ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী


টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানালেন, বর্তমানে দেশে টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক; এই চারটি মোবাইল অপারেটর সেবা দিচ্ছে। টেলিটকের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান উন্নত করতে আরো বেশি মোবাইল টাওয়ার প্রয়োজন, যার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ দরকার। এ বিষয়টি মাথায় রেখে সরকারি ও বিদেশি অর্থায়নে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি জানান, 'টেলিটককে বাজারে রাখতেই হবে। এটি সরকারি মালিকানাতেই থাকতে হবে। রাষ্ট্রীয় অপারেটর না থাকলে বেসরকারি মোবাইল কোম্পানিগুলো ইচ্ছেমতো সেবার মূল্য বাড়িয়ে দিতে পারে।'

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৭ দিন বা ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজের অব্যবহৃত ডেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছে। তবে অপারেটররা তাদের বিদ্যমান ব্যবসায়িক নীতির পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। কলড্রপ সমস্যা নিয়েও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় অপারেটরদের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশে ১ লাখ ৯ হাজার ৪টি বডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস এবং জেলা আদালতসহ ৫৭ হাজার প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে এবং রেমিট্যান্স পাঠানো আরো সহজ করার লক্ষ্যে ডিজিটাল সেন্টারগুলোতে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালুর পরিকল্পনা রয়েছে।

শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব স্থানের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে টেলিটকসহ অন্যান্য অপারেটরের সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে এবং এর অধিকাংশই জরাজীর্ণ অবস্থায় আছে। একসঙ্গে সব ডাকঘর সংস্কার করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং ও অন্যান্য ইন্টারনেটভিত্তিক পেশায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে, যাতে তারা ক্ষতিকর অনলাইন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে। তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এর পরবর্তী পর্যায় সকল উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী ৫জি সেবা সম্প্রসারণে মোবাইল অপারেটরদের প্রযুক্তিনিরপেক্ষ (টেকনোলজি-নিউট্রাল) লাইসেন্স দেওয়া হয়েছে। ৫জি চালুর জন্য ২.৩ গিগাহার্জ ও ২.৬ গিগাহার্জ ব্যান্ডের স্পেকট্রাম ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ২০২৭ সালে ৩.৫ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রাম উন্মুক্ত করা হবে।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২ লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্রও প্রদান করা হবে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ এম


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ জুলাই) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে (https://dcuadmission.com) এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলপ্রত্যাশীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে তাদের ফল দেখতে পারবেন। ফল দেখতে হলে তাদের সিরিয়াল ও পাসওয়ার্ড প্রদান করতে হবে।

এর আগে শনিবার (১১ জুলাই) বিকেলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এই আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে, এই ইউনিটে প্রতি আসনের জন্য গড়ে পাঁচজন শিক্ষার্থী লড়াই করেছেন।

অন্যদিকে, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এই দিন সকাল ১১-১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ এম


চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন

চট্টগ্রামের দুর্গত এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাপের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক দিনে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রবিবার (১২ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

রাজধানীর যে এলাকায় আজ মার্কেট-শপিংমল বন্ধ রয়েছে।

জেলা সিভিল সার্জন আরও জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় একটি বিশেষ মেডিক্যাল টিম কাজ করে চলেছে।

এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকাযোগে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রামের পাঁচ জেলার বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। মৃতদের মধ্যে রাঙ্গামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন ৩৯ জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৪ জন এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের গুলিতে ৫ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ এম


পাকিস্তানে ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের গুলিতে ৫ শ্রমিক নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলার মাশখেল এলাকায় একটি দোকানে হামলা চালিয়ে সন্ত্রাসীদের গুলিতে অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। শনিবারের (১২ জুলাই) এই হামলার পেছনে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। এ সম্পর্কে জিও নিউজ জানিয়েছে।

নিহত পাঁচ শ্রমিক হলেন— মোহাম্মদ বিলাল, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ কাদির, মহসিন এবং বিলাল। ঘটনার পর, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শ্রমিকদের পাঁচজনই বেলুচিস্তানের বাইরের মানুষ ছিলেন, যারা কাজের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হবে এবং এ ঘটনার ওপর তদন্ত শুরু হয়েছে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি, নিরস্ত্র শ্রমিকদের হত্যার জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীরা আবারও নিরীহ শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাদের নৃশংস উদ্দেশ্যের পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের লক্ষ্য কোনো ন্যায্য দাবি আদায় করা নয়; বরং ভয় এবং ভীতি ছড়িয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করা।’ মুখ্যমন্ত্রী রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি উল্লেখ করেন, ‘সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করবে।’ শোকাহত পরিবারগুলোকে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিরীহ শ্রমিকদের হত্যা একটি অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত কাজ।’

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, মানবতাবিরোধী এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছর পূর্ণ না হলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ এম


২৫ বছর পূর্ণ না হলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

হাইকোর্ট রায় প্রদান করেছেন যে, সরকারি কর্মচারীরা যদি চাকরিতে সময়সীমা ২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করেন, তাহলে তারা কোনো সুবিধার অধিকারী হবেন না।

বৃহস্পতিবার (৯ জুলাই), বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করে। বেঞ্চের সদস্যদের মধ্যে অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।

২৮ পৃষ্ঠার ওই রায়ে উল্লেখ করা হয়েছে, “আইনপ্রণেতারা যুক্তিসংগত কারণে নির্ধারিত ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীর জন্য পেনশন সুবিধার বিধান রাখেননি।

২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্টের দেওয়া এক রায়ের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের করা আপিলের পর আপিল বিভাগ পুনরায় নতুন রায় দেন। ওই রায়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুব মোরশেদকে পেনশন ও চাকরিজীবনের অন্যান্য বকেয়া সুবিধা দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

আরো পড়ুন: চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন।

১৯৯১ সালের ডিসেম্বরে সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করার পর, মাহবুব অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত অবস্থায় ১৯ বছরের চাকরি শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি পদত্যাগ করেন।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ উল্লেখ করেছেন, বিদ্যমান আইন অনুযায়ী বাধ্যতামূলক যোগ্যতার মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীকে পেনশন দেওয়ার সুযোগ নেই।

এমনকি হাইকোর্টের নির্দেশ আইনগতভাবে কার্যকরযোগ্য নয়। রায়ে আরও বলা হয়, উপরের আলোচনার ভিত্তিতে আপিলকারীর (আইন মন্ত্রণালয়) বিরুদ্ধে রিটকারীকে (মাহবুব) তার চাকরির মেয়াদের ভিত্তিতে পেনশন দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট বিভাগ দিয়েছিল, সেটি টেকসই নয়।

কারণ, এটি কার্যকরযোগ্য কোনো আদেশ নয়, কেননা আইন এ ধরনের সুবিধা দেওয়ার অনুমতি দেয় না।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগের বিচারকরা আরও বলেন, সাধারণ বিবেচনায় উল্লেখযোগ্য যে, নির্ধারিত ২৫ বছরের যোগ্যতা সম্পন্ন চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যদি অবাধে পেনশন ও অবসর-সুবিধা পাওয়া যায়, তাহলে তা সরকারি চাকরিতে প্রত্যাশিত শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে দুর্বল করে দিতে পারে।

সরকারি চাকরি কেবল স্বল্পমেয়াদি কর্মসংস্থান নয়, বরং এটি ধারাবাহিকতা, জবাবদিহি এবং প্রতিষ্ঠানের প্রতি দীর্ঘস্থায়ী আনুগত্যের ওপর ভিত্তি করে একটি কাঠামোবদ্ধ পেশা।

আরো পড়ুন: রাজধানীর যে এলাকায় আজ মার্কেট-শপিংমল বন্ধ।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগের বিচারকরা আরও বলেন, কর্মকর্তারা যদি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করে পূর্ণ পেনশন সুবিধা ভোগ করতে পারেন, তাহলে কিছু কর্মকর্তা সরকারি চাকরিকে কেবল অভিজ্ঞতা, প্রশিক্ষণ, মর্যাদা বা আর্থিক নিরাপত্তা অর্জনের একটি অস্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে পরে ব্যক্তিগত সুবিধার জন্য চাকরি ছেড়ে যেতে পারেন।

এতে অকাল পদত্যাগ উৎসাহিত হতে পারে, জনবল পরিকল্পনা ব্যাহত হতে পারে, অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে এবং সরকারি চাকরির সঙ্গে ঐতিহ্যগত অঙ্গীকার ও গুরুত্ব ক্ষুণ্ন হতে পারে।

অতএব, সরকারি চাকরিতে অঙ্গীকার, শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক স্থিতি বজায় রাখতে যোগ্যতাসম্পন্ন চাকরির নির্ধারিত মেয়াদ একটি যৌক্তিক নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%