ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ইউনিভার্সেল মেডিক্যালে ভুল চিকিৎসায় ৪ বছরের শিশুর মৃত্যু


ইউনিভার্সেল মেডিক্যালে ভুল চিকিৎসায় ৪ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও অতিরিক্ত মাত্রার (ওভারডোজ) অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ৪ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত শিশুটির নাম আভান। তার বাবা মৃদুল ইসলাম পেশায় একজন গণমাধ্যমকর্মী।

স্বজনদের অভিযোগ, শিশুটির মৃত্যু ঘটেছে ভুল চিকিৎসা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সরাসরি অনুপস্থিতি এবং চরম অবহেলার কারণে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে শিশু আভানকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শিশুটিকে ডেঙ্গু রোগী হিসেবে সন্দেহ করে চিকিৎসা শুরু করেন। তবে হাসপাতালের একাধিক মেডিক্যাল পরীক্ষায় বারবারই ডেঙ্গু রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। নেগেটিভ রিপোর্ট আসার পরও চিকিৎসা অব্যাহত রাখা হয় বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

গত ২ অক্টোবর, কোনো সুস্পষ্ট বা যৌক্তিক কারণ ব্যাখ্যা না করেই শিশুটিকে হঠাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে নেওয়ার পরও সেখানে দায়িত্বপ্রাপ্ত মূল বিশেষজ্ঞ চিকিৎসক সশরীরে উপস্থিত ছিলেন না। তিনি মূলত টেলিফোনের মাধ্যমে দিকনির্দেশনা দিচ্ছিলেন এবং সেভাবেই শিশুটির চিকিৎসা চলছিল। ফলে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার শিশুটির অবস্থার উন্নতির আশ্বাস দিলেও আজ ৩ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে শিশুটি মারা যায়।

পরিবারের অভিযোগ, চিকিৎসাধীন শিশুটিকে অতিরিক্ত মাত্রার (ওভারডোজ) অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। এর ফলস্বরূপ সে মারাত্মক ‘শক সিন্ড্রোম’-এ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজেদের ভুলের দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চিকিৎসার কেস সামারিসহ প্রয়োজনীয় মেডিক্যাল রিপোর্টগুলো পরিবারের কাছে দিতে অস্বীকৃতি জানায়। পরে স্বজনরা চাপ প্রয়োগ করে রিপোর্টগুলো সংগ্রহ করেন। সেই মেডিক্যাল নথিপত্রে শিশুটির রক্তে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং শক সিন্ড্রোমের তথ্য উঠে আসে, যা পরিবারের ভুল চিকিৎসার সন্দেহের ভিত্তিকেই জোরালো করছে।

হাসপাতাল থেকে মরদেহ নিয়ে স্বজনরা ইতোমধ্যে তাদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই অপচিকিৎসা ও অবহেলার সঙ্গে জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শোকাহত স্বজনরা।

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, প্রবাসীর স্ত্রীর মন গলছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, প্রবাসীর স্ত্রীর মন গলছে না

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে অবস্থিত পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন। বিকট দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে পাঠদান করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে মাদরাসার সুপারসহ শিক্ষকেরা অভিযোগ করেছেন যে, বাধ্য হয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে পাঠদান করতে হচ্ছে।

বারপাখিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী মলিনা বেগম তার বাড়ির পাশে পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছেন। খামারটি মাদরাসার নিকটবর্তী হওয়ার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত দুর্গন্ধের শিকার হতে হচ্ছে। পড়ালেখার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এমনকি শিক্ষার্থীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে।

মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী মুরসালি জানান, "দুর্গন্ধে শ্রেণিকক্ষে পড়াশোনা করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। বাতাসে সবসময় দুর্গন্ধ ভেসে বেড়ায়, যা নাকে আসামাত্রই এক ধরনের অস্বস্তি কাজ করে।" তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে এই অবস্থার বিরাজমান থাকলেও কোনো সমাধান মিলছে না।

মাদরাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, "এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে আমরা জানিয়েছি। তিনি আমাদেরকে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন। আমরা সেখানে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সামাজিকভাবে চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।" তিনি জানান, প্রচণ্ড দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে ক্লাস করা কঠিন হয়ে পড়েছে।

অভিযোগের বিষয়ে খামারি মলিনা বেগম জানান, তিনি অল্প পরিমাণে পোল্ট্রি মুরগি পালন করেন এবং এক মাস বয়স হলে মুরগিগুলো বিক্রি করে দেন। তিনি আরও বলেন, "প্রথম ২০ দিন খামারে তেমন কোনো দুর্গন্ধ থাকে না; শেষের দিকে প্রায় ১০ দিন কিছুটা দুর্গন্ধ হয়। এ সময়টুকু শিক্ষার্থীরা সহ্য করলে কী এমন হয়।"

শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক মন্তব্য করেন, "কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এ ধরনের পোল্ট্রি খামার থাকা কাম্য নয়। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।" তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, "মাদরাসা থেকে শিক্ষকরা আমার কাছে এসেছিলেন। বর্তমানে বিষয়টি কী পর্যায়ে আছে তা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন এ বিষয়ে প্রতিষ্ঠানটিতে গিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি তদন্ত করে শিক্ষার্থীদের স্বাভাবিক ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দুর্গাপূজা উপলক্ষে পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনার বিষয়ে মাঠ পর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, "কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।"

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে অনুষ্ঠিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের উপস্থিতিতে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ইউএনওদের সর্বশক্তি প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।"

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশ্যে বলেন, "এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব।" তিনি উল্লেখ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান না দিতে পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথাও বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি বলেন, "স্বৈরাচারী আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না—দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে।" তিনি আরও বলেন, "রাজধানী মিরপুরে রাড্ডা সেন্টারের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

ঢাকার বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে বেশ কিছু পথশিশু। তারা নিয়মিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দেয়। প্রধানমন্ত্রীও তাদের সালাম নিয়মিতভাবে গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিয়মিত যাতায়াতের পথে তাদের দেখেন এবং তাদের জীবন-জীবিকার বিষয়টি তার নজরে আসে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শুধু তাদের সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে তারা আনন্দিত ও অভিভূত হন। তাদের কয়েকজন বলেন, "প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করেন, এটিই জানতাম না। তিনি আমাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, কখনো ভাবেননি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারমুডায় কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অনুসন্ধান অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


বারমুডায় কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অনুসন্ধান অভিযান

যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের নিকটবর্তী একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান নিখোঁজ হয়েছে, এতে ছয়জন আরোহী ছিলেন।

নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের, যা অন্টারিওর হ্যামিল্টনভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন। বিমানটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

শুক্রবার রাতে বারমুডার এলএফওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর জন্য এটি প্রায় দুই ঘণ্টার ফ্লাইটের পরিকল্পনা করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানালে শনিবার ভোরে দেশটির উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে।

উপকূলরক্ষী বাহিনী জানায়, ন্যানটাকেটের দক্ষিণে সমুদ্র এলাকায় বিমানটির সন্ধানে আকাশ ও জলপথে অভিযান চলছে। অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন বিমান ও নৌযান।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে চার বিমানকর্মী ও দুই যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি।

কর্তৃপক্ষ বিমানটির সঠিক অবস্থান বা নিখোঁজ হওয়ার কারণ নির্ধারণে সক্ষম হয়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সমাজিক মাধ্যম ‘এক্স’-এ মার্কিন কোস্টগার্ড একটি পোস্টে জানায়, ছয়জন আরোহী নিয়ে গালফস্ট্রিম বিমানের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। শনিবার ভোরে এফএএ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানায়। ইউএসসিজি-র আকাশ ও নৌ দল ইতোমধ্যে অভিযান শুরু করেছে। খবর পাওয়া গেলেই সেই তথ্য জানানো হবে।

পরবর্তী আপডেটে কোস্টগার্ড জানায়, নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের। বর্তমানে ম্যাসাচুসেটসের নানটাকেট উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে মূল তল্লাশি অভিযান চলছে।

তবে বিমানটির সঙ্গে কখন এবং কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বা বিমানের যাত্রীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নতুন তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%