ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া


৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় সমানে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রাহকদের আকৃষ্ট করতে ৩ হাজার ৫০০ টাকায় ‘লাইফটাইম পর্নোগ্রাফি প্যাকেজ’  বিক্রি করতেন অভিযুক্ত সুমাইয়া। আর মেয়ের অনৈতিক কার্যক্রম জেনেও তাতে সম্মতি দেয় সুমাইয়ার বাবা মো. আবু সাঈদ। তাই আবু সাঈদকেও সংশ্লিষ্ট মামলার আসামি করা হয়েছে।

গত ১০ আগস্ট নিয়মিত সাইবার নজরদারির সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর কনটেন্ট ও তা বিক্রির প্রচারণা শনাক্ত হয়। চক্রটি বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ গ্রহণ করে অশ্লীল ছবি ও ভিডিও সরবরাহ করত। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

এমনকি গ্রাহকদের আকৃষ্ট করতে ৩ হাজার ৫০০ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দেওয়ার বিজ্ঞাপনও প্রচার করা হতো। ডিজিটাল নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর গত ১১ আগস্ট রাতে ভাটারা থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করে ডিবি। 

তল্লাশিকালে তার কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সহযোগী খাজা সাকলাইন ফারুককে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান, সুমাইয়া ও তার সহযোগীরা মিলে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিলেন। অন্যদিকে সুমাইয়ার বাবা মেয়ের এসব কার্যক্রম সম্পর্কে অবহিত থাকার পরও কোনো বাধা দেননি; বরং এই অনৈতিক আয়ের অর্থ নিয়মিত নিতেন বলে তদন্তে প্রমাণ মিলেছে।

এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় একটি মামলা করা হয়েছে। ঘটনার গভীর তদন্ত, চক্রের মূল নেটওয়ার্ক উদঘাটন এবং অন্যান্য পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল

নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যলয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল, রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও গবেষক উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা  মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আবদুল হালিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষে অবসর নিচ্ছেন ডিন এলগার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষে অবসর নিচ্ছেন ডিন এলগার

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার চলতি বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুম শেষে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার প্রোটিয়ার ব্যাটিং লাইনআপের শীর্ষে থেকে ১২ বছর কাটিয়েছেন।

৮৬টি টেস্টে ৩৭.৯২ গড়ে তিনি ৫,৩৪৭ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি এবং ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা ১৯৯ রানের ইনিংসটি তার ক্যারিয়ার-সেরা। এলগার ১৮টি ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্বও দিয়েছেন। এর মধ্যে ছিল ২০২৪ সালের জানুয়ারিতে কেপ টাউনে ভারতের বিপক্ষে তার শেষ টেস্টটি, যেখানে চোট পাওয়া টেম্বা বাভুমার পরিবর্তে তিনি আবারও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

তবে দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলার সুযোগ ক্রমশ কমে আসায় তিনি এসেক্সের হয়ে খেলার চুক্তি করেন। সেখানে গত তিন মৌসুমে তার দৃঢ়চেতা বাঁ-হাতি ব্যাটিং এবং টেস্ট ক্রিকেটে প্রমাণিত দক্ষতা তাকে অ্যালাস্টেয়ার কুকের আদর্শ উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উল্লেখ্য, কুক ২০২৩ সালের শেষে অবসর নিয়েছিলেন।

অবসরের বিষয়ে এলগার বলেন, আমার মনে হয় এটাই এখন সঠিক সময়। বয়স তো আর কমছে না, ৩৯ বছর হয়ে গেছে। দেশে আমার পরিবার, সন্তানরা রয়েছে। তাদের নিয়ে কিছু সামলানোর বিষয় রয়েছে। এখন আমার জন্য সঠিক সময় হলো বাড়িতে থাকা এবং আমার সঙ্গী ও সন্তানদের পাশে থাকা। এখন পর্যন্ত যাত্রাটা দারুণ ছিল। যদিও এটি পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে মৌসুম শেষে আমি অবসর নেব।

২১ বছরের পেশাদার ক্যারিয়ারে এলগার ৫০০টিরও বেশি ম্যাচ খেলেছেন; এর মধ্যে সারে ও সমারসেটের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ফ্রি স্টেট ও নাইটস দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করেন এবং ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান।

এলগার বলেন, আমি ভাগ্যবান যে বারো বছর ধরে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি এবং এরপর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত। আমি কোথা থেকে উঠে এসেছি সেই যাত্রার দিকে তাকালে মনে হয় না খুব বেশি মানুষ আমার এমন ক্যারিয়ার গড়ার ব্যাপারে খুব একটা আশাবাদী ছিল; আর দুই দশকেরও বেশি সময় ধরে খেলা চালিয়ে যাওয়ার কথা তো ভাবাই যায় না।

নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে এলগার ২০২২ সালে লর্ডসে বেন স্টোকসের ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংস ব্যবধানে জয়কে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার সময়ে অনেক গর্বের মুহূর্ত এসেছে। তবে অধিনায়ক হিসেবে লর্ডসে ইংল্যান্ডকে হারানো নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম। এটি আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

এসেক্সের ক্রিকেট পরিচালক ক্রিস সিলভারউড বলেন, এলগারের ক্যারিয়ার দীর্ঘস্থায়িত্ব, মানসিক দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি গভীর নিষ্ঠার এক অনন্য উদাহরণ। দুই দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে একজন প্রবীণ ও অভিজ্ঞ ওপেনিং ব্যাটার হিসেবে তার খ্যাতি এসেক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছিল। বিশেষ করে ক্লাবের তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি এলগারের অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিমলায় প্রশাসনের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


ডিমলায় প্রশাসনের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

নীলফামারী জেলার ডিমলায় বিএসটিআই বিভাগের রংপুর কার্যালয় এবং ডিমলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অভিযানে ওজনে কম দেওয়ার এবং বিএসটিআইয়ের ভুয়া সনদ দাবি করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলা সদরের ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার জ্বালানি তেল কম পরিমাপে সরবরাহ করছিল। এই অপরাধের জন্য ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বামুনিয়া ডোমার রোডে অবস্থিত ‘আদিল অটো মুড়ির মিল’ তাদের উৎপাদিত মুড়ির পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করেছে। এই অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রওশন কবির। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ খুনের নেপথ্য উন্মোচনে নিরপেক্ষ তদন্ত চায় সুজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


রংপুরে ৪ খুনের নেপথ্য উন্মোচনে নিরপেক্ষ তদন্ত চায় সুজন

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি উত্থাপন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির নেতারা পুলিশের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিভিন্ন বক্তব্যের মধ্যে অসংগতির বিষয়গুলো তুলে ধরে বলেছেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি প্রকৃত অপরাধী, পরিকল্পনাকারী ও হুকুমদাতাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে জেলা ও মহানগর সুজন কর্তৃক আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে সুজনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করে। ফোর্ব জেলা ফোরাম ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীরাও এতে সংহতি জানান।

মানববন্ধনে সুজন রংপুর জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট বৃদ্ধি পেলেও পুলিশের নিষ্ক্রিয়তা কাটেনি।

 

জনগণের সঙ্গে পুলিশের কাঙ্ক্ষিত সেতুবন্ধনও গড়ে উঠেনি। রাষ্ট্র ও নাগরিকরা পুলিশের কাছ থেকে সেবা ও নিরাপত্তা প্রত্যাশা করে।

তিনি বলেন, ‘এক-দুজন মাদকাসক্ত যুবক চারজন মানুষকে এভাবে হত্যা করতে পারে না। শুধু ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে এমন নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে একটি পরিবারকে নিঃশেষ করে দেওয়ার দাবি গ্রহণযোগ্য নয়।

 

’ প্রকৃত ঘটনা বা কারণ আড়াল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, কোনো অজুহাতে প্রকৃত অপরাধী, পরিকল্পনাকারী ও হুকুমদাতাদের আড়াল করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

পুলিশের আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন খন্দকার ফখরুল আনাম। তিনি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সুজন রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট বলেন, গ্রেপ্তার আসামিদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। তাদের পেছনে কোনো চক্রান্ত বা অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বের করা জরুরি।

 

আসামিদের ডোপ টেস্ট করা হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ঘটনার আগাম তথ্য যিনি দিয়েছিলেন, তিনি কিভাবে সেই তথ্য জানলেন, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান।

তিনি আরো বলেন, ঘটনার সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কেন, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুলিশের প্রেস ব্রিফিংয়ের পর জনমনে যেসব প্রশ্ন তৈরি হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেগুলোর উত্তর বের করা দায়িত্বশীল পুলিশিংয়ের অংশ। কিন্তু এখনো তা দৃশ্যমান নয়।

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সে আশঙ্কাও প্রকাশ করেন অ্যাডভোকেট বুলেট। দুর্বল তদন্তের সুযোগে আসামিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। ওই এলাকার মাদক ব্যবসায়ীরা ঘটনার পর আত্মগোপনে চলে গেলেও তাঁদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি। নগরীর প্রতিটি এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদারের দাবি জানান তিনি।

সুজনের উপদেষ্টা সদস্য ও নারীনেত্রী মঞ্জুশ্রী সাহা বলেন, গণমাধ্যমে উঠে আসা ধর্ষণের আলামত নিয়ে মর্গের ডোম ও ময়নাতদন্তকারী ফরেনসিক চিকিৎসকের বক্তব্যে গরমিল রয়েছে। ধর্ষণের বিষয়টি নিয়ে প্রশাসনের এড়িয়ে যাওয়ার প্রবণতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, নিহত তরুণীর সঙ্গে তাঁর বান্ধবীর কথোপকথনে হত্যার হুমকি ও জিডি করার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। ঘটনার দিন ভোরে বিদ্যুৎ না থাকা নিয়ে বান্ধবীর সঙ্গে তাঁর চ্যাটিংয়ের বিষয়টিও খতিয়ে দেখা উচিত। বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং আশপাশের সিসিটিভি অচল থাকার বিষয়েও তদন্ত প্রয়োজন। এসব কারণে মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনাটি গভীর ষড়যন্ত্রের অংশ কি না, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসা উচিত বলে দাবি করেন তিনি।

মানববন্ধনে সুজন মহানগর শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ফোর্ব জেলা ফোরামের সদস্য জাকিয়া সুলতানা মলি, আফরোজা রাধন, ভারতী রানী এবং ইয়ুথ লিডার রাকিবুল ইসলাম, লাবিবসহ অন্যান্য বক্তারা রংপুর নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

প্রসঙ্গত, গত শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন রবিবার ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়। ওই দিন নিহতদের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে নগরীর দখিগঞ্জ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%