ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ


চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, ভারতসহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সম্পন্ন হওয়া চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়, কারণ সেখানে সভরেন গ্যারান্টি বা রাষ্ট্রীয় নিশ্চয়তা রয়েছে। তিনি এও জানান যে, বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চলমান রয়েছে।

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

চুক্তি বাতিল না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, "ভারত ও অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে, সেগুলো সভরেন গ্যারান্টির (রাষ্ট্রীয় নিশ্চয়তা) মাধ্যমে করা। এই সভরেন গ্যারান্টি একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, যার ওপর ভিত্তি করে ওই কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে।" তিনি আরও বলেন, "কোনো দেশ সভরেন গ্যারান্টি দেওয়ার পর দর-কষাকষি করতে পারে, কিন্তু চুক্তি বা গ্যারান্টি বাতিল করতে পারে না। এটি বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রেডিট রেটিং কমে যাবে এবং বহির্বিশ্বের মানুষ আমাদের ওপর আর বিশ্বাস রাখবে না।"

আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে

বিদ্যুৎ সরবরাহ ও দাম কমানোর প্রচেষ্টা প্রসঙ্গে মন্ত্রী জানান, "ভারতের সাথে ইতোমধ্যেই একটি প্রতিনিধি দল আলোচনা করে এসেছে এবং ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে আলোচনা চলছে।" তিনি উল্লেখ করেন, "আমাদের দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। এখন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কোনো নেতিবাচক প্রভাব (অ্যাডভার্স ইফেক্ট) পড়ে এবং দেশে বিদ্যুৎ না থাকে, তবে জনরোষ বা মিছিল শুরু হয়ে যাবে। তাই সবকিছু সামলে নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়, আমরা সেই চেষ্টাই করছি।"

দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর (আইপিপি) চুক্তি পর্যালোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ জানান, "কয়লা ও গ্যাসভিত্তিক দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রেও একইভাবে সভরেন গ্যারান্টি দেওয়া আছে।" তিনি জানান, "সরকার তাদেরকেও আলোচনার টেবিলে এনে দাম কমানোর বিষয়ে কথা বলছে।" তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের ভাড়া (ফ্রেইট চার্জ) এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা উল্টো দাম বাড়ানোর দাবি তুলছেন বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, "বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার হয়তো আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আট মাসের মধ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অভূতপূর্ব গতি সঞ্চার হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশেষ করে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক দুর্ভোগ লাঘবে সরকার নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে।

শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজারে নবনির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বিগত আট মাসে স্থবির হয়ে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফিরেছে এবং জনগুরুত্বপূর্ণ নতুন প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে আলোর মুখ দেখছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, সড়ক প্রশস্তকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করা এবং নিরাপদ পথচারী পারাপারের মতো জনবান্ধব প্রকল্পগুলোতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রামে সরকারের দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে ‘শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের অংশ হিসেবে এই আধুনিক ফুটওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পটির পরিচালক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

বেলায়েত হোসেন জানান, নগরের অন্যতম ব্যস্ততম এলাকা লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। নিরাপদ সড়কের এই দাবিতে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একসময় এখানে মানববন্ধন ও জনমত গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় সেতুটি নির্মিত ও চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

ফুটওভারব্রিজটির কারিগরি ও নির্মাণকাজ সম্পর্কে সিডিএ প্রদত্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৫ মিটার। ব্যস্ততম এই মোড়ে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন ওঠানামার সুবিধার্থে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

সেতুটির স্থান নির্বাচন, নকশা প্রণয়ন ও অন্যান্য কারিগরি বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে নিবিড় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে লালখান বাজার এলাকায় যানজট কমার পাশাপাশি পথচারী দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে সিডিএর সচিব নুর-এ-জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেসিসি প্রশাসক: স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


কেসিসি প্রশাসক: স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

খুলনা, ১৪ নভেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন যে, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

আজ দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই মেলার আয়োজন করেছে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি আমরা দ্রুত অগ্রগতি করতে না পারি, তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না। সেক্ষেত্রে, প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি যোগাতে সহযোগিতা করবে।

তিনি খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ওই ট্রেড সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান এবং খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, বিতাড়নের ঝুঁকিতে রুশ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, বিতাড়নের ঝুঁকিতে রুশ দম্পতি

ইভান কুজনেতসভ ও অ্যাঞ্জেলা নিকোলাউ দম্পতির কথা কি মনে আছে? মনে করিয়ে দিচ্ছি। গত ১ জুলাই সকালে, এই রুশ দম্পতি নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ১০২তম তলার একটি হ্যাচ এবং ১০৪তম তলার নিরাপত্তা দরজার তালা ভেঙে ১ হাজার ৪৫৪ ফুট উঁচু সম্প্রচার অ্যান্টেনার চূড়ায় উঠে যান। সেখানে তারা একটি ব্যানার ঝুলিয়ে দেন, যাতে লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার ভালোবাসাকে পরাজিত করে, তখন পৃথিবী শান্তির দেখা পায়।’ এরপরপরই কুজনেতসভ নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন।

তাদের এই ঝুঁকিপূর্ণ অ্যাডেভেঞ্চার ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিউইয়র্কের ব্যস্ত সময়ে তাদের এই রোমান্স বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করলে বিশ্বের কোটি মানুষ তা দেখেন। তবে, এই রুশ যুগল বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার মস্কোর বাসিন্দা ইভান এবং অ্যাঞ্জেলা সরকারি কৌঁসুলিদের সাথে একটি সমঝোতা চুক্তির প্রক্রিয়ায় ছিলেন। কিন্তু, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একটি ইমেইলের পর সেই সমঝোতা চুক্তিটি ভেস্তে যায়। শুনানির জন্য এই যুগল বৃহস্পতিবার নিউইয়র্কের ফৌজদারি আদালতে হাজির হন। সেখানে দেশ থেকে বিতাড়িত হওয়ার বড় ধরনের আশঙ্কার মুখে নিকোলাউকে কাঁদতে দেখা যায়।

গণমাধ্যমের উদ্দেশে কুজনেতসভ বলেন, ‘আমরা কোনো সম্পত্তির ক্ষতি করিনি। কাউকে বিপদে ফেলার কোনো উদ্দেশ্যও আমাদের ছিল না। আমরা কেবল ভালোবাসার একটি বার্তা পাঠাতে চেয়েছিলাম এবং আমরা নিজেদের পক্ষে আইনি লড়াই করতে প্রস্তুত।’ নিকোলাউ আরও যোগ করেন, ‘আমরা শান্তির একটি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আজকের পৃথিবীতে এত দুঃখ-কষ্টের মাঝে আমরা এমন একটি পরিবেশনা তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।’

এই যুগলের আইনজীবী নোয়াম বিয়ালে প্রকাশ করেন যে, তার আইনি দল লঘু অপরাধের দায় স্বীকার করে নেওয়ার জন্য কৌঁসুলিদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করেছিল। এর বিনিময়ে তারা অভিবাসন সংক্রান্ত ’ভয়াবহ পরিণতি’ থেকে সুরক্ষা পেতেন। তবে, শুনানির আগের রাতেই সেই প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। বিয়ালে বলেন, ‘রাশিয়ায় ফেরত পাঠানো হলে মি. কুজনেতসভকে প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেনের যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেওয়া হবে এবং মিস নিকোলাউকে কারাগারে যেতে হতে পারে।’

তাদের বিরুদ্ধে বেপরোয়া ঝুঁকি সৃষ্টি, অবৈধ অনুপ্রবেশ, অপরাধমূলক ক্ষতিসাধন, অবৈধ আরোহণ, তালা ভাঙার সরঞ্জাম রাখা, অপরাধমূলক হস্তক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

এই যুগলের প্রেমের সম্পর্ক এবং ঝুঁকিপূর্ণ উচ্চতায় আরোহণের শখ নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্সে 'স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি' নামে একটি তথ্যচিত্র নির্মিত হয়, যা ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত

গাজার অবরুদ্ধ অঞ্চলে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৮ জনেরও বেশি। তীব্র শীতের কারণে ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে। ফলে গাজায় ঠান্ডাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৪ জন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিহতদের তালিকা যাচাই-বাছাই করার পর নতুন করে ২১ জনের নাম মোট মৃত্যুর পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে। গত ৭ নভেম্বরের পর এই প্রথম মৃত্যুর সংখ্যা হালনাগাদ করা হলো।

এখন গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষের জন্য ঠান্ডা মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। তীব্র শীতে ৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনাটি মানবিক সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%