ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শোলাকিয়া ঈদগাহে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


শোলাকিয়া ঈদগাহে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় এই উন্নয়ন কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। এসময় শোলাকিয়া মাঠে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী ঈদে শোলাকিয়া ঈদগাহে ২০০তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর জন্য আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে ৬ কোটি টাকা সরকারি পক্ষ থেকে পৌঁছে দেয়া হয়েছে।’

আরও পড়ুন: সিইসির পদত্যাগের দাবিতে বিরোধীদের নতুন আন্দোলনের ঘোষণা

তিনি দ্রুত এই কাজ হবে জানিয়ে বলেন, ‘মাঠটিকে সুন্দর করা হবে, যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়ে। যাতে এই এলাকার ছেলে-মেয়েরা মাঠের এক অংশে খেলাধুলা করতে পারে। মাটির গেটের পাশাপাশি পুকুরে অজুর ব্যবস্থাসহ সবকিছু করে দেয়া হবে।’

পরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারেক রহমান। এসময় তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোলাকিয়া মাঠে জড়ো হন।

আরও পড়ুন: এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (১৬ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর ছয়ঘাটি, রাজাবাড়ী হাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিজের প্রধান কার্যালয়ের এমএন্ডটি টিম লিডার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ-আল মঈন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জোনের জোনাল ম্যানেজার তৌফাজ্জল হোসেন, রাজশাহী সাব-জোনের সাব জোনাল ম্যানেজার মামুনুর রশিদ, নাটোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম এবং নাটোর জোনের সাব জোনাল ম্যানেজার জাসুদ মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের মোড়াপাড়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার, উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ১৯৭৫ সাল থেকে আত্ম-কর্মসংস্থানমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে। নতুন এ ঋণ কার্যক্রমের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকার ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে ২ সন্তান ও স্বামীকে ফেলে পরকিয়া সামীর সাথে গৃহবধূর প্রস্থান

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক তালাশ বিডি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে ২ সন্তান ও স্বামীকে ফেলে পরকিয়া সামীর সাথে গৃহবধূর প্রস্থান

ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তির কারণে দুই শিশু সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কল্পনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর বিরুদ্ধে।

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে এতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পূর্বের স্বামীকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই নতুন পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে কল্পনা রীতিমতো সংসার চালিয়ে যাচ্ছেন। কেবল তাই নয়, তিনি কৌশলে ভুক্তভোগী স্বামীর কষ্টার্জিত বেতনের টাকাও বাগিয়ে নিচ্ছেন।

এ বিষয়ে অনুসন্ধান ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে কল্পনা আক্তারের বিয়ে হয় ধামরাইয়ের নান্নার ইউনিয়নের বাসিন্দা আব্দুল মাজেদের (৪২) সঙ্গে, যা পারিবারিক সম্মতিতে হয়েছে। তাদের একটি ঘরে দুটি অবোধ শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই কল্পনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংসারে অশান্তি সৃষ্টি এবং স্বামী-স্বজনদের সঙ্গে রূঢ় আচরণ শুরু করে।

ভুক্তভোগী স্বামী আব্দুল মাজেদ অভিযোগ করে জানান, বেশ কিছুদিন ধরে কল্পনা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে একাধিক যুবকের সঙ্গে অনৈতিক ও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে তিনি প্রতিবাদ জানালে সংসারে চরম অশান্তি সৃষ্টি হয়। এর আগে কল্পনা দু'বার ঘর ছেড়ে পালিয়ে যান কিন্তু অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবার তাদের মধ্যস্থতায় কল্পনাকে ক্ষমা করে পুনরায় ঘরে ফিরিয়ে আনা হয়েছিল।

কিন্তু এ ঘটনার পরও কল্পনার স্বভাব বদলানো হয়নি। সর্বশেষ গত ২৩ জুলাই (২৩/০৭/২০২৬) রবীন হোসেন নামের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে তিনি গোপনে পালিয়ে যান। যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যান, এবং দুই অবোধ সন্তানকে বুকে হাহাকার ফেলে রেখে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কল্পনা আব্দুল মাজেদকে কোন প্রকার আইনি ডিভোর্স না দিয়ে বেআইনিভাবে নতুন পরকীয়া প্রেমিকের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন। তিনি প্রতারণার চরম সীমা অতিক্রম করে নতুন প্রেমিকের সহযোগিতায় প্রথম স্বামীর অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস ব্যবহার করে তার প্রতি মাসের পুরো বেতন তুলে নিচ্ছেন।

ভুক্তভোগী আব্দুল মাজেদ বারবার আইনি ডিভোর্স চাইলেও কল্পনা 'আজ দেব, কাল দেব' বলে সময়ক্ষেপণ করছেন এবং হুমকি ধামকি দিচ্ছেন। তিনি প্রথম স্বামীকে তোয়াক্কা না করে পরকীয়া প্রেমিকের সঙ্গে সংসার চালিয়ে যাচ্ছেন। এ ঘটনা নিয়ে ভুক্তভোগী স্বামী আব্দুল মাজেদ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


ইউক্রেনে ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৭

রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে ইউক্রেন সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে বড় আকারের’ হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এটি রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ বছর ইউক্রেনের দ্বারা পরিচালিত ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ছিল। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তিনি বলেন, ‘রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে। রাশিয়ান সবচেয়ে বড় ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা চালানো হয়।’ সাম্প্রতিক সপ্তাহগুলোর সময় রাশিয়া ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে এবং কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বাড়িয়েছে। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতে হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক যাত্রীবাহি বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ মতে, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। মস্কোর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরে কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা চালানো হলে তিনজন আহত হয়েছেন। মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। এই কারণে, মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, সরকারি ওয়াকিটকি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০টির বেশি মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করার লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় রাতের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশের একটি দল যায়। সেখানে গিয়ে অভিযোগ করা হয়েছে যে, সাহেব আলী ও তার সহযোগীরা ধারালো অস্ত্র, লোহার রড, এসএস পাইপ এবং বাঁশের লাঠি নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোহাম্মদ স্বপন, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল আবু হানিফ। অভিযোগ রয়েছে, এএসআই স্বপনের মাথা ও হাতে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং পরে লোহার রড দিয়ে মুখে আঘাত করা হয়েছে। কনস্টেবল মনির হোসেনকে সংঘর্ষের সময় দা দিয়ে মাথায় কোপ দেওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় এএসআই স্বপনের কাছ থেকে একটি সরকারি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ও নগদ ৫২ হাজার ৫৭০ টাকা এবং কনস্টেবল মনির হোসেনের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত পুলিশ সদস্যদের পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এএসআই মোহাম্মদ স্বপন ও কনস্টেবল মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর এএসআই মোহাম্মদ স্বপন অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনসহ ১১জনের নাম উল্লেখ করে সাহেব আলীকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, রাতের মধ্যেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আব্দুল্লাহ, নাঈম হোসেন আলেক এবং ইকবাল হোসেন রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাহেব আলীর বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাকে গ্রেপ্তার করতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায়ও অভিযোগ রয়েছে। সেই সময় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়। পরে একই বছরের অক্টোবরে সুনামগঞ্জ থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

এক বছরেরও কম সময়ের ব্যবধানে ফের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তদন্ত অব্যাহত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%