০৫:০৬ পি.এম
বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি প্রতিটি দুঃসময় মোকাবেলা করেছে। ১৯৭১ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ফলস্বরূপ দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান পায়। ১৯৯০ সালে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ স্বৈরাশাসনের কবল থেকে মুক্তি পেয়েছিল। বিএনপির নেতৃত্বে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে মুক্তি লাভ করবে। যারা ৭১ সালে দেশের স্বাধীনতা চাননি এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আদমদিঘী উপজেলার কাশিমিলা গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে গণসংবর্ধনা ও মরহুম সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং মোঃ ফজলুল হক তুফানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, বিএনপি নেতা মিলন, মোতালেব হোসেন, বিএনপি নেতা জবেদুল, মোতাহার খাঁ, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সান্তাহার ইউনিয়ন যুবকের সভাপতি মোঙ্গল রহমান নান্টু, মধু প্রমুখ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। যারা এ কাজে বাধা দিতে চাইবেন, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন