১১:৪৩ পি.এম
ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তির কারণে দুই শিশু সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কল্পনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর বিরুদ্ধে।
ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে এতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পূর্বের স্বামীকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই নতুন পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে কল্পনা রীতিমতো সংসার চালিয়ে যাচ্ছেন। কেবল তাই নয়, তিনি কৌশলে ভুক্তভোগী স্বামীর কষ্টার্জিত বেতনের টাকাও বাগিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে অনুসন্ধান ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে কল্পনা আক্তারের বিয়ে হয় ধামরাইয়ের নান্নার ইউনিয়নের বাসিন্দা আব্দুল মাজেদের (৪২) সঙ্গে, যা পারিবারিক সম্মতিতে হয়েছে। তাদের একটি ঘরে দুটি অবোধ শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই কল্পনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংসারে অশান্তি সৃষ্টি এবং স্বামী-স্বজনদের সঙ্গে রূঢ় আচরণ শুরু করে।
আরও পড়ুন: পার্বতীপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
ভুক্তভোগী স্বামী আব্দুল মাজেদ অভিযোগ করে জানান, বেশ কিছুদিন ধরে কল্পনা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে একাধিক যুবকের সঙ্গে অনৈতিক ও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে তিনি প্রতিবাদ জানালে সংসারে চরম অশান্তি সৃষ্টি হয়। এর আগে কল্পনা দু'বার ঘর ছেড়ে পালিয়ে যান কিন্তু অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবার তাদের মধ্যস্থতায় কল্পনাকে ক্ষমা করে পুনরায় ঘরে ফিরিয়ে আনা হয়েছিল।
কিন্তু এ ঘটনার পরও কল্পনার স্বভাব বদলানো হয়নি। সর্বশেষ গত ২৩ জুলাই (২৩/০৭/২০২৬) রবীন হোসেন নামের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে তিনি গোপনে পালিয়ে যান। যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যান, এবং দুই অবোধ সন্তানকে বুকে হাহাকার ফেলে রেখে যান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কল্পনা আব্দুল মাজেদকে কোন প্রকার আইনি ডিভোর্স না দিয়ে বেআইনিভাবে নতুন পরকীয়া প্রেমিকের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন। তিনি প্রতারণার চরম সীমা অতিক্রম করে নতুন প্রেমিকের সহযোগিতায় প্রথম স্বামীর অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস ব্যবহার করে তার প্রতি মাসের পুরো বেতন তুলে নিচ্ছেন।
ভুক্তভোগী আব্দুল মাজেদ বারবার আইনি ডিভোর্স চাইলেও কল্পনা 'আজ দেব, কাল দেব' বলে সময়ক্ষেপণ করছেন এবং হুমকি ধামকি দিচ্ছেন। তিনি প্রথম স্বামীকে তোয়াক্কা না করে পরকীয়া প্রেমিকের সঙ্গে সংসার চালিয়ে যাচ্ছেন। এ ঘটনা নিয়ে ভুক্তভোগী স্বামী আব্দুল মাজেদ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন