ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নাসিরের সাত শিকারের দিনে সেঞ্চুরিতে ঝলমলে ব্রেন্ডন টেলর


নাসিরের সাত শিকারের দিনে সেঞ্চুরিতে ঝলমলে ব্রেন্ডন টেলর

শারজাহ টেস্টের দ্বিতীয় দিনে ব্রেন্ডন টেলর ও নাসির খান মারুফখিল ব্যাটে এবং বলে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন। টেলরের অসাধারণ সেঞ্চুরির মাধ্যমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩৩৯ রান সংগ্রহ করেছে। দিন শেষে আফগানিস্তান ৬ উইকেটে ১৫৯ রান তুলে চাপে রয়েছে। স্বাগতিকদের এখনও ১৮০ রানে পিছিয়ে রয়েছে।

আফগানিস্তানের অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসিরের জন্য দিনটি ছিল বিশেষ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪৪ ওভার বল করে ১৫১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী এই স্পিনার। টেস্ট অভিষেকে এক ইনিংসে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে তিনি যৌথভাবে জায়গা করে নিয়েছেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে সাত উইকেট নিয়েছিলেন জিয়াউর রহমান।

জিম্বাবুয়ের ইনিংসে টেলর ছিলেন সবচেয়ে বড় ভরসা। আগের দিন ৯৬ রানে অপরাজিত থাকা এই অভিজ্ঞ ব্যাটার দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২১৭ বলে ১১৯ রান করেন তিনি, যেখানে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। এটি সিরিজে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি এবং টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক। নাসিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে।

আরও পড়ুন: বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

টেলর আউট হওয়ার পরও নাসিরের ঘূর্ণিতে জিম্বাবুয়ে স্বস্তি পায়নি। গ্রায়েম ক্রেমার ও ভিনসেন্ট মাসেকেসাকে পরপর দুই বলে ফিরিয়ে নিজের সাত উইকেট পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১৪.৫ ওভারে ৩৩৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতেই বিপাকে পড়ে। ২৭ রানের মধ্যে তারা দুই ওপেনারকে হারায়। এরপর রাহমানউল্লাহ জাদরান ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। দিনের শেষ দিকে আফসার জাজাই ৩৩ রান করে দলের হাল ধরার চেষ্টা করেন।

দিনের খেলা শেষ হওয়ার সময় ৪৮ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করেছে আফগানিস্তান। ক্রিজে অপরাজিত নাসির খান মারুফখিল ৩ রানে এবং আফসার জাজাই ৩৩ রানে রয়েছেন। জিম্বাবুয়ের হয়ে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। তৃতীয় দিনে আফগানিস্তানের লক্ষ্য হবে দ্রুত উইকেট না হারিয়ে ব্যবধান কমানো। অন্যদিকে, জিম্বাবুয়ে চাইবে বাকি চার উইকেট তুলে নিয়ে বড় লিড নিশ্চিত করতে।

স্কোরকার্ড

আরও পড়ুন: বাবার মতোই আগ্রাসী ওপেনার, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শেবাগ-পুত্র আর্যবীরের রেকর্ড

জিম্বাবুয়ে: ৩৩৯ (১১৪.৫ ওভার)

আফগানিস্তান: ১৫৯/৬ (৪৮ ওভার)

আফগানিস্তান পিছিয়ে: ১৮০ রানে

নাসির খান মারুফখিল: ৭/১৫১

আরও পড়ুন: রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে সবই করব: কায়েস আহমেদ

ব্রেন্ডন টেলর: ১১৯

ব্লেসিং মুজারাবানি: ৩/৩১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল খেয়ে বিপাকে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল খেয়ে বিপাকে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। মেহেদী হাসান শ্রাবন আব্দুল সামাদের শটটি ঠেকাতে ব্যর্থ হন।

৮৫ মিনিটে গোল খেয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। জাতীয় স্টেডিয়ামে পিনপতন নিরবতা বিরাজ করছে। বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজছে।

ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই জালে বল পাঠাতে পারেনি। গোল না পেলেও বাংলাদেশের আধিপত্য ছিল ম্যাচে। বলের দখল এবং আক্রমণে তারা সব জায়গায় এগিয়ে ছিল।

বাংলাদেশ ও পাকিস্তান, উভয় দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যায়। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে, তবে তারা গোল করতে পারেনি।

বাংলাদেশ অল্পের জন্য গোল বঞ্চিত হয়েছে। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটি শট নিয়েছিলেন রাকিব। কিন্তু পাকিস্তানের গোলকিপার প্রথমে সেই জোরাল শটটি ঠেকিয়ে দেন, পরে বল তার হাত থেকে ছুটে গিয়ে পোস্টে লেগে যায়।

৩০ মিনিটে পাকিস্তান তারিক কাজী ফাঁকায় বল পেয়ে শটে গোল নিশ্চিত করতে পারেননি। পোস্টে বল লাগায় পাকিস্তানও গোল বঞ্চিত থাকে।

ম্যাচের প্রথম দুই মিনিটে পাকিস্তান দুটি ভালো আক্রমণ চালিয়েছে। শমিত সোমের মিস পাস থেকে শুরু হওয়া আক্রমণে তারা লক্ষ্যে শটও রেখেছিল। তবে মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে দুই হাত দিয়ে দুর্দান্ত সেভ করেছেন। পরের মিনিটের আক্রমণটি গোলকিপার পর্যন্ত পৌঁছায়নি। পাকিস্তান আত্মবিশ্বাসী শুরু করেছে, বাংলাদেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ডা. জাকির নায়েক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় স্থান পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


নিষিদ্ধ ডা. জাকির নায়েক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় স্থান পেলেন

নিজ দেশে নিষেধাজ্ঞা এবং প্রবাস জীবন কাটানোর পরও বৈশ্বিক পরিমণ্ডলে প্রখ্যাত ইসলামি দাঈ ডা. জাকির আবদুল করিম নায়েকের প্রভাব কমেনি।

জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের (১৮তম বার্ষিক) সংস্করণে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় পুনরায় স্থান করে নিয়েছেন।

প্রতিবেদনটি এমন একটি সময়ে প্রকাশিত হয়েছে, যখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে। আইনি বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক মুসলিম বিশ্বে তাঁর আদর্শিক ও ডিজিটাল প্রভাবের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আরআইএসএসসি।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সংস্করণে ডা. জাকির নায়েক শীর্ষ ৫০-এর ঠিক পরের বিশেষ সম্মাননাসূচক শ্রেণি ‘অনারেবল মেনশনস’ (Honourable Mentions)-এ স্থান পেয়েছেন। এছাড়াও, মূল ৪৫০ জনের তালিকার ‘প্রিচার্স অ্যান্ড স্পিরিচুয়াল গাইডস’ (ধর্মপ্রচারক ও আধ্যাত্মিক রাহবার) বিভাগেও তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। প্রকাশনাটির সম্পাদকীয় পর্ষদ জানিয়েছে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর সাংস্কৃতিক, আদর্শিক ও গণমাধ্যমভিত্তিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। তবে প্রকাশকরা স্পষ্ট করেছেন যে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির অর্থ তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তাঁর প্রভাবের একটি পরিমাপমাত্র।

পেশায় চিকিৎসক (এমবিবিএস) মুম্বাইয়ে জন্মগ্রহণকারী ডা. জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্ব ও ইসলামী বক্তৃতার মাধ্যমে উপমহাদেশসহ বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে ভারত সরকার তদন্ত শুরু করে। ওই বছরেই তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় চলে যান এবং পরবর্তীতে সেখানে স্থায়ী বসবাসের অনুমতি পান।

২০১৬ সালের নভেম্বরে প্রথমবার তার সংস্থা আইআরএফ-কে নিষিদ্ধ ঘোষণা করে নয়াদিল্লি, ২০২১ সালে এবং সর্বশেষ ২০২৬ সালের নভেম্বরে আরও পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়। একইসাথে, তাঁর পরিচালিত স্যাটেলাইট চ্যানেল ‘পিস টিভি’র সম্প্রচার ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য ও কানাডাসহ একাধিক দেশে বন্ধ রয়েছে। ভারত সরকার একাধিকবার মালয়েশিয়ার কাছে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও পর্যাপ্ত প্রমাণের অভাবে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অস্বীকৃতি জানায় এবং কুয়ালালামপুরও আইনি প্রক্রিয়ার কারণে তাঁকে হস্তান্তর করেনি।

মূলধারার গণমাধ্যম ও নিজ দেশে নিষিদ্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব এবং আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে কোটি অনুসারীর কাছে নিজের দাওয়াতি বক্তব্য পৌঁছে দিচ্ছেন ৬১ বছর বয়সী এই ইসলামী চিন্তাবিদ ও দাঈ। প্রবাস জীবনে থেকেও বিভিন্ন মুসলিম দেশে রাষ্ট্রীয় ও বেসরকারি আমন্ত্রণে বক্তৃতা দিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

আরআইএসএসসি-র প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের ধর্মীয় চিন্তায় প্রভাব বিস্তারের সক্ষমতাই তাঁকে পুনরায় বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, ভারতসহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সম্পন্ন হওয়া চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়, কারণ সেখানে সভরেন গ্যারান্টি বা রাষ্ট্রীয় নিশ্চয়তা রয়েছে। তিনি এও জানান যে, বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চলমান রয়েছে।

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

চুক্তি বাতিল না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, "ভারত ও অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে, সেগুলো সভরেন গ্যারান্টির (রাষ্ট্রীয় নিশ্চয়তা) মাধ্যমে করা। এই সভরেন গ্যারান্টি একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, যার ওপর ভিত্তি করে ওই কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে।" তিনি আরও বলেন, "কোনো দেশ সভরেন গ্যারান্টি দেওয়ার পর দর-কষাকষি করতে পারে, কিন্তু চুক্তি বা গ্যারান্টি বাতিল করতে পারে না। এটি বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রেডিট রেটিং কমে যাবে এবং বহির্বিশ্বের মানুষ আমাদের ওপর আর বিশ্বাস রাখবে না।"

বিদ্যুৎ সরবরাহ ও দাম কমানোর প্রচেষ্টা প্রসঙ্গে মন্ত্রী জানান, "ভারতের সাথে ইতোমধ্যেই একটি প্রতিনিধি দল আলোচনা করে এসেছে এবং ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে আলোচনা চলছে।" তিনি উল্লেখ করেন, "আমাদের দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। এখন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কোনো নেতিবাচক প্রভাব (অ্যাডভার্স ইফেক্ট) পড়ে এবং দেশে বিদ্যুৎ না থাকে, তবে জনরোষ বা মিছিল শুরু হয়ে যাবে। তাই সবকিছু সামলে নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়, আমরা সেই চেষ্টাই করছি।"

দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর (আইপিপি) চুক্তি পর্যালোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ জানান, "কয়লা ও গ্যাসভিত্তিক দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রেও একইভাবে সভরেন গ্যারান্টি দেওয়া আছে।" তিনি জানান, "সরকার তাদেরকেও আলোচনার টেবিলে এনে দাম কমানোর বিষয়ে কথা বলছে।" তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের ভাড়া (ফ্রেইট চার্জ) এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা উল্টো দাম বাড়ানোর দাবি তুলছেন বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, "বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার হয়তো আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আট মাসের মধ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অভূতপূর্ব গতি সঞ্চার হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশেষ করে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক দুর্ভোগ লাঘবে সরকার নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে।

শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজারে নবনির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বিগত আট মাসে স্থবির হয়ে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফিরেছে এবং জনগুরুত্বপূর্ণ নতুন প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে আলোর মুখ দেখছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, সড়ক প্রশস্তকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করা এবং নিরাপদ পথচারী পারাপারের মতো জনবান্ধব প্রকল্পগুলোতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রামে সরকারের দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে ‘শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের অংশ হিসেবে এই আধুনিক ফুটওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পটির পরিচালক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

বেলায়েত হোসেন জানান, নগরের অন্যতম ব্যস্ততম এলাকা লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। নিরাপদ সড়কের এই দাবিতে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একসময় এখানে মানববন্ধন ও জনমত গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় সেতুটি নির্মিত ও চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

ফুটওভারব্রিজটির কারিগরি ও নির্মাণকাজ সম্পর্কে সিডিএ প্রদত্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৫ মিটার। ব্যস্ততম এই মোড়ে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন ওঠানামার সুবিধার্থে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

সেতুটির স্থান নির্বাচন, নকশা প্রণয়ন ও অন্যান্য কারিগরি বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে নিবিড় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে লালখান বাজার এলাকায় যানজট কমার পাশাপাশি পথচারী দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে সিডিএর সচিব নুর-এ-জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%