ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়


তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

তৃতীয় দফায় পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় । রায় ঘোষণার জন্য আগামী ৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার রায় ঘোষণার তারিখ তৃতীয় দফা পরিবর্তন করে ৬ জুলাই নির্ধারণ করা হয়।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের জেঠাতো ভাই।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের জেঠাতো ভাই শাহাদাত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

উল্লেখ্য, ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাসে মঠবাড়িয়ায় ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


দুই মাসে মঠবাড়িয়ায় ১৯ জনের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত দুই মাসে নারী-পুরুষসহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা, বজ্রপাত, মাটিধস, বিদ্যুৎস্পৃষ্ট এবং পানিতে ডুব. এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থানে।

২৪ মে, ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ইউসুফ শরীফসহ কয়েকটি ঘটনা ঘটে। একই দিনে টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের হত্যাকাণ্ডও ঘটেছে। ৩০ মে, আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে মাটি চাপায় রশিদ ব্যাপারী ও সাগর হাওলাদারের মৃত্যুতে পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। রশিদ ব্যাপারী ও সাগর হাওলাদার ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খোঁড়ার সময় মারা যান, কিন্তু প্রথমে খবর ছড়িয়ে পড়ে যে তাদের খুন করা হয়েছে। পরে থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে মৃত্যুর রহস্য উদঘাটন করেন।

স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, ইউসুফ শরীফকে তার স্ত্রীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আরাফাত নামের এক যুবক কুপিয়ে হত্যা করেন। অন্যদিকে, আব্দুল কাইয়ুম তার মাদকাসক্তির জন্য মায়ের হাতে মারা যান। এ ঘটনায় কাইয়ুমের মা মিনারা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তিনি আদালতে জবানবন্দি দিয়ে ছেলে হত্যার কথা স্বীকার করেন, বলে জানান মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।

নানা কারণে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাজনৈতি ও আপদকালীন পরিস্থিতিতেও মৃত্যুঝুঁকি বেড়ে যায়। জানখালী গ্রামের নবী হোসেন মোল্লার ছেলে মো. হাসান মোল্লা ২ মে বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন এবং পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ মে, গয়ালীপাড়া ব্রিজ সংলগ্ন ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুখী রানী। ১০ মে, মোসা. খালেদা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ১৭ মে, কামাল মোল্লার শিশুপুত্র পানিতে ডুবে মারা যায়। ২৩ মে, শাহাদাৎ হোসেন নামের যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ২৯ মে, হাসান গাজীর শিশু পুত্র পানিতে ডুবে মারা যায়। ১ জুন, আমিন হাওলাদারের ছেলে গাছের নিচে চাপা পড়েন। ৫ জুন, বজ্রপাতে মো. সোহরাব জমাদ্দার মারা যান। ৬ জুন, বেবী বেগম আত্মহত্যা করেন। ১৫ জুন, রাকিব বিষপানে আত্মহত্যা করেন। ১৭ জুন, মো. ইসা পানিতে ডুবে মারা যায় এবং ১৮ জুন, আব্দুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ১৯ জুন, আব্দুর রহমান এবং আব্দুর রহিম পানিতে ডুবে মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে ৪০০ কৃষক পেলেন বীজ ও সার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


কাপ্তাইয়ে ৪০০ কৃষক পেলেন বীজ ও সার

রাঙ্গামাটি, ১ জুলাই, ২০২৬ : জেলার কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বাসস’কে বলেন, "কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে। তাই কৃষকদেরকে কৃষি উৎপাদন বাড়াতে আন্তরিকভাবে কাজ করতে হবে।" তিনি বলেন বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা ধরে রেখে মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং অব্যবহৃত ও পরিত্যক্ত কৃষি জমি উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে।

এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


মাত্র দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফল তেহরান পেতে শুরু করেছে। তিনি জানান, অবরোধ প্রত্যাহারের দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। এটি তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

তার মতে, সমঝোতা স্মারকের চতুর্থ ধারা অনুযায়ী, স্মারকলিপি স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার শুরু করতে হবে এবং ৩০ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে তিনি মন্তব্য করেন যে, ৩০ দিনের সময়সীমার অনেক আগেই অবরোধের অবসান হয়েছে। গালিবাফ এই ঘটনাকে ইরানের কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই ফলাফল ‘রণক্ষেত্র ও কূটনীতি উভয়ের শক্তির’ প্রমাণ।

গালিবাফ হরমুজের ওপর ইরানের সার্বভৌম অধিকার ছাড়বে না বলেছেন। তিনি এই গুরুত্বপূর্ণ জলপথকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে ব্যাখ্যা করেন। গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি কেবল অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের সার্বভৌম অধিকার নিয়ে আপস করবে না ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


হরমুজের সার্বভৌম অধিকার নিয়ে আপস করবে না ইরান: গালিবাফ

 

হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

তিনি জোর দিয়ে জানিয়েছেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান কখনোই কোনো অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটবে না।’

গালিবাফ এই জলপথকে যুদ্ধের সময় আল্লাহ প্রদত্ত একটি ঐশ্বরিক উপহার এবং ইরানের ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।

তিনি আরো বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ছেড়ে দেবে না।

বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।’

সূত্র: প্রেস টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%