছেন।

স্পেনের দুটি ক্লাবের মালিকানা কেনার মাধ্যমে এই নতুন সমীকরণের সামনে দাঁড়িয়েছেন মেসি এবং রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্পেনের দ্বিতীয় বিভাগের দল ইউডি আলমেরিয়ার মালিকানা ক্রয় করেছেন ‘সিআর সেভেন’।

এখন, একই বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা অর্জন করেছেন মেসি। এই ক্লাবটির মালিকানা কেনা নিয়ে আলোচনা অনেক আগে থেকেই চলছিল। গতকাল মালিকানা বিষয়টি চূড়ান্ত হয়েছে। ক্লাবটি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির ক্লাব কেনার ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ১০০ বছরেরও বেশি পুরোনো এই ক্লাবের ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’

এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের ক্লাব ইউই কর্নেলার মালিকানাও ক্রয় করেন মেসি। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক নতুন ক্লাবটি দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে ১৯ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, ২২ দলের প্রতিযোগিতায় আলমেরিয়া ৩ নম্বরে রয়েছে। সমান ৭ ম্যাচ শেষে আলমেরিয়ার পয়েন্ট ১৫, যেখানে এলদেনসের পয়েন্ট ৫।

২০২৭ সালের ২ মে এলদেনসে এবং আলমেরিয়া মুখোমুখি হবে। মালিকানা কেনার পর তাদের প্রথম সাক্ষাৎ হবে সেই দিন। এলদেনসের মাঠে আতিথেয়তা দেবে আলমেরিয়াকে।

স্পেনে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে খেলেছেন রোনালদো এবং মেসি। বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন, অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


শেরপুর সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

 

শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়ায়াকোনা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১১লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।

(০২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস, জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি সমাজ বদলাতে আসিনি, মানুষকে আনন্দ দিতে এসেছি: জেমস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


আমি সমাজ বদলাতে আসিনি, মানুষকে আনন্দ দিতে এসেছি: জেমস

গিটার হাতে ঘরছাড়া এক তরুণের স্বপ্ন ছিল গান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং থেকে শুরু হওয়া সেই পথচলা তাকে এনে দিয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। ফারুক মাহফুজ থেকে হয়ে উঠেছেন জেমস—বাংলা রকসংগীতের ‘গুরু’। চার দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠ ও গিটারের জাদুতে মেতেছে একের পর এক প্রজন্ম। আজ শুক্রবার (২ অক্টোবর) ৬১ পেরিয়ে ৬২ বছরে পা রাখলেন নগর বাউলখ্যাত এই সংগীত তারকা।

জন্ম নওগাঁয় হলেও জেমসের বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানেই তার ব্যান্ড সংগীতের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। নবম শ্রেণিতে পড়ার সময় বাবার কাছে ছেলের মন অন্য কোথাও পড়ে আছে, তা বুঝতে পারেন। একদিন বাবার সঙ্গে অভিমান করে গিটার হাতে ঘর ছাড়েন তরুণ জেমস। আশ্রয় হয় চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখান থেকেই সংগীতের পথে তার নতুন অধ্যায় শুরু হয়।

বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ঝাঁকড়া চুল, বাবরি দোলানো এবং স্বতন্ত্র কণ্ঠের এই শিল্পী ধীরে ধীরে বাংলা রকসংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ভক্তদের ভালোবাসায় তিনি পেয়েছেন ‘গুরু’ উপাধি।

জন্মদিন ঘটা করে উদযাপন করেন না জেমস। তবে বিশেষ দিন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের একটি ক্লাবে নিরিবিলি সময় কাটিয়েছেন তিনি। সেখানে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতের ভবিষ্যৎ, নতুন প্রজন্মের শিল্পী, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিল্পের প্রতি ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেন এই রকস্টার।

‘মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও ধৈর্য নেই’—এমন মন্তব্য করেছেন জেমস। সংগীতের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় থাকলেও নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা নিয়ে তার কোনো প্রশ্ন নেই। তার মতে, গান তৈরির ধরন ও শোনার অভ্যাস বদলে যাচ্ছে। প্রযুক্তির সহজলভ্যতা যেমন গানকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তেমনি বদলে দিচ্ছে শ্রোতার মনোযোগের ধরনও।

জেমসের ভাষ্য, ‘এ পর্যন্ত যত গান তৈরি হয়েছে, যদি নতুন কোনো গান নাও তৈরি হয়, তবু মানুষ আগামী ২০ বছর অনায়াসেই সেগুলো শুনতে পারবে। আর এখন যেহেতু গান স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে গেছে, তাই এটি খুব সহজেই পাওয়া যাচ্ছে। যা বিনামূল্যে পাওয়া যায়, মানুষের তার প্রতি আকর্ষণ কমে যায়। মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও আর ধৈর্য নেই।’

প্রযুক্তির পরিবর্তন মেনে নেওয়ার ওপরও জোর দিয়েছেন এই শিল্পী। তার কথায়, ‘পরিবর্তন মেনে নিতে হবে। এআই এখন নিজেই কোড লিখছে, ফলে আলাদা কোডারদের প্রয়োজনীয়তা কমে আসছে। কিন্তু কোনো শিল্পরূপ বিলুপ্তির পথে থাকলেও তা প্রায়শই ভালোবাসা ও আবেগের কারণেই টিকে থাকে।’

‘লাভের কথা ভেবে গান তৈরি করা যায় না’—এমন বিশ্বাস পোষণ করেন জেমস। তার কাছে সংগীত কেবল পেশা নয়, বরং আবেগ ও ভালোবাসার জায়গা। তার মতে, শিল্পচর্চার মূল প্রেরণা হওয়া উচিত নিজের ভেতরের তাগিদ। লাভের হিসাব কষে শিল্পের পথে এগোলে হতাশ হওয়ার আশঙ্কাই বেশি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যা-ই করা হোক না কেন, তা পুরোপুরি আবেগ ও ভালোবাসা থেকেই করতে হবে। লাভের কথা ভেবে গান তৈরি করা যায় না। যদি প্রাকৃতিকভাবে কিছু আসে, তবে তা ভালো, কিন্তু আপনি যদি লাভের আশা নিয়ে কোনো শিল্পকলা শুরু করেন, তবে আপনাকে হতাশ হতে হবে।’

নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের প্রতিভা ও আগ্রহের প্রশংসাও করেছেন জেমস। তার মতে, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভালো কিছু তৈরি করতে পারলে তাতে আপত্তির কোনো কারণ নেই।

জেমস বলেন, ‘এখন তো এআই-এর যুগ। তরুণ সংগীতশিল্পীরা যদি সুন্দর কাজ তৈরির জন্য এআই বা নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে, তবে অবশ্যই তা করা উচিত। ভালো কোনো নতুন প্রযুক্তি গ্রহণে কোনো দোষ নেই।’

‘সংস্কৃতি নদীর মতো’

সংগীত মানুষের জন্য—মানুষের আনন্দ, অনুভূতি আর প্রকাশের মাধ্যম। তাই গান কোথায়, কীভাবে গাওয়া হবে, তা নিয়ে অযথা বাধা দেওয়ার পক্ষপাতী নন জেমস। তার কথায়, সংস্কৃতিকে স্বাভাবিক গতিতে বিকশিত হতে দেওয়া উচিত।

তিনি বলেন, ‘গান তৈরি হয় মানুষের শোনার ও গাওয়ার জন্য। মানুষ যেখানে খুশি বাজারে কিংবা নদীর ঘাটে গান গাইবে। কারোই এতে বাধা দেওয়া উচিত নয়। সংস্কৃতি নদীর মতো—একে তার নিজস্ব গতিতে বইতে দেওয়া উচিত।’

সমাজের অনিয়ম কিংবা অসংগতি নিয়ে শিল্পীদের কথা বলার অধিকারও স্বীকার করেন এই গায়ক। তবে সেটি হতে হবে ব্যক্তির নিজস্ব উপলব্ধি ও সচেতনতা থেকে। নিজের অবস্থান ব্যাখ্যা করে জেমস বলেন, ‘আমি একজন বিনোদনকর্মী; আমি সমাজ বদলাতে আসিনি। আমি মানুষকে আনন্দ দিতে এসেছি।’

সমাজের কল্যাণে বড় বড় পরিবর্তনের অপেক্ষায় না থেকে প্রত্যেকের নিজের জায়গা থেকে ভালো কিছু করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। জেমসের ভাষায়, ‘সবার জন্য ভালো করার মতো এমন বড় বড় চিন্তা করার চেয়ে যদি প্রত্যেকে নিজের ও নিজের আশপাশের মানুষের ভালো করার চেষ্টা করে, তবে স্বয়ংক্রিয়ভাবেই সমাজের কল্যাণ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%