ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭৭, মিরপুরে সর্বাধিক


ঢাকায় ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭৭, মিরপুরে সর্বাধিক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার মধ্যে ৫৭৭ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ের মধ্যে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৪১ জন, ওয়ারী বিভাগ থেকে ৯৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯০ জন, মতিঝিল বিভাগ থেকে ৮৫ জন, গুলশান বিভাগ থেকে ৪৬ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, রমনা বিভাগ থেকে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ইবিতে আর্থিক সংকটের কারণে ২৬৮ কর্মচারীকে ছাঁটাই

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ২৫৩৯ পিস ইয়াবা, ১.৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া, একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরবে ৬৬ রিক্রুটমেন্ট এজেন্সির কার্যক্রম স্থগিত, একটির লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


সউদী আরবে ৬৬ রিক্রুটমেন্ট এজেন্সির কার্যক্রম স্থগিত, একটির লাইসেন্স বাতিল

সউদী আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ৬৬টি রিক্রুটমেন্ট এজেন্সির কার্যক্রম স্থগিত করেছে এবং একটির লাইসেন্স বাতিল করেছে। এ সিদ্ধান্তটি গ্রাহকদের টাকা ফেরত দিতে বিলম্ব, অভিযোগের সমাধান না করা এবং নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে। ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে পরিচালিত তদারকি ও তল্লাশি অভিযানের ফলস্বরূপ মোট ৬৭টি এজেন্সির বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, রিক্রুটমেন্ট ও শ্রমিক সেবা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন, গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিতে দেরি করা এবং সেবাগ্রহীতাদের করা অভিযোগের সমাধান না করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থার মুখে পড়া ৬৭টি এজেন্সির মধ্যে ৬৬টিকে অবিলম্বে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে অনিয়ম শুধরে নিতে ব্যর্থ হওয়ায় ১টি এজেন্সির লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তা ও শ্রমিক উভয় পক্ষের অধিকার সুরক্ষিত আছে কি না এবং রিক্রুটমেন্ট অফিস ও কোম্পানিগুলো সঠিক নিয়মনীতি অনুসরণ করছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে। সংস্থাটি স্পষ্ট করে জানায় যে, রিক্রুটমেন্টের নিয়ম কিংবা অন্য যেকোনো আইন অমান্যকারী এজেন্সির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে।

সরকার এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে শ্রমবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, রিক্রুটমেন্ট সেবার মান উন্নত করার জন্য এবং এজেন্সিগুলো যেন তাদের চুক্তিভিত্তিক দায়িত্ব সঠিকভাবে পালন করে, তা নিশ্চিত করার উদ্দেশ্যে।

গৃহকর্মী নিয়োগ ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতা এবং নিয়োগকর্তাদের সরকারের অনুমোদিত 'মুসানেদ' প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির সঙ্গে ইলেকট্রনিক চুক্তি সম্পাদন করতে পারবেন। এছাড়া, সেবা প্রদানকারী সংস্থাকে রেটিং দেওয়া, আবেদনের আপডেট ট্র্যাক করা এবং নিয়ম লঙ্ঘনের ঘটনা রিপোর্ট করার সুযোগও রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মটি পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে এবং নিবন্ধিত লাইসেন্সধারী এজেন্সির সঙ্গে নিরাপদ লেনদেনে গ্রাহকদের সহায়তা করবে। সউদী শ্রমবাজারকে আরও নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক এবং টেকসই করে তোলার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হলো ‘জঁ মোনে মডিউল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হলো ‘জঁ মোনে মডিউল’

বাংলাদেশে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মর্যাদাপূর্ণ ইরাসমাস প্লাস (Erasmus+) কর্মসূচির আওতায় ‘জঁ মোনে মডিউল’ (Jean Monnet Module) চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের দাখিলকৃত প্রকল্পের শিরোনাম 'EU Governance, Green Deal and Climate-Resilient Urban Development (EUGREEN-CLIMURBAN)' ইউরোপীয় ইউনিয়নের Erasmus+ কর্মসূচির অধীনে Jean Monnet Module হিসেবে নির্বাচিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, এ মডিউলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু ও উন্নয়ননীতি সম্পর্কে অবহিত করা এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত তাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টি একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি জঁ মোনে মডিউলকে আন্তর্জাতিক অঙ্গনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংযোগ, গবেষণা সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি জানান, এ মডিউলের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউরোপীয় গবেষক ও শিক্ষাবিদদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। তিনি বর্তমান সরকারের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক সংযোগ সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি শিক্ষাবিদ ও গবেষকদের তাত্ত্বিক জ্ঞানচর্চার পাশাপাশি বাস্তব সমস্যা সমাধান এবং নীতিনির্ধারণে পরামর্শক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ মডিউল চালু হওয়া খুলনা বিশ্ববিদ্যালয় তথা দেশের উচ্চশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক নীতিকাঠামো সম্পর্কে ধারণা অর্জন এবং দীর্ঘমেয়াদি একাডেমিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও গবেষককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মডিউলটির সমন্বয়ক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। তিনি মডিউলের উদ্দেশ্য, একাডেমিক কাঠামো ও তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথম জঁ মোনে মডিউল চালুর সুযোগ পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একাডেমিক অর্জন। আমাদের লক্ষ্য শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে পাঠদান নয়; বরং ইউরোপের নীতি, অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণাকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন জ্ঞান ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। তিনি জানান, আমরা এ মডিউলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী আন্তঃবিষয়ক একাডেমিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

অনুষ্ঠানে জানানো হয়, EUGREEN-CLIMURBAN মডিউলের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের শাসনব্যবস্থা, ইউরোপিয়ান গ্রিন ডিল, পরিবেশ ও জলবায়ুনীতি, টেকসই নগরায়ণ এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন বিষয়ে আন্তঃবিষয়ক শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে। বিশেষভাবে ইউরোপীয় অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের নগর পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনের তুলনামূলক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্পটির আওতায় তিন বছরে মোট ৪৮০ ঘণ্টার শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কমপক্ষে ১২০ জন শিক্ষার্থীকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি সেমিস্টারের শুরুতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নিয়মিত পাঠদানের পাশাপাশি মডিউলটির আওতায় আন্তর্জাতিক অতিথি বক্তৃতা, বিশেষজ্ঞ সেমিনার, কর্মশালা, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি, সক্ষমতা উন্নয়ন, শিক্ষার্থীদের প্রায়োগিক প্রকল্প, নীতিসংলাপ, গবেষণা, পলিসি ব্রিফ এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালিত হবে। নেদারল্যান্ডসের Utrecht University এবং জার্মানির University of Stuttgart-এর শিক্ষকদের একাডেমিক সম্পৃক্ততারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ইউরোপীয় নীতি ও গবেষণার অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় উন্নয়ন চ্যালেঞ্জের একটি কার্যকর সংযোগ গড়ে তোলা হবে।

প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের নেতৃত্বে মডিউলটির একাডেমিক কার্যক্রমে অবদান রাখবেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে তারা নিজ নিজ একাডেমিক ক্ষেত্রের আলোকে মডিউলের সম্ভাব্য কার্যক্রম, কর্মপন্থা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা পাঠ্যক্রম উন্নয়ন, পাঠদান, শিক্ষার্থী গবেষণা, মূল্যায়ন ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জঁ মোনে মডিউল ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির একটি বিশেষায়িত উদ্যোগ, যার মাধ্যমে বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউরোপীয় ইউনিয়নবিষয়ক শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্লিনের হোটেলে বিশিষ্ট জার্মান রাজনীতিক হুবার্ট আইভাঙ্গারের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বার্লিনের হোটেলে বিশিষ্ট জার্মান রাজনীতিক হুবার্ট আইভাঙ্গারের মরদেহ উদ্ধার

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : বার্লিনের একটি হোটেল থেকে বুধবার জার্মানির একজন বিশিষ্ট রাজনীতিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃত রাজনীতিকের নাম হুবার্ট আইভাঙ্গার (৫৫)। তিনি দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।

তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

জার্মানির রাজধানী বার্লিনের পুলিশ এক বিবৃতিতে জানায়, শহরের মিটে এলাকার একটি হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা তার মৃত্যুর সঠিক কারণ এবং পরিস্থিতি নির্ধারণের পাশাপাশি এ ঘটনায় অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

জার্মানির দৈনিক পত্রিকা বিল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইভাঙ্গার বার্লিনে তার দল ফ্রি ভোটার্সের একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

তবে অসুস্থ বোধ করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে হোটেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস সোয়েডার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এ ঘটনাকে ‘এক চরম মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

সোয়েডার বলেন, ‘আইভাঙ্গার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আইভাঙ্গারের নেতৃত্বাধীন ফ্রি ভোটার্স পার্টি বাভারিয়ার আঞ্চলিক সরকারে সোয়েডারের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) জোটসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছিল।

২০০৬ সাল থেকে আইভাঙ্গার ফ্রি ভোটার্স পার্টির বাভারিয়া শাখার প্রধান ছিলেন।

তার নেতৃত্বেই ২০১৮ সালে দলটি প্রথমবারের মতো রাজ্য সরকারে অংশগ্রহণের সুযোগ পায়।

জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইভাঙ্গারের দুই সন্তান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: রাষ্ট্রপতি ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: রাষ্ট্রপতি ফখরুল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, তরুণ প্রজন্মসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিটে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘বিশ্ব মহা পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।’

তিনি আরো বলেন, আগামী দিনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কোথায় হবে, তা নির্ধারণ করবে এআই। তবে, এআই যেন মানুষের নিয়ন্ত্রণে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রাষ্ট্রপতি সতর্ক করে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।’ এ সময়, তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান সৈনিক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানান যে, এআইকে ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে বরং নতুন পণ্য সৃষ্টি ও বাজারে নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%