০৭:৫৮ পি.এম
জেলার রামপাল উপজেলার ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ‘আমাদের উপকূল, আমাদের দায়িত্ব’ এ প্রতিপাদ্যে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার, দিনব্যাপী, নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার আয়োজন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনচর্চা সম্পর্কে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে এই আয়োজন করা হয়।
আরও পড়ুন: ভৈরবে ১৬ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
মেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী, তরুণ-তরুণী, মহিলা, কৃষক, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক জনাব শেখ মুজাফফর হোসেন উপস্থিত ছিলেন।
মেলায় ছিল জীবন্ত জলবায়ু মানচিত্র, সমাধান ল্যাব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘জলবায়ুর গল্প বলি’, ‘প্লাস্টিক দিন, গাছ নিন’ এবং ‘আমাদের ভবিষ্যৎ দেয়াল’ সহ বহু অংশগ্রহণমূলক কার্যক্রম।
আরও পড়ুন: চাঁদপুরে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতা
এসব কার্যক্রমে অংশগ্রহণকারী স্থানীয় জলবায়ু ঝুঁকি, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, পানির সংকট এবং জীবিকার পরিবর্তন নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং সমাধানের ভাবনা তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন